শেয়ারFacebookWhatsApp

উক্ত নারী সুলতানের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকের নারী সুলতান হলেন সুলতান রাজিয়া। তিনি ছিলেন বহুগুণে গুণান্বিত। মধ্যযুগের বৈশিষ্ট্য অনুসারে সুলতান রাজিয়ার সিংহাসনে আরোহণ অবশ্যই দিল্লির ইতিহাসে একটি তাৎপর্য ও কৃতিত্বপূর্ণ ঘটনা। তিনি উত্তরাধিকারসূত্রে বিশৃঙ্খল ও গোলযোগপূর্ণ প্রশাসন লাভ করেন। তুর্কি অভিজাতগণ শুরুতেই সুলতান রাজিয়ার প্রশাসন ফেলে দিতে চেয়েছিল, কিন্তু তিনি অযোধ্যার সীমান্ত অধিপতি নাসিরউদ্দিনের সহায়তায় নিজের বুদ্ধিমত্তা, কূটকৌশল ও সাহসিকতার দ্বারা তুর্কি আমির ও প্রাদেশিক শাসকদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে সক্ষম হন এবং ষড়যন্ত্রকারীদের আনুগত্য অর্জনে সমর্থ হন। রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে তিনি প্রথম ধাক্কা সামলিয়ে উঠেন। মিনহাজ-উস-সিরাজের হিসাব মতে, রাজিয়া তিন বছর ছয় মাস ছয় দিন শাসনক্ষমতায় ছিলেন। এ অল্প সময়ের মধ্যেই তিনি বেশ ন্যায়বিচারক, দক্ষ প্রশাসন, সুনিপুণ সামরিক ব্যক্তিত্ব ও বিদ্যোৎসাহী হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বেশ কয়েকটি যুদ্ধে নিজে নেতৃত্বদান করেন। এতে প্রমাণিত হয় তিনি নির্ভীক, সাহসী, সুদক্ষ যোদ্ধা ও সেনাপতি ছিলেন। ঐতিহাসিক মিনহাজ-উস-সিরাজের মন্তব্যে তার সকল গুণাবলির উল্লেখ রয়েছে। তিনি বলেন, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সুলতান, বুদ্ধিমতী, ন্যায়বতী, মহানুভবা, বিদ্যোৎসাহী, সুবিচারক এবং প্রজাদের রক্ষাকর্ত্রী। সামরিক প্রতিভাসম্পন্ন এবং রাজাদের প্রয়োজনীয় সকল প্রকার গুণাবলি ও যোগ্যতার অধিকারিণী, তার চরিত্রে বিভিন্ন গুণাবলির অপূর্ব সমাবেশ ঘটেছিল। ঐতিহাসিক আবুল কাসিম ফিরিশতার মতে, সুলতান স্বয়ং বিশুদ্ধ উচ্চারণ ও চমৎকার ভঙ্গিসহ পবিত্র কুরআন তিলাওয়াত করে শ্রোতাদের বিমুগ্ধ করতে পারতেন। সুলতান রাজিয়া স্বাধীনচেতা শাসক ছিলেন। তবে তার দুর্ভাগ্য যে, তিনি এ তুর্কি অভিজাতদের ষড়যন্ত্রের নিকট পরাজিত হন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উক্ত নারী সুলতানের চরিত্র ও কৃতিত্ব মূল্যায়ন কর।

উদ্দীপক

ভারতবর্ষের একজন নারী সুলতান ক্ষমতা লাভ করেই সাথে সাথে একটি গোলযোগপূর্ণ প্রশাসন লাভ করেন। তার ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে রাজতন্ত্র ও অভিজাতদের মধ্যে ক্ষমতার লড়াইয়ের প্রথম সূচনা হয়। এ অভিজাতগোষ্ঠীর মধ্যে চল্লিশচক্র বা 'বন্দেগান-ই- চেহেলগান' অন্তর্ভুক্ত ছিল। প্রায় ৪ বছরের শাসনামলে তিনি অনন্য কৃতিত্ব প্রদর্শন করেন

উত্তর

কমুইজউদ্দিন বাহরাম শাহের পিতার নাম সুলতান ইলতুৎমিশ

উত্তর

শিল্পরসিক ইলতুৎমিশের সময় ভারতে স্থাপত্যকলার বিকাশ ঘটে। শ্বশুর কুতুবউদ্দিন কর্তৃক স্থাপিত 'দিল্লির কুয়াত-উল-ইসলাম' ও আজমীরের 'আড়াই-দিন-কা ঝোপড়া' মসজিদ দুটির নির্মাণ কাজ তার আমলে শেষ হয়। তার শিল্পানুরাগের অন্যতম নিদর্শন দিল্লির কুতুবমিনার। দিল্লির কুতুবমিনার তার শিল্পনীতির অবিনাশী রূপ নিয়ে আজও বিদ্যমান। তিনি নিজের জন্য যে সমাধি ভবন নির্মাণ করেন তার গঠনশৈলী ও চারুশিল্পের অনন্য সাক্ষর বহন করে। তাই বলা যায়, সুলতান ইলতুৎমিশ ছিলেন স্থাপত্যকলার পৃষ্ঠপোষক।

উত্তর

উদ্দীপকে ভারতবর্ষের যে নারী সুলতানের কথা বলা হয়েছে তিনি হলেন সুলতান রাজিয়া। ভারতীয় ও মধ্যযুগের ইতিহাসে সুলতান রাজিয়ার সিংহাসনে আরোহণ অবশ্যই একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। সুলতান রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকার নির্বাচন করে সুলতান ইলতুৎমিশ যুগোত্তীর্ণ ও দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু তুর্কি আমিরেরা ইলতুৎমিশের মৃত্যুর পর রাজিয়ার উত্তরাধিকারকে অগ্রাহ্য করে রুকনউদ্দিন ফিরোজকে সিংহাসনে বসায়। তিনি মাত্র ছয় মাস সাত দিন ক্ষমতায় ছিলেন। তুর্কি আমিরের বংশানুক্রমিক অধিকার অপেক্ষা তাদের মনোনীত প্রার্থীকেই সিংহাসনে স্থাপন করা তুর্কি প্রথা ও সংবিধানসম্মত বলে মনে করত। সেই ধারাবাহিকতায় দিল্লির জনসাধারণের প্রত্যক্ষ সহায়তায় সুলতান রাজিয়া ১২৩৬ খ্রিষ্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। রাজিয়াকে সুলতানা বলার সাধারণ প্রচলন থাকলেও তা ব্যাকরণসিদ্ধ নয়। আরবি ব্যাকরণ মতে, সুলতান নারী হলেও তাকে সুলতানই বলা উচিত। তুর্কি ভাষায় সুলতানা বলতে সুলতানের স্ত্রীকে বোঝানো হয়। রাজিয়া সুলতানের স্ত্রী ছিলেন না তিনি নিজেই সুলতান ছিলেন। এছাড়া তিনি মুদ্রাতেও 'সুলতান' খেতাব ব্যবহার করেছেন।

উত্তর

উদ্দীপকের নারী সুলতান হলেন সুলতান রাজিয়া। তিনি ছিলেন বহুগুণে গুণান্বিত। মধ্যযুগের বৈশিষ্ট্য অনুসারে সুলতান রাজিয়ার সিংহাসনে আরোহণ অবশ্যই দিল্লির ইতিহাসে একটি তাৎপর্য ও কৃতিত্বপূর্ণ ঘটনা। তিনি উত্তরাধিকারসূত্রে বিশৃঙ্খল ও গোলযোগপূর্ণ প্রশাসন লাভ করেন। তুর্কি অভিজাতগণ শুরুতেই সুলতান রাজিয়ার প্রশাসন ফেলে দিতে চেয়েছিল, কিন্তু তিনি অযোধ্যার সীমান্ত অধিপতি নাসিরউদ্দিনের সহায়তায় নিজের বুদ্ধিমত্তা, কূটকৌশল ও সাহসিকতার দ্বারা তুর্কি আমির ও প্রাদেশিক শাসকদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করতে সক্ষম হন এবং ষড়যন্ত্রকারীদের আনুগত্য অর্জনে সমর্থ হন। রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে তিনি প্রথম ধাক্কা সামলিয়ে উঠেন। মিনহাজ-উস-সিরাজের হিসাব মতে, রাজিয়া তিন বছর ছয় মাস ছয় দিন শাসনক্ষমতায় ছিলেন। এ অল্প সময়ের মধ্যেই তিনি বেশ ন্যায়বিচারক, দক্ষ প্রশাসন, সুনিপুণ সামরিক ব্যক্তিত্ব ও বিদ্যোৎসাহী হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি বেশ কয়েকটি যুদ্ধে নিজে নেতৃত্বদান করেন। এতে প্রমাণিত হয় তিনি নির্ভীক, সাহসী, সুদক্ষ যোদ্ধা ও সেনাপতি ছিলেন। ঐতিহাসিক মিনহাজ-উস-সিরাজের মন্তব্যে তার সকল গুণাবলির উল্লেখ রয়েছে। তিনি বলেন, তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ সুলতান, বুদ্ধিমতী, ন্যায়বতী, মহানুভবা, বিদ্যোৎসাহী, সুবিচারক এবং প্রজাদের রক্ষাকর্ত্রী। সামরিক প্রতিভাসম্পন্ন এবং রাজাদের প্রয়োজনীয় সকল প্রকার গুণাবলি ও যোগ্যতার অধিকারিণী, তার চরিত্রে বিভিন্ন গুণাবলির অপূর্ব সমাবেশ ঘটেছিল। ঐতিহাসিক আবুল কাসিম ফিরিশতার মতে, সুলতান স্বয়ং বিশুদ্ধ উচ্চারণ ও চমৎকার ভঙ্গিসহ পবিত্র কুরআন তিলাওয়াত করে শ্রোতাদের বিমুগ্ধ করতে পারতেন। সুলতান রাজিয়া স্বাধীনচেতা শাসক ছিলেন। তবে তার দুর্ভাগ্য যে, তিনি এ তুর্কি অভিজাতদের ষড়যন্ত্রের নিকট পরাজিত হন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।