তোমার পাঠ্যবইয়ের কোন সুলতানের সাথে উদ্দীপকে উল্লিখিত চন্দ্ররাজের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত চন্দ্ররাজের সাথে আমার পাঠ্যবইয়ের সুলতান ইলতুৎমিশের মিল রয়েছে। উদ্দীপকে উল্লিখিত জয়দেবপুরের জমিদার বিক্রমাদিত্যের কনিষ্ঠ পুত্র চন্দ্ররাজ। তার দৈহিক সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতায় ঈর্যান্বিত হয়ে তার ভাইয়েরা তাকে বিক্রি করে দেয়। নানা হাত ধরে বিক্রি হয়ে তাকে সম্রাট বুলবুলের কাছে বিক্রি করা হয়। সম্রাট তার আনুগত্য, বিশ্বস্ততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে নিজ কনাকে তার সাথে বিয়ে দেয়। উদ্দীপকের চন্দ্ররাজের সাথে সুলতান ইলতুৎমিশের জীবনের সাদৃশ্য রয়েছে। ইলতুৎমিশ তুর্কি অভিজাত পরিবারে জন্মলাভ করলেও তার বুদ্ধিমত্তায় শক্তিত হয়ে তার ভাইয়েরা তাকে বোখারার কাজীর কাছে বিক্রি করে দেন। সেখান থেকে জামালউদ্দিন নামে অপর এক ক্রীতদাস ব্যবসায়ী তাকে ক্রয় করে গজনিতে নিয়ে আসেন। ইলতুৎমিশের বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে সুলতান কুতুবউদ্দিন আইবেক তাকে ক্রয় করে গজনিতে নিয়ে আসেন এবং তার দেহরক্ষীর প্রধান হিসেবে নিয়োগ দেন। ইলতুৎমিশ তার যোগ্যতা ও গুণাবলির দ্বারা কুতুবউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এবং আমির-ই-শিকার ও বদাউনের শাসনকর্তার পদে উন্নীত হন। কুতুবউদ্দিন ইলতুৎমিশের কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে তার কন্যাকে ইলতুৎমিশের সাথে বিয়ে দেন। এরপর তিনি ইলতুৎমিশকে দাসত্ব থেকে মুক্ত করেন। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর আরাম শাহ সিংহাসনে আরোহণ করলেও আমির ও মালিকগণ তার অকর্মণ্যতায় বীতশ্রদ্ধ হয়ে ইলতুৎমিশকে ক্ষমতা গ্রহণের অনুরোধ করেন। ফলে ১২১১ খ্রিস্টাব্দে আরাম শাহকে পরাজিত করে ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তাই দেখা যায়, উদ্দীপকের চন্দ্ররাজের সাথে ইলতুৎমিশের জীবনের মিল রয়েছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তোমার পাঠ্যবইয়ের কোন সুলতানের সাথে উদ্দীপকে উল্লিখিত চন্দ্ররাজের মি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর