শেয়ারFacebookWhatsApp

. উদ্দীপকের বিপণী বিতানের বৈশিষ্ট্য সালতানাতের কোন শাসকের আমলে শুরু হয়েছিল? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের বিপণী বিতানের বৈশিষ্ট্য সালতানাতের সুলতান আলাউদ্দিন খলজি আমলে শুরু হয়েছিল। উদ্দীপকে উল্লিখিত বিপণী বিতানে প্রতিটি পণ্যের দাম নির্ধারিত থাকায় সঠিক ওজন ও গুণগত মানের নিশ্চয়তা বিধান সম্ভব হয়েছে। এছাড়া পণ্যের সরবরাহে নির্বিঘ্ন, উন্নত, যোগাযোগ ব্যবস্থা, দ্রব্য সামগ্রীর বিপুল সমাহার ও বৈচিত্র্যের দরুন এ ব্যবস্থার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। উল্লিখিত বিপনী বিতানের এ বৈশিষ্ট্যসমূহ দিল্লি সালতানাতের শাসক আলাউদ্দিন খলজির আমলে শুরু হয়েছিল। সুলতান আলাউদ্দিন খলজি তার উদ্ভাবনী শক্তি দিয়ে জনসাধারণের মঙ্গলের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। তন্মধ্যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ পদ্ধতি বা বিপণীবিতান ছিল অন্যতম। তিনি সকল দ্রব্যকে কয়েকটি শ্রেণিতে বিভক্ত করে দিল্লিতে কয়েকটি বাজার তৈরি করেন। কেন্দ্রীয় শস্যভান্ডার বা মান্ডি নামে যে শস্যভান্ডার ছিল তাতে গম, চাল, চিনি, আটা, ডাল, তেল, সোডা ইত্যাদি পাওয়া যেত। এককথায়, মুদিখানা ছিল এ বাজারের প্রধান বৈশিষ্ট্য। দিল্লির বদায়ুনের ফটকের সামনে 'সের-ই-আদল' নামে একটি বাজার বসানো হয়। এ বাজার ওষুধপত্র, কাপড়, শুকনো ফল, মাখন, চিনি, বাতির তেল, সুই, ঘোড়ার গদি ইত্যাদি পাওয়া যেত। ঘোড়া, ক্রীতদাস ও গবাদি পশুর বাজার এবং এর বাইরে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আরেকটি বাজার ছিল। প্রত্যেক বাজার নিয়ন্ত্রণের জন্য 'সাহনা' নামে একজন উচ্চপদস্থ কর্মচারী ছিল। তিনি ব্যবসায়ীদের রেজিস্টার পরিচালনা করা, দ্রব্যমূল্য ও দোকানদারদের নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ করতেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

. উদ্দীপকের বিপণী বিতানের বৈশিষ্ট্য সালতানাতের কোন শাসকের আমলে শুরু…

উদ্দীপক

রাজধানীতে বেশকিছু বিপণী বিতান প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিটি পণ্যের দাম নির্ধারিত থাকায়, সঠিক ওজন ও গুণগত মানের নিশ্চয়তা বিধান করায় এই বিক্রয় ব্যবস্থা ক্রমশ জনপ্রিয়তা অর্জন করছে। পণ্যের সরবরাহ নির্বিঘ্ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, দ্রব্য সামগ্রীর বিপুল সমাহার ও বৈচিত্র্য থাকায় অভিজাতদের মাঝে এ বিপণনগুলোর কদর। ক্রমশ বেড়ে চলেছে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উত্তর

সালতানাতের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদী।

উত্তর

মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির অন্যতম শ্রেষ্ঠ ও নির্ভীক সেনাপতি। ১৩০৬ সালে সুলতান আলাউদ্দিন খলজি মালিক কাফুরকে প্রধান এবং খাজা হাজীকে সহকারী করে দেবগিরি অভিযানের বাহিনী গঠন করেন। মালিক কাফুর গুজরাটের ভিতর দিয়ে দেবগিরি অভিমুখে রওয়ানা দেন। প্রায় বিনা যুদ্ধে দেবগিরি দখল করে মালিক কাফুর প্রচুর ধনসম্পদ অর্জন করেন। দেবগিরি অভিযানের ফলে মালিক কাফুর সুলতানের প্রিয়পাত্র হয়ে ওঠেন। আর সুলতান বৈবাহিক সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে দাক্ষিণাত্যের হিন্দু শাসকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলেন।

উত্তর

উদ্দীপকের বিপণী বিতানের বৈশিষ্ট্য সালতানাতের সুলতান আলাউদ্দিন খলজি আমলে শুরু হয়েছিল। উদ্দীপকে উল্লিখিত বিপণী বিতানে প্রতিটি পণ্যের দাম নির্ধারিত থাকায় সঠিক ওজন ও গুণগত মানের নিশ্চয়তা বিধান সম্ভব হয়েছে। এছাড়া পণ্যের সরবরাহে নির্বিঘ্ন, উন্নত, যোগাযোগ ব্যবস্থা, দ্রব্য সামগ্রীর বিপুল সমাহার ও বৈচিত্র্যের দরুন এ ব্যবস্থার জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। উল্লিখিত বিপনী বিতানের এ বৈশিষ্ট্যসমূহ দিল্লি সালতানাতের শাসক আলাউদ্দিন খলজির আমলে শুরু হয়েছিল। সুলতান আলাউদ্দিন খলজি তার উদ্ভাবনী শক্তি দিয়ে জনসাধারণের মঙ্গলের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। তন্মধ্যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ পদ্ধতি বা বিপণীবিতান ছিল অন্যতম। তিনি সকল দ্রব্যকে কয়েকটি শ্রেণিতে বিভক্ত করে দিল্লিতে কয়েকটি বাজার তৈরি করেন। কেন্দ্রীয় শস্যভান্ডার বা মান্ডি নামে যে শস্যভান্ডার ছিল তাতে গম, চাল, চিনি, আটা, ডাল, তেল, সোডা ইত্যাদি পাওয়া যেত। এককথায়, মুদিখানা ছিল এ বাজারের প্রধান বৈশিষ্ট্য। দিল্লির বদায়ুনের ফটকের সামনে 'সের-ই-আদল' নামে একটি বাজার বসানো হয়। এ বাজার ওষুধপত্র, কাপড়, শুকনো ফল, মাখন, চিনি, বাতির তেল, সুই, ঘোড়ার গদি ইত্যাদি পাওয়া যেত। ঘোড়া, ক্রীতদাস ও গবাদি পশুর বাজার এবং এর বাইরে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আরেকটি বাজার ছিল। প্রত্যেক বাজার নিয়ন্ত্রণের জন্য 'সাহনা' নামে একজন উচ্চপদস্থ কর্মচারী ছিল। তিনি ব্যবসায়ীদের রেজিস্টার পরিচালনা করা, দ্রব্যমূল্য ও দোকানদারদের নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ করতেন।

উত্তর

হ্যাঁ, উক্ত বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা ফলপ্রসূ করার জন্য সুলতান আলাউদ্দিন খলজি যথাথ পদক্ষেপ নিয়েছিলেন। আলাউদ্দিন খলজির সময় গৃহীত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি তিনি যৌক্তিক ভিত্তিতে গ্রহণ করেছিলেন। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানীর বর্ণনা মতে, দ্রব্য সামগ্রীর উৎপাদন ব্যয়ের ওপর ভিত্তি করে তিনি দ্রব্যমূল্য নির্ধারণ করেন। দ্রব্যমূল্য ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে রাখাই। ছিল সুলতানের প্রধান উদ্দেশ্য। এজন্য তিনি কয়েকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা নির্ধারণ করে দেন। যেমন- দ্রব্যের নাম প্রতি মণ নির্ধারিত মূল্য গম '' ৭ \frac{১}{২} Moth '' ৩ জিতল বার্লি '' ৪ জিতল চাল '' ৫ জিতল শিম '' ৫ জিতল ডাল '' ৫ জিতল লবণ ২ \frac{১}{২} ৫ জিতল চিনি প্রতি সের ১ \frac{১}{২} চিনি (লাল) '' \frac{১}{৪} মাখন $২ \frac{১}{২} ১ জিতল ঘি ২ \frac{১}{২} ১ জিতল তেল ৩ সের ১ জিতল প্রত্যেক বাজার নিয়ন্ত্রণ করা জন্য সাহনা নামে একজন উচ্চপদস্থ কর্মচারী ছিল। তিনি ব্যবসায়ীদের রেজিস্টার পরিচালনা, দ্রব্যমূল্য ও দোকানদারদের নিয়ন্ত্রণ করতেন। সুলতান আলাউদ্দিন খলজির শাসনকালে দ্রব্যের মূল্য বা পরিমাণনীতি ভঙ্গ করে কেউ যদি ওজনে কম দিত, তবে তার শরীর থেকে সেই পরিমাণ মাংস কেটে নেওয়া হতো। সুতরাং আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উক্ত মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ফলপ্রসূ করার জন্য সুলতান আলাউদ্দিন খলজি যথাযথ পদক্ষেপ নিয়েছিলেন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।