উদ্দীপকে ভারতবর্ষের যে মহিলা সুলতানের কথা বলা হয়েছে তার সিংহাসনে আরোহণের ইতিহাস ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ভারতবর্ষের যে নারী সুলতানের কথা বলা হয়েছে তিনি হলেন সুলতান রাজিয়া। ভারতীয় ও মধ্যযুগের ইতিহাসে সুলতান রাজিয়ার সিংহাসনে আরোহণ অবশ্যই একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সুলতান রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকার নির্বাচন করে সুলতান ইলতুৎমিশ যুগোত্তীর্ণ ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু তুর্কি আমিরেরা ইলতুৎমিশের মৃত্যুর পর রাজিয়ার উত্তরাধিকারকে অগ্রাহ্য করে রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসায়। তিনি মাত্র ছয় মাস সাত দিন ক্ষমতায় ছিলেন। তুর্কি আমিরের বংশানুক্রমিক অধিকার অপেক্ষা তাদের মনোনীত প্রার্থীকেই সিংহাসনে স্থাপন করা তুর্কি প্রথা ও সংবিধানসম্মত বলে মনে করত। সেই ধারাবাহিকতায় দিল্লির জনসাধারণের প্রত্যক্ষ সহায়তায় সুলতান রাজিয়া ১২৩৬ খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। রাজিয়াকে সুলতানা বলার সাধারণ প্রচলন থাকলেও তা ব্যাকরণসিদ্ধ নয়। আরবি ব্যাকরণ মতে, সুলতান নারী হলেও তাকে সুলতানই বলা উচিত। তুর্কি ভাষায় সুলতানা বলতে সুলতানের স্ত্রীকে বোঝানো হয়। রাজিয়া সুলতানের স্ত্রী ছিলেন না তিনি নিজেই সুলতান ছিলেন। এছাড়া তিনি মুদ্রাতেও 'সুলতান' খেতাব ব্যবহার করেছেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে ভারতবর্ষের যে মহিলা সুলতানের কথা বলা হয়েছে তার সিংহাসনে আর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর