উক্ত ব্যবস্থা ফলপ্রসূ করার জন্য উক্ত সুলতান যথাযথ পদক্ষেপ নিয়েছিল- বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, উক্ত বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা ফলপ্রসূ করার জন্য সুলতান আলাউদ্দিন খলজি যথাথ পদক্ষেপ নিয়েছিলেন। আলাউদ্দিন খলজির সময় গৃহীত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি তিনি যৌক্তিক ভিত্তিতে গ্রহণ করেছিলেন। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানীর বর্ণনা মতে, দ্রব্য সামগ্রীর উৎপাদন ব্যয়ের ওপর ভিত্তি করে তিনি দ্রব্যমূল্য নির্ধারণ করেন। দ্রব্যমূল্য ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে রাখাই। ছিল সুলতানের প্রধান উদ্দেশ্য। এজন্য তিনি কয়েকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা নির্ধারণ করে দেন। যেমন- দ্রব্যের নাম প্রতি মণ নির্ধারিত মূল্য গম '' [গণিত] Moth '' ৩ জিতল বার্লি '' ৪ জিতল চাল '' ৫ জিতল শিম '' ৫ জিতল ডাল '' ৫ জিতল লবণ [গণিত] ৫ জিতল চিনি প্রতি সের [গণিত] চিনি (লাল) '' [গণিত] মাখন $ [গণিত] ১ জিতল ঘি [গণিত] ১ জিতল তেল ৩ সের ১ জিতল প্রত্যেক বাজার নিয়ন্ত্রণ করা জন্য সাহনা নামে একজন উচ্চপদস্থ কর্মচারী ছিল। তিনি ব্যবসায়ীদের রেজিস্টার পরিচালনা, দ্রব্যমূল্য ও দোকানদারদের নিয়ন্ত্রণ করতেন। সুলতান আলাউদ্দিন খলজির শাসনকালে দ্রব্যের মূল্য বা পরিমাণনীতি ভঙ্গ করে কেউ যদি ওজনে কম দিত, তবে তার শরীর থেকে সেই পরিমাণ মাংস কেটে নেওয়া হতো। সুতরাং আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উক্ত মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা ফলপ্রসূ করার জন্য সুলতান আলাউদ্দিন খলজি যথাযথ পদক্ষেপ নিয়েছিলেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত ব্যবস্থা ফলপ্রসূ করার জন্য উক্ত সুলতান যথাযথ পদক্ষেপ নিয়েছিল- …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর