উদ্দীপকের শান্তা ইসলাম যে মহান ব্যক্তির ধারণা দেন তার পরিচয় তুলে ধর।
উত্তর: উদ্দীপকের শান্তা ইসলাম যে মহান ব্যক্তির ধারণা দিয়েছেন তিনি হলেন দাসবংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। তার মূল নাম হলো কুতুবউদ্দিন। আইবেক তার উপাধি। তুর্কি ভাষায় 'আইবেক' শব্দের অর্থ চন্দ্রদেবতা। ডব্লিউ হেইগ-এর মতে, সম্ভবত চন্দ্র গ্রহণকালে জন্ম হওয়ায় তিনি 'আইবেক' নামে অভিহিত হয়েছেন। অন্য মতে, ক্ষুদ্র আঙুল ভাঙার জন্য তিনি আইবেক হিসেবে পরিচিতি লাভ করেন। অর্থাৎ তার হাতের একটি আঙুল কাটা ছিল। তিনি ছিলেন জাতিতে তুর্কি ও তুর্কিস্তানের আইবেক পরিবারের, সদস্য। প্রখ্যাত ঐতিহাসিক আবুল কাসেম ফিরিশতার মতে, তার বাম হাতের কনিষ্ঠ আঙুলটি কাটা ছিল বলে তিনি 'আইবেক' নামে পরিচিত। বাল্যকালে অপহৃত হয়ে তিনি কোনো এক ক্রীতদাস ব্যবসায়ী কর্তৃক পারস্যের নিশাপুর নামক স্থানে আনীত হন। নিশাপুরের বাজার থেকে কাজি ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফী তাকে সামান্য মূল্যে ক্রয় করেন। সেই থেকে তিনি কাজি পরিবারে, অবস্থান করেন। কাজি পরিবারে তিনি সাহিত্য, ধর্মশাস্ত্র এবং সমরবিদ্যায় সুশিক্ষিত হয়ে উঠেন। কাজির মৃত্যুর পর তার পুত্রগণ কুতুবউদ্দিনকে জনৈক বণিকের নিকট বিক্রি করে। এ বণিক তাকে গজনীতে নিয়ে আসেন। মুহাম্মদ ঘুরী তাকে ক্রয় করে সৈনিক পদে নিয়োজিত করেন। যদিও কুতুবউদ্দিন সুশ্রী ছিলেন না কিন্তু তিনি বহুগুণের অধিকারী ছিলেন। তার আনুগত্য, সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা প্রভৃতি বহু গুণে মুগ্ধ হয়ে ঘুরী তাকে অশ্বশালার অধিপতি (আমির-ই-আখুর) পদে উন্নীত করে।.
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের শান্তা ইসলাম যে মহান ব্যক্তির ধারণা দেন তার পরিচয় তুলে ধর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর