উক্ত শাসককে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা কতটা যুক্তিযুক্ত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উক্ত শাসক তথা সুলতান ইলতুৎমিশ ছিলেন দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা খুবই যৌক্তিক ও যুক্তিসংগত। সুলতান কুতুবউদ্দিন আইবেক ১২০৬ সালে ভারতে দাস বংশ প্রতিষ্ঠা করলেও দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন সুলতান ইলতুৎমিশ। সুতলান ইলতুৎমিশ ১২১১ খ্রিস্টাব্দে আরাম শাহকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন। ইলতুৎমিশ সিংহাসনে আরোহণ করে সর্বপ্রথম অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের দিকে নজর দেন। তিনি দিল্লির উপকণ্ঠে জুধ নামক স্থানে বিক্ষুব্ধ মুইজী ও কুতুবী আমিরগণকে পরাজিত করে আনুগত্য স্বীকারে বাধ্য করেন। এরপর ইলতুৎমিশ ১২১৫ খ্রিস্টাব্দে তাজউদ্দিন ইয়ালদুজকে পরাজিত 'করে বন্দি করেন। ফলে দিল্লি সালতানাতের ওপর ইলতুৎমিশের একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। ইলতুৎমিশ প্রাথমিক জীবনে একজন ক্রীতদাস ছিলেন। তাই তিনি তুর্কি দাসদের মধ্য থেকে চল্লিশজনকে বাছাই করে 'বন্দেগান-ই- চেহেলগান' নামে একটি সংগঠন গড়ে তোলেন। ইলতুৎমিশ একজন সুশাসক ছিলেন। তার সুশাসনে দিল্লি সালতানায়ের ব্যাপক উন্নতি ঘটেছিল। তিনি জ্ঞান বিজ্ঞান ও শিল্প-সাহিত্যের পৃষ্ঠপোষকতা করতেন। তাই ঐতিহাসিক লেনপুল তাকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলেছেন। প্রকৃতপক্ষে ইলতুৎমিশ দিল্লি সালতানাতকে একটি শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছিলেন। এ জন্য তাকে দাস বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উক্ত শাসককে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা কতটা যুক্তিযুক্ত? তোমা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর