উদ্দীপকে বর্ণিত সুলতানের সাথে সামঞ্জস্যপূর্ণ ভারতীয় মামলুক সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কর্মকান্ড অধিকতর অগ্রগামী। 8 ছিল- বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, উদ্দীপকে বর্ণিত সুলতানের সাথে সামঞ্জস্যপূর্ণ ভারতীয় মামলুক সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কর্মকান্ড ছিল অধিক অগ্রগামী। উদ্দীপকে উল্লিখিত মিশরের মামলুক বংশের সুলতান সাইফুদ্দিন কালাউন স্বীয় প্রজ্ঞা, বিদ্রোহ দমন, সামরিক দক্ষতা, আত্মবিশ্বাস, রাজ্যবিস্তার ও রাজনৈতিক দূরদর্শিতার কারণে তিনি মিশরের মামলুক বা দাস বংশের শ্রেষ্ঠ শাসকের মর্যাদা লাভ করেন। অনুরূপ সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ দাস থেকে যখন ক্ষমতায় আরোহণ করেন, তখন দিল্লি সালতানাতের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত ও গোলযোগপূর্ণ এমন দ্বন্দ্ব, বিক্ষুব্ধ ও বৈরি পরিবেশে তিনি দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা লাভ করেন। দীর্ঘ ২৫ বছর অক্লান্ত পরিশ্রম করে সাংগঠনিক প্রতিভাবলে তিনিই ভারতে সর্বপ্রথম একটি সুপরিকল্পিত রাজধানী, একটি স্বাধীন সাম্রাজ্য, একটি বংশানুক্রমিক রাজতন্ত্রসম্মত সরকার প্রতিষ্ঠা করেন। তিনি ভারতের বিভিন্ন মুসলিম শাসিত অঞ্চলগুলোকে সংঘবদ্ধ করে দিল্লিতে সুলতানি সাম্রাজ্যের ভিত্তি রচনা করেন। তার রেখে যাওয়া, সালতানাত তার অবর্তমানে তাসের ঘরের মতো ঠুনকো না হয়, সে জন্য তিনিই সর্বপ্রথম ভারতীয় প্রশাসনের ভিত্তি রচনা করেন। দিল্লির প্রশাসনের প্রকৃত সংগঠক হিসেবে তিনি ইকতাবা প্রাদেশিক প্রশাসন, সামরিক বাহিনীর সংগঠন ও মুদ্রার প্রবর্তন করে কেন্দ্রীয় প্রশাসন গড়ে তোলেন। এসব বিবিধ মৌলিক কৃতিত্বের জন্য তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায়। এ.বি.এম. হাবিবুল্লাহ বলেন, "Aibak outlined the Delhi Sultanate and its sovereign status. Iltutmish was unquestionably its first king", অর্থাৎ, আইবেক দিল্লির সালতানাত এবং তার সার্বভৌম মর্যাদার রূপরেখা প্রদান করেন; আর ইলতুৎমিশ ছিলেন নিঃসন্দেেেহ তার প্রথম রাজা। তাই তুলনামূলক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে বর্ণিত। সুলতান অপেক্ষা ভারতীয মামুলুক সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কর্মকান্ড ছিল অধিকতর অগ্রগামী।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত সুলতানের সাথে সামঞ্জস্যপূর্ণ ভারতীয় মামলুক সুলতান শ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর