উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের কার্যকলাপের মিল পাওয়া যায়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাসকের সাথে আমার পাঠ্যবইয়ের শাসক সুলতান ফিরোজ শাহ তুঘলকের কর্মকান্ডের মিল পাওয়া যায়। উদ্দীপকের ঘটনার জনৈক শাসক বাংলার মসনদে অধিষ্ঠিত হয়ে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত হন। বহু রাস্তাঘাট, সরাইখানা, সেতু ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেন। তার আমলে দ্রব্যের দাম এত সম্ভা ছিল যে, টাকায় আট মণ চাল পাওয়া যেত। তার শাসনামল স্থাপত্য শিল্পের জন্যও বিখ্যাত। একই বৈশিষ্ট্য বা কার্যকলাপ লক্ষ করা যায় দিল্লি সালতানাতের অন্যতম প্রজাহিতৈষী শাসক সুলতান ফিরোজশাহ তুঘলকের রাজত্বকালে। তিনিও দিল্লি সালতানাতের সুলতান পদে অধিষ্ঠিত হয়ে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত হন। তিনি তার রাজত্বকালে ছোট-বড় অনেক নগরের পত্তন করেন। জনকল্যাণার্থে এসব নগরীতে তিনি মসজিদ, প্রাসাদ, প্রায় ২০০টি সরাইখানা, ৫টি খাল, ৪টি হাসপাতাল, ১০টি গোসলখানা, ১০০ ব্রিজ, শতাধিক মিনার, পর্যটকদের জন্য প্রায় ১৫০টি কূপ প্রভৃতি নির্মাণ করেন। তাছাড়া তার আমলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামসমূহে ইতিবাচক প্রভাব লক্ষ করা যায়। ফলে জনগণের আর্থিক সুখ স্বাচ্ছন্দ বৃদ্ধি পায়। প্রত্যেকেরই প্রচুর সোনা ও রূপা ছিল। তার আমলে অলংকারবিহীন কোনো মহিলা ছিল না। স্থাপত্যের সংস্কার কার্যক্রমেও পর্যাপ্ত অবদান রেখেছেন তিনি। তার সংস্কার কার্যক্রমসমূহের মধ্যে অন্যতম হচ্ছে কুতুবমিনার, আলাউদ্দিন খলজির সমাধি, শেখ নিজামউদ্দিন আউলিয়ার স্মৃতিসৌধ প্রভৃতি। সুতরাং বলতে পারি, আমরা উদ্দীপকে বর্ণিত বাংলার শাসক শায়েস্তা খানের সাথে আমার পঠিত সুলতান ফিরোজ শাহ তুঘলকের কার্যকলাপের অনেকাংশে মিল লক্ষ করা যায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন শাসকের কার্যকলাপের মিল প…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর