চিত্রের ছবিগুলোর সাথে যে সুলতানের নাম জড়িত তিনি ছিলেন বহু কৃতিত্বের অধিকারী- মূল্যায়ন কর।
উত্তর: চিত্রের ছবিগুলোর সাথে দিল্লির সুলতান ইলতুৎমিশের নাম। জড়িত। তিনি ছিলেন বহু কৃতিত্বের অধিকারী। ইলতুৎমিশের মধ্যে যোদ্ধাসুলভ মনোভাব, সামরিক তেজস্বিতা, পরীরিক শক্তি এবং দুর্দমনীয় আত্মবিশ্বাসের সাথে রাজনৈতিক গুণের সমাবেশ ঘটেছিল। তার পোটা জীবন ছিল কৃতিত্বময়। অসাধারণ কর্মকৌশলের দ্বারা শাসন শৃঙ্খলার সাফল্য লাভের মাধ্যমে ইলতুৎমিশ সুশাসনের সাথে রাষ্ট্র পরিচালনা করেন। তিনি তুর্কি শাসনের ভিত্তি সুদৃঢ় করে ভারতে মুসলিম শাসনের স্থায়িত্ব দান করেন। তিনি সাম্রাজ্য বিস্তারের পরিবর্তে সংহতি বিধান ও সুশাসন প্রতিষ্ঠায় অতি সতর্ক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি সাম্রাজ্যকে পুনর্গঠিত করে ন্যায়বিচারের ব্যবস্থা এবং সামরিক ও বেসামরিক দফতরগুলোতে শৃঙ্খলা আনয়ন করেন। তিনি ভারতীয় সামরিক ও প্রশাসনিক কাঠামো নিয়ে বিশৃঙ্খলা সাম্রাজ্যে সুষ্ঠু ও কল্যাণকর শাসনের প্রবর্তন করেন। ইলতুৎমিশ প্রথম সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রীয় প্রশাসনের ভিত্তি রচনা করেন। তিনি ছিলেন দিল্লি প্রশাসনের প্রকৃত সংগঠক। তার শাসনামল হতে ইতা প্রথার বিবর্তন ভারতবর্ষে শুরু হয়। ইকতা অর্থ অংশ বা ভাগ। ভারতীয় সামন্তপ্রথা উচ্ছেদ করা, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা, রাজস্ব আদায় করা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি উদ্দেশ্যে ইলতুৎমিশ ইক্ক্তার প্রবর্তন করেন। তাদের আঞ্চলিক প্রভাব-প্রতিপত্তি দূর করার জন্য বদলির ব্যবস্থা ছিল। সুলতান ইলতুৎমিশের সামরিক প্রতিভা, দূরদর্শিতা ও শাসন দক্ষতা তাকে ভারতের মুসলিম আমলের অন্যতম শ্রেষ্ঠ সুলতানের মর্যাদাদান করেছে। তিনি চল্লিশ জন বিশ্বত ও সুযোগ্য ক্রীতদাসকে সংঘবদ্ধ করে একটি চল্লিশচক্র, অনেকের মতে রাজার বাহিনী তৈরি করেন। কেন্দ্রীয় প্রশাসনের তত্ত্বাবধানে সেনা সংগ্রহ ও কেন্দ্রীয় কোষাগার হতে তাদের ভরণ- পোষণের ব্যবস্থা করা হয়। ভারতীয় উপমহাদেশের মুসলমান শাসকদের মধ্যে সুলতান ইলতুৎমিশ সর্বপ্রথম খাঁটি আরবি মুদ্রার প্রবর্তন করেন। তিনি রৌপ্য তঙ্কা ও তাম্র জিতল নামে দুই প্রকারের মুদ্রার প্রচলন করেন। নেলসন রাইট বলেন, "The reign of Iltutmish stands out as a land mark in the coinage of Delhi." অর্থাৎ দিল্লির মুদ্রা প্রস্তুতকরণের ইতিহাসে ইলতুৎমিশের রাজত্বকাল একটি মাইলফলক।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
চিত্রের ছবিগুলোর সাথে যে সুলতানের নাম জড়িত তিনি ছিলেন বহু কৃতিত্বের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর