উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের পঠিত শাসকের কর্মকাণ্ড কোন কোন দিক থেকে বেশি খ্যাতি অর্জন করে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শাসক শায়েস্তা খানের সাথে আমার পাঠ্যবইয়ে পঠিত শাসক সুলতান ফিরোজ শাহ তুঘলকের কর্মকান্ডসমূহের। জনকল্যাণমূলক দিক বেশি খ্যাতি অর্জন করে। সুলতান ফিরোজ শাহ তুঘলক জনকল্যাণার্থে ছোট-বড় অনেক নগরের পত্তন করেন। এসব নগরীতে সুলতান ৪টি মসজিদ, ৩০টি প্রাসাদ, ২০০টি সরাইখানা, ৫টি খাল, ৪টি হাসপাতাল, ১০০ ব্রিজ, ১০টি গোসলখানা, ১০টি স্মৃতিসৌধ, পর্যটকদের জন্য ১৫০টি কূপ প্রভৃতি নির্মাণ করেন। তার নির্মাণকৃত হাসপাতালগুলোতে অভিজ্ঞ চিকিৎসকদের নিয়োগ দেওয়া হতো এবং রোগীদের সাথে মার্জিত, ভদ্র ও অমায়িক ব্যবহার করার জন্য হাসপাতাল সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও দিল্লির উপকণ্ঠে প্রায় ১২০০ বাগান নির্মাণ এবং ৩০টি বাগানের সংস্কার করেন তিনি। যেখান থেকে তাঁর জনসাধারণের জন্য খাদ্যের সরবরাহ অনেকটা নিশ্চিত হয়েছিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য অনেকটা হ্রাস পায়। যার দরুন জনগণের আর্থিক সুখ-স্বাচ্ছন্দ অনেকটা বৃদ্ধি পায়। তার সময়ে জনসাধারণের গৃহ শস্য, সম্পদ, ঘোড়া ও আসবাবপত্রে পূর্ণ ছিল। প্রত্যেকের প্রচুর সোনা ও রূপা ছিল। অর্থাৎ রাষ্ট্রে অর্থনৈতিক সংকট পড়েনি বরং সম্পদের প্রাচুর্যের ফলে সবাই সুখ-স্বাচ্ছন্দে জীবনযাপন করত। সর্বোপরি, সুলতান ফিরোজ শাহ তুঘলকের শাসনকালে নির্মাণ, উৎপাদন, দ্রব্যমূল্য প্রভৃতি কার্যক্রমের দরুন সর্বাধিক জনকল্যাণ সাধন নিশ্চিত হয়েছিল, যা তাকে অন্যতম প্রজাহিতৈষী শাসকের মর্যাদা প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছিল। সুতরাং উদ্দীপকের শাসকের সাথে আমার পঠিত সুলতান ফিরোজ শাহ তুঘলকের কর্মকাণ্ডসমূহ জনকল্যাণমূলক দিক থেকে বেশি খ্যাতি অর্জন করে বলে আমি মনে করি।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের শাসকের সাথে তোমার পাঠ্যবইয়ের পঠিত শাসকের কর্মকাণ্ড কোন কো…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর