উদ্দীপকে উল্লিখিত তকী খানের জমিদারির পরিণতির সাথে তুঘলক বংশের পরিণতি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তকী খানের জমিদারির পরিণতির সাথে তুঘলক বংশের পরিণতির সাদৃশ্য রয়েছে। ফিরোজ শাহ উত্তরাধিকার সূত্রে সিংহাসনের মনোনীত হলেও ক্ষমা ও উদারতা দ্বারা জনগণের মন জয় করতে চেয়েছিলেন। যার ফলে তার দ্বারা হৃতরাজ্য পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। ফিরোজ শাহের অত্যধিক কোমলতার কারণে জনগণ তাকে শ্রদ্ধা করত; কিন্তু শ্রদ্ধা ভয় না। যার কারণে তুঘলক সাম্রাজ্য সংকুচিত হয়ে পড়ে। ফিরোজ শাহের সেনাবাহিনীতে বংশানুক্রমিক চাকরির অধিকার প্রদান মানবতার দিক থেকে প্রশংসনীয় হলেও সামরিক দৃষ্টিকোণ থেকে এটি ছিল সাম্রাজ্যের স্থায়িত্বের জন্য হুমকিস্বরূপ। এছাড়াও ফিরোজ শাহের সময় দুস্থদের দানের জন্য 'দেওয়ান-ই-খয়রাত', ক্রীতদাস বাহিনী গঠন ও রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন জনহিতকর কর্মকান্ডের ফলে রাজকোষ শূন্য হয়ে যায়। এতে একদিকে অর্থের অপচয় হয় এবং অন্যদিকে ক্রীতদাসগণ বিভিন্ন অনাচার ও অবিচারে লিপ্ত হয়ে পড়ে, যা তুঘলক বংশের পতনকে ত্বরান্বিত করে। ফিরোজ শাহের জায়গির প্রথার পুনঃপ্রবর্তন মারাত্মক ভুল পদক্ষেপ ছিল। কেননা এর ফলে অভিজাতবর্গ ও সামন্তপ্রভুরা নিজ নিজ এলাকায় প্রভাবশালী হয়ে ওঠে এবং সুলতানের নির্ভরতার কারণে তাদের ওপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ হ্রাস পায়, যা তুঘলক বংশের পতনে ভূমিকা রাখে। উদ্দীপকে উল্লিখিত তকী খানের জমিদারির যে পরিণতি পরিলক্ষিত হয় তদ্রুপ ফিরোজ শাহ তুঘলক কর্তৃক যে সমস্ত কার্যাবলি সম্পাদিত হয়েছিল তা তুঘলক বংশের পতনের সাথে সরাসরি জড়িত না থাকলেও এ পতনের পথকে যে সুগম করেছিল তা স্পষ্ট বোঝা যায়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তকী খানের জমিদারির পরিণতির সাথে তুঘলক বংশের পরিণত…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর