চিত্রে যার সমাধি সৌধ চিত্রিত হয়েছে দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে তার অবদানের বর্ণনা দাও।
উত্তর: চিত্রে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা সুলতান ইলতুৎমিশের সমাধি সৌধ চিত্রিত হয়েছে। তুর্কি জাতি বিপদাপন্ন, বিদ্রোহী সর্দারগণ, মালিকগণ ও ক্ষমতাশালী অভিজাতগণ সুলতানের অস্তিত্ব বিলোপ সাধনের কৃতসংকল্প, সিন্ধুদেশ, রণখন্ডোর, গোয়ালিয়র প্রভৃতি অঞ্চলে বিদ্রোহীদের স্বাধীনতা ঘোষণা এমন জটিল পরিস্থিতিতে ইলতুৎমিশ ক্ষমতায় আরোহণ করেন। তখন দিল্লি সালতানাতের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত ও গোলযোগপূর্ণ। এমন দ্বন্দ্ব, বিক্ষুব্ধ ও বৈরী পরিবেশে তিনি দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতার মর্যাদা লাভ করেন। দীর্ঘ ২৫ বছর অক্লান্ত পরিশ্রম করে সাংগঠনিক প্রতিভাবলে তিনিই ভারতে সর্বপ্রথম একটি সুপরিকল্পিত রাজধানী, একটি স্বাধীন সাম্রাজ্য, একটি বংশানুক্রমিক রাজতন্ত্রসম্মত সরকার প্রতিষ্ঠা করেন। তিনি ভারতে বিভিন্ন মুসলিম শাসিত অঞ্চলগুলোকে সংঘবন্ধ করে দিল্লি সুলতানি সাম্রাজ্যের ভিত্তি রচনা করেন। তার রেখে যাওয়া সালতানাত তার অবর্তমানে তাসের মতো ঠুনকো না হয়, তার জন্য তিনিই সর্বপ্রথম ভারতে নির্ভেজাল ভারতীয় প্রশাসনের ভিত্তি রচনা করেন। দিল্লি প্রশাসনের প্রকৃত সংগঠক হিসেবে তিনি ইকননতা প্রাদেশিক প্রশাসন সামরিক বাহিনীর সংগঠন ও মুদ্রার প্রবর্তন করে কেন্দ্রীয় প্রশাসন গড়ে তোলেন। এসব বিবিধ মৌলিক কৃতিত্বের জন্য তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। এ. বি. এস হাবিবুল্লাহ বলেন, আইবেক দিল্লির সালতানাত এবং তার সার্বভৌম মর্যাদার রূপরেখা প্রদান করেন। আর ইলতুৎমিশ ছিলেন নিঃসন্দেহে তার প্রথম রাজা।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
চিত্রে যার সমাধি সৌধ চিত্রিত হয়েছে দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর