উদ্দীপকের সুলতানদের নামের তালিকা দেখে যে বংশের শাসক মনে হয় সে বংশের নামকরণ যুক্তিসংগত কি না মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সুলতানদের নামের তালিকা দেখে দাসবংশের শাসক মনে হয়। কারণ তারা সকলেই দাসবংশের শাসক ছিলেন। এ বংশের দাসবংশ নামকরণ যুক্তিসংগত নয়। কুতুবুদ্দিন আইবেক মুহাম্মদ ঘুরীর ক্রীতদাস ছিলেন। এজন্য তার প্রবর্তিত রাজবংশ দাসবংশ হিসেবে পরিচিতি লাভ করে। এ নামকরণের পক্ষে ছিলেন ঐতিহাসিক এলফিন স্টোন, ভিনসেন্ট স্মিথ প্রমুখ মুহাম্মদ ঘুরী ক্রীতদাস কুতুবউদ্দিন আইবেক এবং তার ক্রীতদাস ইলতুৎমিশ ও তার ক্রীতদাস বলবনের শাসনকালকে 'দাস' বংশ বা Slave Dynasty বলে অভিহিত করেন। কিন্তু ঐতিহাসিক তথ্যের ওপর নির্ভর করলে এ ধরনের নাম অযৌক্তিক বলে মনে হয়। কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ ও গিয়াসউদ্দিন বলবন সরাসরি ক্রীতদাস ছিলেন। তারা যখন ক্ষমতায় আরোহণ করেন তখন- তারা দাস বা মামলুক ছিলেন না। ড. নিজামিসহ ঐতিহাসিকগণ এ মতকে সমর্থন করেছেন। ১২০৬ থেকে ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিতে তিনটি পৃথক রাজবংশ রাজত্ব করেন। কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ ও গিয়াসউদ্দিন বলবন ছিলেন এ তিনটি রাজবংশের প্রতিষ্ঠাতা। তারা কেউই একই বংশোদ্ভূত ছিলেন না। তারা অভিজাত পরিবারের সন্তান ছিলেন। তবে ভাগ্যক্রমে দাসে পরিণত হন। তারা ছিলেন জাতিতে তুর্কি। কুতুবউদ্দিন আইবেক নিজে তুর্কি ছিলেন। ইলতুৎমিশ ও গিয়াসউদ্দিন বলবন তুর্কিস্তানে প্রসিদ্ধ ইলবারি তুর্কি গোষ্ঠীর সদস্য ছিলেন। এজন্য বেশিরভাগ গবেষক তুর্কি সুলতানদের 'ইলবারি তুর্কি' বলা যুক্তিসংগত মনে করেন। ঐতিহাসিক প্রফেসর আজিজ আহমদসহ অনেক ঐতিহাসিক উল্লিখিত বংশের শাসনকে 'প্রাথমিক তুর্কি সুলতানি বংশ' নামে অভিহিত করাই শ্রেয় মনে করেন।তাই আমি মনে করি, উক্ত বংশের নামকরণ দাস বংশ করা যুক্তিসংগত নয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের সুলতানদের নামের তালিকা দেখে যে বংশের শাসক মনে হয় সে বংশের…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর