জনাব কফিল মোল্লার দেওয়া তথ্যে যে শাসকের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের তথ্য ফুটে উঠেছে সে শাসকের সামরিক সংস্কারের ব্যাখ্যা দাও।
উত্তর: জনাব কফিল মোল্লার, দেওয়া তথ্যে যে শাসকের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের তথ্য ফুটে উঠেছে তিনি হলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি সামরিক সংস্কারের লক্ষ্যে আরজ-ই-মামালিক বা সমরমন্ত্রী নামে একটি পদ সৃষ্টি করেন। তার নিয়ন্ত্রণে সুদক্ষ সেনাবাহিনী গড়ে তোলা হয়। তিনি সেনাবাহিনীর নিয়ন্ত্রণ সংস্কার এবং নতুন সৈন্য নিয়োগের ব্যবস্থা ফরেন। সেনাবাহিনীকে কয়েকটি শ্রেণিতে বিভক্ত করা হয়- ক. জান্দার বাহিনী ছিল সুলতানের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী, খ. বিশেষ প্রয়োজনের জন্য গঠিত সেনাবাহিনী ও গ. অশ্বারোহী পদাতিক ও হস্তিবাহিনী। এছাড়া তীরন্দাজ বাহিনী, রসদ সরবরাহকারী ইত্যাদি অন্যান্য গুরুত্বপূর্ণ বাহিনী ছিল। পূর্বে সেনাদের বেতনের পরিবর্তে একটি নির্দিষ্ট এলাকা (জায়গির) চাষাবাদের বা কর আদায়ের জন্য দেওয়া হতো। সুলতান জায়গির প্রথা বাতিল করে সেনাদের নগদ অর্থে টক্কায় বেতন দেওয়ার ব্যবস্থা করেন। সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধের জন্য ভুলিয়া ও দাগ প্রথার প্রচলন করা হয়। বেতনভুক্ত সৈন্য বা যুদ্ধের সময় হাজিরা না দিয়ে অশিক্ষিত লোকদের বদলি হিসেবে পাঠাত এবং যুদ্ধের ভালো ঘোড়ার বদলে জমি চাষের ঘোড়া পাঠাত। অনেক সময় তারা একই ঘোড়া একাধিক কর দেখাত। এসব দুর্নীতি বন্ধের জন্য তিনি ঘোড়ার গায়ে দাগ দেওয়ার ব্যবস্থা করেন। সেনাদের পদসোপান ছিল এরূপ ১ জন সরখলীর অধীনে ১০ জন অশ্বারোহী সৈন্য। ১ জন সিপাহসালার অধীনে ১০ জন সরখলী। ১ জন আমিরের অধীনে ১০ জন সিপাহসালার। ১ জন মালিকের অধীনে ১০ জন আমির। ১ জন খান উপাধিকারীর অধীনে ১০ জন মালিক ছিল। পদাতিক সৈন্যের সংখ্যা ও পদসোপানের উল্লেখ দেখা যায় না।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
জনাব কফিল মোল্লার দেওয়া তথ্যে যে শাসকের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের তথ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর