শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে ঘটনায় দিল্লি সালতানাতের কোন শাসক সম্পর্কে বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনায় দিল্লি সালতানাদের শাসক শামসুদ্দিন ইলতুৎমিশের শাসন সম্পর্কে বলা হয়েছে। সুলতান ইলতুৎমিশ ছিলেন ইলাবারি তুর্কি বংশোদ্ভূত। তিনি ছিলেন সুশ্রী চেহারার অধিকারী। ইলতুৎমিশের বুদ্ধিমত্তা, চাতুর্য ও সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়ে তার ভ্রাতাগণ তাকে দাস হিসেবে বিক্রি করে দেয়। বিভিন্ন হাত বদল হয়ে তিনি কুতুবউদ্দিন আইবেকের দরবারে আসেন। কুতুবউদ্দিন তার দৈহিক সৌন্দর্য, প্রতিভা, জ্ঞান, বিশ্বস্ততা এবং বিচক্ষণতায় মুগ্ধ হয়ে 'আমির-ই-আখুর, পদে নিয়োগ দেন। প্রভুর প্রতি আনুগত্য দেখে কুতুবউদ্দিন নিজ কন্যাকে ইলতুৎমিশের নিকট বিয়ে দেন এবং তাকে বদায়ুনের শাসনকর্তা হিসেবে নিয়োগ দেন। কুতুবুদ্দিন আইবেকের মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ সিংহাসনে আরোহণ করেন। কিন্তু আরাম শাহের কুশাসনে অতিষ্ঠ হয়ে আমির ওমরাহগণ ইলতুৎমিশকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানায়। ফলে ইলতুৎমিশ ১২১১ খ্রিস্টাব্দে আরাম শাহকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন। সিংহাসনে আরোহণ করে তিনি একটি সুগঠিত কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করেন। শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সাম্রাজ্যকে কতকগুলো ইকতায় ভাগ করেন। ইকতার শাসনকর্তাকে ইকতাদার বলা হতো। ইকতাদারগণ নিজ নিজ অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা ছাড়াও রাজস্ব সংগ্রহ করত। ভারতীয় ইতিহাসে সুলতান ইলতুৎমিশের গুরুত্বপূর্ণ অবদান ছিল মুদ্রা প্রচলন। তিনিই সর্বপ্রথম ভারতবর্ষে 'রূপাইয়া' নামে একটি খাটি আরবি রৌপ্যমুদ্রা চালু করেন। তিনি সাম্রাজ্যের সর্বত্র অসংখ্য সড়ক ও সরাইখানা নির্মাণ করেন। তাই বলা যায়, সুলতান ইলতুৎমিশ ভারতে একটি সুখী সমৃদ্ধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে ঘটনায় দিল্লি সালতানাতের কোন শাসক সম্পর্কে বলা হয়েছে? ব্যাখ…

উদ্দীপক

রতন জাতীয় জাদুঘর পরিদর্শনকালে রৌপ্য ও তাম্রমুদ্রা দেখতে পেলেন। ইতিহাস অনুসন্ধানে তিনি জানতে পারেন যে, ভারতীয় উপমহাদেশে ১২০৬ সালে প্রতিষ্ঠিত একটি বংশের একজন শাসক বিপন্ন তুর্কি জাতিকে বিদ্রোহীদের কবল থেকে মুক্ত করে সুশাসন প্রতিষ্ঠা করেন। দিল্লি সালতানাতের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি করেন। এ কারণে এ শাসককে উক্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ও প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। কারমাইকেল কলেজ, রংপুর

উত্তর

সুলতান কুতুবউদ্দিন আইবেক কুতুবমিনার নির্মাণ করেন।

উত্তর

সুলতান রাজিয়া ছিলেন সুলতান ইলতুৎমিশের কন্যা ও ভারতের ইতিহাসে প্রথম নারী শাসক। সুলতানা রাজিয়া ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী। তিনি ১২৩৬ সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। কিন্তু আমির ওমরাহদের বিরোধিতার কারণে তিনি বেশিদিন ক্ষমতায় থাকতে পারেননি। তিনি ১২৪০ খ্রিস্টাব্দে মুইজউদ্দিন বাহরামের কাছে ।। পরাজিত হন এবং পলায়নকালে দস্যুদের হাতে তিনি নিহত হন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনায় দিল্লি সালতানাদের শাসক শামসুদ্দিন ইলতুৎমিশের শাসন সম্পর্কে বলা হয়েছে। সুলতান ইলতুৎমিশ ছিলেন ইলাবারি তুর্কি বংশোদ্ভূত। তিনি ছিলেন সুশ্রী চেহারার অধিকারী। ইলতুৎমিশের বুদ্ধিমত্তা, চাতুর্য ও সৌন্দর্যে ঈর্ষান্বিত হয়ে তার ভ্রাতাগণ তাকে দাস হিসেবে বিক্রি করে দেয়। বিভিন্ন হাত বদল হয়ে তিনি কুতুবউদ্দিন আইবেকের দরবারে আসেন। কুতুবউদ্দিন তার দৈহিক সৌন্দর্য, প্রতিভা, জ্ঞান, বিশ্বস্ততা এবং বিচক্ষণতায় মুগ্ধ হয়ে 'আমির-ই-আখুর, পদে নিয়োগ দেন। প্রভুর প্রতি আনুগত্য দেখে কুতুবউদ্দিন নিজ কন্যাকে ইলতুৎমিশের নিকট বিয়ে দেন এবং তাকে বদায়ুনের শাসনকর্তা হিসেবে নিয়োগ দেন। কুতুবুদ্দিন আইবেকের মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ সিংহাসনে আরোহণ করেন। কিন্তু আরাম শাহের কুশাসনে অতিষ্ঠ হয়ে আমির ওমরাহগণ ইলতুৎমিশকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানায়। ফলে ইলতুৎমিশ ১২১১ খ্রিস্টাব্দে আরাম শাহকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন। সিংহাসনে আরোহণ করে তিনি একটি সুগঠিত কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠা করেন। শাসনব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিনি সাম্রাজ্যকে কতকগুলো ইকতায় ভাগ করেন। ইকতার শাসনকর্তাকে ইকতাদার বলা হতো। ইকতাদারগণ নিজ নিজ অঞ্চলে শান্তি-শৃঙ্খলা রক্ষা ছাড়াও রাজস্ব সংগ্রহ করত। ভারতীয় ইতিহাসে সুলতান ইলতুৎমিশের গুরুত্বপূর্ণ অবদান ছিল মুদ্রা প্রচলন। তিনিই সর্বপ্রথম ভারতবর্ষে 'রূপাইয়া' নামে একটি খাটি আরবি রৌপ্যমুদ্রা চালু করেন। তিনি সাম্রাজ্যের সর্বত্র অসংখ্য সড়ক ও সরাইখানা নির্মাণ করেন। তাই বলা যায়, সুলতান ইলতুৎমিশ ভারতে একটি সুখী সমৃদ্ধ সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন।

উত্তর

উক্ত শাসক তথা সুলতান ইলতুৎমিশ ছিলেন দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা খুবই যৌক্তিক ও যুক্তিসংগত। সুলতান কুতুবউদ্দিন আইবেক ১২০৬ সালে ভারতে দাস বংশ প্রতিষ্ঠা করলেও দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান ইলতুৎমিশ। সুতলান ইলতুৎমিশ ১২১১ খ্রিস্টাব্দে আরাম শাহকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন। ইলতুৎমিশ সিংহাসনে আরোহণ করে সর্বপ্রথম অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের দিকে নজর দেন। তিনি দিল্লির উপকণ্ঠে জুধ নামক স্থানে বিক্ষুব্ধ মুইজী ও কুতুবী আমিরগণকে পরাজিত করে আনুগত্য স্বীকারে বাধ্য করেন। এরপর ইলতুৎমিশ ১২১৫ খ্রিস্টাব্দে তাজউদ্দিন ইয়ালদুজকে পরাজিত 'করে বন্দি করেন। ফলে দিল্লি সালতানাতের ওপর ইলতুৎমিশের একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ইলতুৎমিশ প্রাথমিক জীবনে একজন ক্রীতদাস ছিলেন। তাই তিনি তুর্কি দাসদের মধ্য থেকে চল্লিশজনকে বাছাই করে 'বন্দেগান-ই- চেহেলগান' নামে একটি সংগঠন গড়ে তোলেন। ইলতুৎমিশ একজন সুশাসক ছিলেন। তার সুশাসনে দিল্লি সালতানায়ের ব্যাপক উন্নতি ঘটেছিল। তিনি জ্ঞান বিজ্ঞান ও শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন। তাই ঐতিহাসিক লেনপুল তাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলেছেন। প্রকৃতপক্ষে ইলতুৎমিশ দিল্লি সালতানাতকে একটি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন। এ জন্য তাকে দাস বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।