উদ্দীপকে তকী খানের প্রজাহিতৈষী কাজের সাথে তোমার পঠিত। কোন শাসকের কাজের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তকী খানের প্রজাহিতৈষী কাজের সাথে আমার পঠিত ফিরোজ শাহ তুঘলকের কাজের সাদৃশ্য রয়েছে। মুহাম্মদ বিন তুঘলকের মৃত্যুর পর ফিরোজ শাহ সিংহাসনের উত্তরাধিকারী মনোনীত হন। ফিরোজ শাহ রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষামুক্ত একজন নির্ভেজাল শাসক ছিলেন। যার ফলে সিংহাসনে আরোহণ করে জনগণের দুঃখ-কষ্ট লাঘব সালতানাতের মর্যাদা বৃদ্ধি, তুঘলক বংশের অধঃপতন রোধ ও সংহতি প্রতিষ্ঠা এবং প্রজাসাধারণের মঙ্গলার্থে বিভিন্ন প্রশাসনিক পদ্ধতি ও সংস্কারের প্রবর্তন করেন। ফিরোজ শাহ তার শাসনামলে পূর্বের ক্ষতিগ্রস্ত জনগণকে এবং রাজ্যের দরিদ্র প্রজাবর্গকে সাহায্যদানের জন্য 'দেওয়ান-ই-ইস্তিকাক' নামক একটি বিভাগ প্রতিষ্ঠা করেন, যেখান থেকে ৪২০০ লোক সাহায্য প্রাপ্ত হয়েছিল। ফিরোজ শাহ তার শাসনামলে মুহাম্মদ বিন তুঘলকের উচ্চাভিলাষী পরিকল্পনার জন্য ক্ষতিগ্রস্ত প্রজাবর্গকে ক্ষতিপূরণ দানের ব্যবস্থা করেন এবং ভূমিকরের পরিমাণও হ্রাস করেন। এছাড়াও তিনি রাজ্যের বেকার সমস্যা দূরীকরণের জন্য একটি চাকরি দফতর স্থাপন করেন। রাজ্যের জনহিতকর কার্যাবলির জন্য তার প্রতি জনগণের ভালোবাসা ও আনুগত্য প্রকাশ পেলেও রাজ্যে সুদূরপ্রসারী আর্থিক সংকট দেখা দেয় এবং ধীরে ধীরে তার সুলতানি পতনের দিকে ধাবিত হয়। এজন্যই উদ্দীপকে বর্ণিত তকী খানের প্রজাহিতৈষী কাজের সাথে সুলতান ফিরোজ শাহের কাজের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে তকী খানের প্রজাহিতৈষী কাজের সাথে তোমার পঠিত। কোন শাসকের কা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর