উদ্দীপকের আলোকে উক্ত নারী শাসকের কৃতিত্ব মূল্যায়ন করো ।
উত্তর: অনুচ্ছেদের উক্ত নারী শাসক তথা সুলতান রাজিয়া শাসনক্ষেত্রে অপরিসীম কৃতিত্ব প্রদর্শন করেন। ভারতের মুসলিম শাসনের ইতিহাসে রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম ও একমাত্র মহিলা। সালতানাতের এক সংকটকালে তিনি সিংহাসনে আরোহণ করেন এবং ঐতিহাসিক মিনহাজের হিসাব মতে, ৩ বছর ৬ মাস ৬ দিন রাজত্ব করেন। তিনি ছিলেন ব্যক্তিত্বসম্পন্ন এবং অসাধারণ প্রভাবশালী একজন নারী। প্রচলিত মুদ্রায় তিনি নিজেকে উমদাদ-উল-নিসওয়ান (নারীদের মধ্যে বিশিষ্ট) বলে উল্লেখ করেন। মিনহাজ-উস-সিরাজ তাকে মহান নৃপতি, বিচক্ষণ, ন্যায়পরায়ণ ও মহানুভব বলে বর্ণনা করেছেন। মিনহাজ-এর মতে, তিনি একজন সার্বভৌম নৃপতির প্রয়োজনীয় সকল গুণাবলি ও যোগ্যতার অধিকারী ছিলেন। এ. বি. এম. হাবিবুল্লার মতে, সাহসিকতা ও অদম্য দৃঢ়তাই (Courage and unflincing determination) ছিল রাজিয়ার আদর্শ। চারিত্রিক দৃঢ়তায় তিনি নিজেকে পুরুষ অপেক্ষা যোগ্যতর প্রমাণ করেন। ত্রয়োদশ শতকের ভারত শাসকের ব্যক্তিগত দৃঢ়তা ও যোগ্যতাই তার ক্ষমতা ও অস্তিত্বের চাবিকাঠি ছিল। সুলতান রাজিয়া তার প্রশাসনের দৃঢ়তা ও ব্যক্তিগত শক্তিসামর্থ্য প্রমাণের লক্ষ্যেই মহিলা পোশাক পরিত্যাগ করেন। অশ্বারোহণ করে জনসমুক্ষে বের হন এবং প্রকাশ্য দরবার অনুষ্ঠান করেন। তবে দিল্লি সালতানাতের ইতিহাসে তিনি বিশেষ মর্যাদার স্থান দখল করে আছেন। অধ্যাপক কে. এ. নিজামী যথার্থই বলেছেন, "অস্বীকার করার অবকাশ নেই যে, তিনি ছিলেন ইলতুৎমিশের উত্তরাধিকারীদের মধ্যে যোগ্যতম।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উক্ত নারী শাসকের কৃতিত্ব মূল্যায়ন করো ।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর