এ ধরনের একজন শাসক অর্থনৈতিক সংস্কার সাধন করে। জনস্বার্থরক্ষায় বেশ ভূমিকা পালন করেছিল- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শাসক হলেন ভারতবর্ষের আলাউদ্দিন খলজি। তিনি অর্থনৈতিক সংস্কার সাধন করে জনস্বার্থরক্ষায় বেশ ভূমিকা পালন করেছিলেন- উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত। আলাউদ্দিন খলজি তার উদ্ভাবনীশক্তি দিয়ে জনসাধারণের মঙ্গলের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেন। তন্মধ্যে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ পদ্ধতি অন্যতম। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানীর বিবরণ মতে, আলাউদ্দিন খলজির অশ্বারোহী সৈন্যের সংখ্যা ৪,৭৫,০০০। এছাড়া পদাতিক ও অন্যান্য বাহিনী তো ছিলই। একজন সাধারণ অশ্বারোহীর সৈন্যকে বার্ষিক ২৩৪ টক্কা বেতন দিতে হতো। ঐতিহাসিক ফিরিশতার মতে, তার প্রায় ৫৪ হাজার কর্মচারীর ভরণ-পোষণের খরচ ছিল বর্ধিত। রাজস্ব ও দেবগিরি অভিযান থেকে প্রাপ্ত অর্থ গণনায় ধরে দেখা যায় যে, তার প্রশাসনের ৫/৬ বছরের খরচ মেটাতে প্রায় 'সকল অর্থ শেষ হয়ে যাবে। আলাউদ্দিন খলজি উত্তর ও দক্ষিণ ভারত বিজয়ের ফলে দিল্লিতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এ মুদ্রাস্থীতি কমানোর বোধ থেকে সুলতান অর্থনৈতিক সংস্কার তথা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণ করেন। প্রজাদের কল্যাণ করাই রাজার বা সুলতানের একান্ত কর্তব্য ছিল। তার এ কর্তব্যবোধ থেকে তিনি বিভিন্ন দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করেন। আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের যে পদ্ধতি গ্রহণ করেছিলেন, তা কিসের ভিত্তিতে করেছিলেন এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা দেখা যায় না। তবে গিয়াসউদ্দিন বারানী তার 'তারিখ-ই-ফিরোজ শাহী' ও 'ফতোয়া-ই- জাহাঙ্গীর'-তে কিছুটা আলোকপাত করেছেন। তার বর্ণনা মতে, দ্রব্যসামগ্রীর উৎপাদনের ব্যয়ের ভিত্তিতে দ্রব্যমূল্য নির্ধারণ করা হয়েছিল। কৃষক বা ব্যবসায়ীদের স্বার্থে সুলতান ঋণের ব্যবস্থা করেন। দ্রব্যমূল্য ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে রাখাই ছিল সুলতানের প্রধান উদ্দেশ্য।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
এ ধরনের একজন শাসক অর্থনৈতিক সংস্কার সাধন করে। জনস্বার্থরক্ষায় বেশ ভ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর