উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে তোমার পঠিত দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কর্মকান্ডের সাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: । উদ্দীপকের ঘটনায় উল্লিখিত হয়েছে একজন দাস বালকের নিজস্ব দক্ষতা, প্রজ্ঞা, আত্মবিশ্বাস, রাজনৈতিক দূরদর্শিতা প্রভৃতি যোগ্যতার দরুন দাস থেকে শ্রেষ্ঠ শাসর্ক হওয়ার গৌরব গাথার ইতিহাস। উদ্দীপকে উল্লিখিত এ যোগ্য শাসকের সাথে আমার পঠিত দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কর্মকান্ডের সাদৃশ্য রয়েছে। সুলতান ইলতুৎমিশ ছিলেন দিল্লি সালতানাতের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক এবং দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। বাল্যকালে তিনি দাস ছিলেন। শৈশবকালেই তিনি অতীব সুন্দর, সুশ্রী চেহারা ও ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। বুদ্ধি, জ্ঞান ও সৌন্দর্যের কারণে শৈশবেই তিনি সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। পরবর্তীতে দাস বংশের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবেক তার দৈহিক সৌন্দর্য, প্রতিভা, জ্ঞান, বিশ্বস্ততা, আনুগত্য ও বিচক্ষণতার প্রতি মুগ্ধ হয়ে নিজ কন্যার সাথে বিবাহ দেন। তারই ধারাবাহিকতায় ১২১১ খ্রিস্টাব্দে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন। অতঃপর স্বীয় প্রজ্ঞা, বিদ্রোহ দমন, সামরিক দক্ষতা, আত্মবিশ্বাস, রাজ্যবিস্তার ও রাজনৈতিক দূরদর্শিতার দরুন দাস বংশের শ্রেষ্ঠ শাসকের মর্যাদা লাভ করেন। তিনিই ভারতের মুসলিম শাসিত অঞ্চলগুলোকে সংঘবদ্ধ করে দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। তাই তিনি লাভ করেন দিল্লি ও সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে তোমার পঠিত দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর