উদ্দীপকে উল্লিখিত উর্বর দক্ষিণাঞ্চলের সাথে ভারতের কোন অঞ্চলের তুলনা করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দাসকের ডাল্লাবত ডবর দাক্ষশাস্তলের সাথে তামতের লোমান অঞ্চলের তুলনা করা যায়। কেননা 'ক' দেশের ধাতব মুদ্রার অভাব দেখা দিলে সরকার উর্বর দক্ষিণাঞ্চলের কর বৃদ্ধি করেন। একইভাবে মুহাম্মদ বিন তুঘলকে রাজকোষের আয় বৃদ্ধির জন্য দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেন। তখন গঙ্গা ও যমুনার মধ্যবতী-উর্বর অববাহিকাকে দোয়ার বলা হতো। এ অঞ্চলে কয়েকটি কারণে কর বৃদ্ধি করা হয়। প্রথমত, রাজধানী স্থানান্তর, খোরাসান ও কারাচিল অভিযান, প্রতীক তাম্রমুদ্রার বিফলতা রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার মারাত্মক ক্ষতি সাধন করে। ফলে রাজকোষের আয় বৃদ্ধির জন্য সুলতানকে কর বৃদ্ধি করতে হয়। দ্বিতীয়ত, বিদ্রোহী হিন্দু ভূস্বামী ও বিত্তশালী কৃষকদের বিদ্রোহী মনোভাব দূর করার জন্য সুলতান কর বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেন। তৃতীয়ত, সামরিক বাহিনী ও প্রশাসনিক কাঠামোকে শক্তিশালী করার জন্য দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেন। দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির পরিমাণ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে। বায়ানির মতে, কর ১০ থেকে ২০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। 'তারিখ-ই- মুবারক শাহির' রচয়িতা ইয়াহিয়া সরহিন্দি বলেন, গৃহ কর (ghari) এবং চারণভূমি কর (charahi) ছাড়াও সুলতান ২০ গুণ কর বৃদ্ধি করেন। আধুনিক গবেষকদের মতে, এ কর বৃদ্ধি মূলত অতিরিক্ত ছিল না। কারণ এ করের পরিমাণ সুলতান আলাউদ্দিন খলজি কর্তৃক আরোপিত করের ৫০%-এর বেশি ছিল না। কিন্তু কর বৃদ্ধি করার পর ঐ বছর সেখানে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। ফলে শস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় এবং দুর্ভিক্ষ দেখা দেয়। এ কারণে তার এ উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত উর্বর দক্ষিণাঞ্চলের সাথে ভারতের কোন অঞ্চলের তুলনা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর