শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ইয়াছিনের খেলোয়াড় হিসেবে ক্লাবে নাম অন্তর্ভুক্তির প্রচেষ্টার সাথে বখতিয়ার খলজির প্রথম জীবনের ইতিহাসের কী মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ইয়াছিনের ক্লাবে অন্তর্ভুক্তির চেষ্টার সাথে বখতিয়ার খলজির । প্রাথমিক জীবনে সৈনিক পদে চাকরি লাভের চেষ্টার মিল রয়েছে। উদ্দীপকের ইয়াছিন প্রথম জীবনে খেলোয়াড় হিসেবে বিভিন্ন ক্লাবে নাম অন্তর্ভুক্তির প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হন এবং পরবর্তী সময়ে 'কিংস কাপ' ফাইনাল প্রতিযোগিতায় তার ক্রীড়া নৈপুণ্যে তার দল জয় লাভ করে। ইয়াছিনের জীবনের এ অধ্যায়ের সাথে বঙ্গবিজয়ী বখতিয়ার খলজির প্রথম জীবনের মিল রয়েছে। তিনি ছিলেন দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবকের একজন সেনাপতি। কদাকার কুৎসিত চেহারার জন্য বখতিয়ার খলজি প্রথম জীবনে গজনী এবং দিল্লিতে চাকরি লাভে ব্যর্থ হন। অতঃপর ভাগ্য বিড়ম্বিত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি অযোধ্যার শাসনকর্তা মালিক হুসামউদ্দিনের অধীনে চাকরিপ্রাপ্ত হন। তিনি ভাগবৎ ও ভুঁইলির। জায়গির প্রাপ্ত হয়ে সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত হন। এখানে তিনি উপজাতীয় লোকদের নিয়ে একটি শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করেন। তিনি উক্ত সেনাবাহিনী নিয়ে বিহার আক্রমণ করে তা জয় করেন। অতঃপর ১২০০ খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেন এবং সেখানেও বিজয়ী হন। এরপর তিব্বত অভিযানে বের হন। কিন্তু সেখানে তিনি ব্যর্থ হয়ে প্রত্যাবর্তনের পথে অসুস্থ হলে আলী মর্দান খলজি কর্তৃক নির্মমভাবে নিহত হন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে ইয়াছিনের খেলোয়াড় হিসেবে ক্লাবে নাম অন্তর্ভুক্তির প্রচেষ্টা…

উদ্দীপক

ভুটানের 'কিংস কাপ' ফুটবল ফাইনাল প্রতিযোগিতায় বাংলাদেশের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের রক্ষণভাগের সাহসী খেলোয়াড় ইয়াছিন। তার চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে ভারতের শক্তিশালী পুনে ক্লাবের বিরুদ্ধে জয় এনে দেন। ইয়াছিন ডিফেন্স থেকে প্রতিপক্ষের দুর্বলতাগুলো লক্ষ করেন এবং সুযোগ বুঝে মধ্যমাঠ দিয়ে না গিয়ে বরং সাইড লাইন ঘেঁষে ক্ষিপ্রগতিতে গিয়ে গোলপোস্ট ছেড়ে দূরে দাঁড়ানো বিপক্ষ গোল কিপারকে বোকা বানিয়ে বলটিকে অতর্কিতে। প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন। বাকি সময়ে প্রতিপক্ষ সে গোল আর শোধ করতে পারেনি। অথচ জয়ের নায়ক ইয়াছিন ইতোপূর্বে জাতীয় দলসহ বিভিন্ন ক্লাবে নিজের নাম অন্তর্ভুক্তির প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। সকল বোর্ড ২০১৫

উত্তর

ভারতে স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবেক।

উত্তর

১২০৬ খ্রিষ্টাব্দে কুতুবউদ্দিন আইবেকের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে ভারতে স্বাধীন মুসলিম শাসন ও একটি নতুন রাজবংশের সূচনা হয়। কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত এর রাজবংশই ইতিহাসে 'দাস বংশ' নামে পরিচিত। কুতুবউদ্দিন আইবেক তার প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন বলে তার এ বংশের নাম দাসবংশ হয়েছে বলে মনে করেন অনেক ইতিহাসবিদ। তবে অনেকে বলেন, এ বংশের ১১ জন শাসকের মধ্যে প্রধান তিন জন শাসক প্রথম জীবনে দাস ছিলেন বিধায় এ বংশের নাম 'দাস বংশ' বলা হয়।

উত্তর

উদ্দীপকের ইয়াছিনের ক্লাবে অন্তর্ভুক্তির চেষ্টার সাথে বখতিয়ার খলজির । প্রাথমিক জীবনে সৈনিক পদে চাকরি লাভের চেষ্টার মিল রয়েছে। উদ্দীপকের ইয়াছিন প্রথম জীবনে খেলোয়াড় হিসেবে বিভিন্ন ক্লাবে নাম অন্তর্ভুক্তির প্রাণপণ চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত হন এবং পরবর্তী সময়ে 'কিংস কাপ' ফাইনাল প্রতিযোগিতায় তার ক্রীড়া নৈপুণ্যে তার দল জয় লাভ করে। ইয়াছিনের জীবনের এ অধ্যায়ের সাথে বঙ্গবিজয়ী বখতিয়ার খলজির প্রথম জীবনের মিল রয়েছে। তিনি ছিলেন দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবকের একজন সেনাপতি। কদাকার কুৎসিত চেহারার জন্য বখতিয়ার খলজি প্রথম জীবনে গজনী এবং দিল্লিতে চাকরি লাভে ব্যর্থ হন। অতঃপর ভাগ্য বিড়ম্বিত ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি অযোধ্যার শাসনকর্তা মালিক হুসামউদ্দিনের অধীনে চাকরিপ্রাপ্ত হন। তিনি ভাগবৎ ও ভুঁইলির। জায়গির প্রাপ্ত হয়ে সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত হন। এখানে তিনি উপজাতীয় লোকদের নিয়ে একটি শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করেন। তিনি উক্ত সেনাবাহিনী নিয়ে বিহার আক্রমণ করে তা জয় করেন। অতঃপর ১২০০ খ্রিস্টাব্দে বাংলা আক্রমণ করেন এবং সেখানেও বিজয়ী হন। এরপর তিব্বত অভিযানে বের হন। কিন্তু সেখানে তিনি ব্যর্থ হয়ে প্রত্যাবর্তনের পথে অসুস্থ হলে আলী মর্দান খলজি কর্তৃক নির্মমভাবে নিহত হন।

উত্তর

উদ্দীপকের কিংস কাপ জয়ের কৌশল ও বখতিয়ার খলজির কৌশল প্রায় একই- উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত । বাংলাদেশের কিংস কাপ জয়ের নায়ক হলেন খেলোয়াড় ইয়াছিন তিনি প্রতিপক্ষ দলকে পরাজিত করার জন্য ডিফে।ন্সে থেকে তাদের দুর্বলতাগুলো লক্ষ করেন এবং সুযোগ বুঝে মধ্যমাঠ দিয়ে না গিয়ে বরং সাইড লাইন ঘেঁষে ক্ষিপ্রগতিতে গিয়ে গোলপোস্ট ছেড়ে দূরে দাঁড়ানো বিপক্ষ গোলকিপারকে বোকা বানিয়ে বলটিকে অতর্কিতে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন। প্রতিপক্ষ সে গোল পরিশোধ করতে ব্যর্থ হয়। ঠিক একইভাবে অতর্কিতে বাংলা আক্রমণ করেন এবং বাংলার রাজা লজ্জাশ সেনকে পরাজিত করে তা দখল করেন। ১২০০ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি বাংলা অভিযানে বের হন। সে সময় লক্ষ্মণ দেন বাংলায় স্বাধীনভাবে রাজত্ব করছিলেন। তার রাজধানী ছিল গৌড়। তবে তার রাজনিবাস ছিল নবদ্বীপ বা নদীয়া। বাংলায় প্রবেশের গিরিপথ দুটি সুরক্ষিত থাকায় বখতিয়ার খলজি বণিকবেশে ঝাড়খন্ডের ভিতর দিয়ে বাংলার রাজনিবাস নদীয়া বা নবদ্বীপে প্রবেশ করেন। লক্ষ্মণ সেন বখতিয়ারের দুর্ভেদ্য অরণ্যময় পার্বত্য পথে বাংলায় প্রবেশের কথা কল্পনাও করতে পারেননি। বখতিয়ার খলজি এত দ্রুতগতিতে বাংলা আক্রমণ করেন, মাত্র ১৭ জন ঘোড়সওয়ার তাকে অনুসরণ করতে সমর্থ হয়। অবশ্য মূল বাহিনী তার পশ্চাতে ছিল। লক্ষ্মণ সেন যখন মধ্যাহ্ন ভোজনে রত, প্রাসাদরক্ষী এবং নাগরিকগণ যখন স্ব-স্ব কাজে ব্যস্ত তখন সুযোগ বুঝে বখতিয়ার প্রাসাদ আক্রমণ করেন। বণিক দল 'মনে করে, প্রাসাদরক্ষীরা কেউ তাকে বাধা প্রদান না করায় এরূপ বিনা যুদ্ধেই বাংলা বখতিয়ার খলজির করতলগত হয়। লক্ষ্মণ সেন উপায়ন্তর না দেখে পূর্ববঙ্গে। পলায়ন করেন। সুতরাং দেখা যায়, ইয়াছিন যেমন কৌশল অবলম্বন করে সাইড লাইন দিয়ে আক্রমণ করে প্রতিপক্ষকে পরাজিত করেন, ঠিক তেমনি বখতিয়ার খলজিও ভিন্নপথে আক্রমণ করে বঙ্গ বিজয় করেন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।