উদ্দীপকে বর্ণিত মূল্য তালিকা ভারতের ইতিহাসে কোন শাসকের সাথে সামঞ্জস্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণিত মূল্য তালিকা ভারতের ইতিহাসে সুলতান আলাউদ্দিন খলজির মূল্য তালিকার সাথে সামঞ্জস্যপূর্ণ। মধ্যযুগের ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ নরপতি সুলতান আলাউদ্দিন খলজি সুলতান জালালউদ্দিনের ভ্রাতুষ্পুত্র ও জামাতা ছিলেন। আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার উপমহাদেশের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। সম্ভবত তিনিই একমাত্র শাসক, যিনি অর্থনৈতিক সংস্কার সাধন করে উপমহাদেশের ইতিহাসে অর্থনীতির পুনর্গঠনের এক বৈপ্লবিক পরিবর্তন আনয়ন করেন। উদ্দীপকে প্রদত্ত দেশের সরকারের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত বাজার পরিদর্শনে গিয়ে দেখেন, জিনিসপত্র চড়াদামে বিক্রি হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম চড়া এবং জনসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। এ অবস্থা নিরসনকল্পে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা নির্ধারণ করে নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেয়। পাশাপাশি উৎপাদিত পণ্য রপ্তানি বা মজুতদারি রোধ করে। উদ্দীপকের অনুরূপ সুলতান আলাউদ্দিন খলজির রাজত্বকালে দাক্ষিণাত্য থেকে লুষ্ঠিত বিপুল অর্থসম্পদ রাজ্যে মূল্যস্ফীতি ঘটিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধন করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে। সাধারণ লোক তাদের ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলে। তাই সুলতান সাম্রাজ্যের সার্বিক কল্যাণ ও সকল স্তরের জনগণের দৈনন্দিন ক্রয় সুবিধার কথা চিন্তা করে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের ওপর হস্তক্ষেপ করেন এবং প্রতিটি দ্রব্যের মূল্য নির্দিষ্ট হারে বেঁধে দেন। সুলতান আলাউদ্দিন খলজি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী যেমন- চাল, ডাল, আটা, লবণ প্রভৃতির মূল্য নির্ধারণ করার পাশাপাশি কাপড়, গো-মহিষ, অশ্ব প্রভৃতির মূল্যও নির্ধারণ করেন। তিনি মুনাফাখোর মজুতদারদের বিরুদ্ধে ভীতিকর কঠোর ব্যবস্থা গ্রহণ করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত মূল্য তালিকা ভারতের ইতিহাসে কোন শাসকের সাথে সামঞ্জস…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর