উদ্দীপকে বাংলাদেশের কিংস কাপ জয়ের কৌশল ও বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের কৌশল প্রায় একই- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের কিংস কাপ জয়ের কৌশল ও বখতিয়ার খলজির কৌশল প্রায় একই- উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত । বাংলাদেশের কিংস কাপ জয়ের নায়ক হলেন খেলোয়াড় ইয়াছিন তিনি প্রতিপক্ষ দলকে পরাজিত করার জন্য ডিফে।ন্সে থেকে তাদের দুর্বলতাগুলো লক্ষ করেন এবং সুযোগ বুঝে মধ্যমাঠ দিয়ে না গিয়ে বরং সাইড লাইন ঘেঁষে ক্ষিপ্রগতিতে গিয়ে গোলপোস্ট ছেড়ে দূরে দাঁড়ানো বিপক্ষ গোলকিপারকে বোকা বানিয়ে বলটিকে অতর্কিতে প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন। প্রতিপক্ষ সে গোল পরিশোধ করতে ব্যর্থ হয়। ঠিক একইভাবে অতর্কিতে বাংলা আক্রমণ করেন এবং বাংলার রাজা লজ্জাশ সেনকে পরাজিত করে তা দখল করেন। ১২০০ খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি বাংলা অভিযানে বের হন। সে সময় লক্ষ্মণ দেন বাংলায় স্বাধীনভাবে রাজত্ব করছিলেন। তার রাজধানী ছিল গৌড়। তবে তার রাজনিবাস ছিল নবদ্বীপ বা নদীয়া। বাংলায় প্রবেশের গিরিপথ দুটি সুরক্ষিত থাকায় বখতিয়ার খলজি বণিকবেশে ঝাড়খন্ডের ভিতর দিয়ে বাংলার রাজনিবাস নদীয়া বা নবদ্বীপে প্রবেশ করেন। লক্ষ্মণ সেন বখতিয়ারের দুর্ভেদ্য অরণ্যময় পার্বত্য পথে বাংলায় প্রবেশের কথা কল্পনাও করতে পারেননি। বখতিয়ার খলজি এত দ্রুতগতিতে বাংলা আক্রমণ করেন, মাত্র ১৭ জন ঘোড়সওয়ার তাকে অনুসরণ করতে সমর্থ হয়। অবশ্য মূল বাহিনী তার পশ্চাতে ছিল। লক্ষ্মণ সেন যখন মধ্যাহ্ন ভোজনে রত, প্রাসাদরক্ষী এবং নাগরিকগণ যখন স্ব-স্ব কাজে ব্যস্ত তখন সুযোগ বুঝে বখতিয়ার প্রাসাদ আক্রমণ করেন। বণিক দল 'মনে করে, প্রাসাদরক্ষীরা কেউ তাকে বাধা প্রদান না করায় এরূপ বিনা যুদ্ধেই বাংলা বখতিয়ার খলজির করতলগত হয়। লক্ষ্মণ সেন উপায়ন্তর না দেখে পূর্ববঙ্গে। পলায়ন করেন। সুতরাং দেখা যায়, ইয়াছিন যেমন কৌশল অবলম্বন করে সাইড লাইন দিয়ে আক্রমণ করে প্রতিপক্ষকে পরাজিত করেন, ঠিক তেমনি বখতিয়ার খলজিও ভিন্নপথে আক্রমণ করে বঙ্গ বিজয় করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের কিংস কাপ জয়ের কৌশল ও বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর