ছবির শাসকের প্রাথমিক জীবন ও সিংহাসনে আরোহণের ইতিহাস ব্যাখ্যা কর।
উত্তর: ছবির শাসক হলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ছিলেন সুলতান জালালউদ্দিনের ভাই শিহাব উদ্দিনের পুত্র। তার ডাক নাম ছিল আলী অথবা গারসাম্প। তারা ছিলেন চার ভাই। শৈশবকাল সম্পর্কে অধিক কিছু জানা যায় না। তিনি লেখাপড়া জানতেন না। তবে যুবক বয়সে তিনি অস্ত্র চালনা, ঘোড়ায় চড়া ইত্যদি বিষয়ে দক্ষতা লাভ করেন। জালালউদ্দিন খলজির সিংহাসনের আরোহণের পূর্বে তার পিতা শিহাবউদ্দিন মারা যায়। সুলতান জালালউদ্দিন তাকে অত্যধিক স্নেহ করতেন। তিনি তার কন্যার সাথে আলাউদ্দিনের বিবাহ দেন।' আলাউদ্দিনের দুই স্ত্রী ছিল। জালালউদ্দিনের কন্যা ছিল দ্বিতীয় স্ত্রী। আলাউদ্দিন বিনা বাধায় সসৈন্যে ৩ অক্টোবর ১২৯৬ খ্রি. দিল্লি রাজপ্রাসাদে প্রবেশ করেন। এ দিনেই তার উপাধিসহ আলাউদ্দিনের রাজকীয় নাম ঘোষণা করা হয়। আবুল মুজাফফর সুলতান আলাউদ্দিন ওয়াদ দীন মুহাম্মদ শাহ খলজি। তার নামে অভিষেক হয়। মুদ্রা জারি ও খোতবা পাঠ করা হয়। বলবনের লাল প্রাসাদ তার বাসভবন হিসেবে নির্ধারিত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
ছবির শাসকের প্রাথমিক জীবন ও সিংহাসনে আরোহণের ইতিহাস ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর