শেয়ারFacebookWhatsApp

তুমি কি মনে কর উক্ত মহান ব্যক্তি মুহাম্মদ ঘুরীর প্রতিনিধি হিসেবে দাসবংশ প্রতিষ্ঠা করেছিলেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: হ্যাঁ, আমি মনে করি উক্ত মহান ব্যক্তি তথা কুতুবউদ্দিন আইবেক মুহাম্মদ ঘুরীর প্রতিনিধি হিসেবে দাসবংশের প্রতিষ্ঠা করেছিলেন। ১১৯২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ ঘুরী তরাইন প্রান্তরে, দ্বিতীয়বারের মতো পৃথ্বীরাজের সম্মিলিত বাহিনীর মুখোমুখি হন। এ যুদ্ধে বিজয়ী হয়ে মুহাম্মদ ঘুরী ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মুসলিম শাসনের স্থায়ী ভিত স্থাপন করেন। মুহাম্মদ ঘুরী ভারতীয় উপমহাদেশ শাসনের দায়িত্বভার কুতুবউদ্দিনের ওপর ছেড়ে দিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১১৯২ খ্রিষ্টাব্দ থেকে ১২০৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে কুতুবউদ্দিন আইবেক রাজ্য শাসন করেন। এসময়ে তার উল্লেখযোগ্য কৃতিত্বগুলো হলো- ১১৯২ খ্রি. তিনি হ্যান্সি, মিরাট, দিল্লি, রণথম্ভোর, বারানসী জয় করেন। তিনি লাহোর হতে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। ১১৯৪ খ্রি. কুতুবউদ্দিন আইবেক তার মনিব মুহাম্মদ ঘুরীর সাথে কনৌজ বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১১৯৭ খ্রি. তিনি দ্বিতীয় ভীমদেবকে পরাজিত করে গুজরাট দখল করেন। ১১৯৭ থেকে ১১৯৮ খ্রিষ্টাব্দের মধ্যে তিনি কনৌজ, কালিঞ্জর, বদাউন, চাঁদোয়া অঞ্চল দখল করেন। এভাবে ১২০৬ খ্রিষ্টাব্দের মধ্যে কুতুবউদ্দিন আইবেক উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে তুর্কি আধিপত্য তথা মুসলমানদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। যার ফলে ভারতে মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় এবং তিনি মামলুক বংশের 1 প্রতিষ্ঠাতা হিসেবে ভূষিত হন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

তুমি কি মনে কর উক্ত মহান ব্যক্তি মুহাম্মদ ঘুরীর প্রতিনিধি হিসেবে দা…

উদ্দীপক

শান্তা ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী। সে ভারতবর্ষের বিভিন্ন বংশের প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাতার ওপর একটি গবেষণাপত্র তৈরি করেছেন। গবেষণায় সে প্রথম একটি বংশ সম্পর্কে উল্লেখ করেছেন এ মহান ব্যক্তি চন্দ্রগ্রহণকালে জন্মগ্রহণ করেছিলেন। তার হাতের একটি আঙুল কাটা ছিল। তিনি ছিলেন জাতিতে তুর্কি। বাল্যকালে অপহৃত হয়ে তিনি কোনো এক ক্রীতদাস ব্যবসায়ী কর্তৃক পারস্যের নিশাপুর নামক স্থানে আনীত হন।.

উত্তর

আরাম শাহ ১২১০ সালে সিংহাসনে বসেন।

উত্তর

অসাধারণ কর্মকৌশলের মাধ্যমে ইলতুৎমিশ সুশাসনের সাথে রাষ্ট্র পরিচালনা করেন। তিনি তুর্কি শাসনের ভিত্তি সুদৃঢ় করে ভারতে মুসলিম শাসনের দায়িত্ব দান করেন। তিনি সাম্রাজ্য বিস্তারের পরিবর্তে এ সংহতি বিধান ও সুশাসন প্রতিষ্ঠায় অতি সতর্ক পদক্ষেপ গ্রহণ করেন। সাম্রাজ্যকে পুনর্গঠিত করে ন্যায়বিচারের ব্যবস্থা এবং সামরিক ও বেসামরিক দফতরগুলোতে শৃঙ্খলা আনয়ন করেন তিনি। তিনিই সর্বভারতীয় সামরিক ও প্রশাসনিক কাঠামো নিয়ে বিশৃঙ্খলতায় পরিপূর্ণ সাম্রাজ্যে সুষ্ঠু ও কল্যাণকর শাসনের প্রবর্তন করেন।

উত্তর

উদ্দীপকের শান্তা ইসলাম যে মহান ব্যক্তির ধারণা দিয়েছেন তিনি হলেন দাসবংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। তার মূল নাম হলো কুতুবউদ্দিন। আইবেক তার উপাধি। তুর্কি ভাষায় 'আইবেক' শব্দের অর্থ চন্দ্রদেবতা। ডব্লিউ হেইগ-এর মতে, সম্ভবত চন্দ্র গ্রহণকালে জন্ম হওয়ায় তিনি 'আইবেক' নামে অভিহিত হয়েছেন। অন্য মতে, ক্ষুদ্র আঙুল ভাঙার জন্য তিনি আইবেক হিসেবে পরিচিতি লাভ করেন। অর্থাৎ তার হাতের একটি আঙুল কাটা ছিল। তিনি ছিলেন জাতিতে তুর্কি ও তুর্কিস্তানের আইবেক পরিবারের, সদস্য। প্রখ্যাত ঐতিহাসিক আবুল কাসেম ফিরিশতার মতে, তার বাম হাতের কনিষ্ঠ আঙুলটি কাটা ছিল বলে তিনি 'আইবেক' নামে পরিচিত। বাল্যকালে অপহৃত হয়ে তিনি কোনো এক ক্রীতদাস ব্যবসায়ী কর্তৃক পারস্যের নিশাপুর নামক স্থানে আনীত হন। নিশাপুরের বাজার থেকে কাজি ফখরুদ্দিন আব্দুল আজিজ কুফী তাকে সামান্য মূল্যে ক্রয় করেন। সেই থেকে তিনি কাজি পরিবারে, অবস্থান করেন। কাজি পরিবারে তিনি সাহিত্য, ধর্মশাস্ত্র এবং সমরবিদ্যায় সুশিক্ষিত হয়ে উঠেন। কাজির মৃত্যুর পর তার পুত্রগণ কুতুবউদ্দিনকে জনৈক বণিকের নিকট বিক্রি করে। এ বণিক তাকে গজনীতে নিয়ে আসেন। মুহাম্মদ ঘুরী তাকে ক্রয় করে সৈনিক পদে নিয়োজিত করেন। যদিও কুতুবউদ্দিন সুশ্রী ছিলেন না কিন্তু তিনি বহুগুণের অধিকারী ছিলেন। তার আনুগত্য, সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা প্রভৃতি বহু গুণে মুগ্ধ হয়ে ঘুরী তাকে অশ্বশালার অধিপতি (আমির-ই-আখুর) পদে উন্নীত করে।.

উত্তর

হ্যাঁ, আমি মনে করি উক্ত মহান ব্যক্তি তথা কুতুবউদ্দিন আইবেক মুহাম্মদ ঘুরীর প্রতিনিধি হিসেবে দাসবংশের প্রতিষ্ঠা করেছিলেন। ১১৯২ খ্রিষ্টাব্দে মুহাম্মদ ঘুরী তরাইন প্রান্তরে, দ্বিতীয়বারের মতো পৃথ্বীরাজের সম্মিলিত বাহিনীর মুখোমুখি হন। এ যুদ্ধে বিজয়ী হয়ে মুহাম্মদ ঘুরী ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মুসলিম শাসনের স্থায়ী ভিত স্থাপন করেন। মুহাম্মদ ঘুরী ভারতীয় উপমহাদেশ শাসনের দায়িত্বভার কুতুবউদ্দিনের ওপর ছেড়ে দিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন। ১১৯২ খ্রিষ্টাব্দ থেকে ১২০৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে কুতুবউদ্দিন আইবেক রাজ্য শাসন করেন। এসময়ে তার উল্লেখযোগ্য কৃতিত্বগুলো হলো- ১১৯২ খ্রি. তিনি হ্যান্সি, মিরাট, দিল্লি, রণথম্ভোর, বারানসী জয় করেন। তিনি লাহোর হতে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। ১১৯৪ খ্রি. কুতুবউদ্দিন আইবেক তার মনিব মুহাম্মদ ঘুরীর সাথে কনৌজ বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১১৯৭ খ্রি. তিনি দ্বিতীয় ভীমদেবকে পরাজিত করে গুজরাট দখল করেন। ১১৯৭ থেকে ১১৯৮ খ্রিষ্টাব্দের মধ্যে তিনি কনৌজ, কালিঞ্জর, বদাউন, চাঁদোয়া অঞ্চল দখল করেন। এভাবে ১২০৬ খ্রিষ্টাব্দের মধ্যে কুতুবউদ্দিন আইবেক উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চলে তুর্কি আধিপত্য তথা মুসলমানদের প্রাধান্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন। যার ফলে ভারতে মামলুক বংশ প্রতিষ্ঠিত হয় এবং তিনি মামলুক বংশের 1 প্রতিষ্ঠাতা হিসেবে ভূষিত হন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।