উদ্দীপকের মহীয়সী নারীর বিরুদ্ধে নানা চক্রান্ত সাধিত হয়েছিল'- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যে মহীয়সী নারীর কথা বলা হয়েছে তিনি হচ্ছেন ভারতবর্ষের সুলতান রাজিয়া। তার বিরুদ্ধে নানাবিধ চক্রান্ত করা হয়েছিল। সুলতান রাজিয়া ছিলেন দিল্লির সুলতান ইলতুৎমিশের কন্যা। তিনি বুকনউদ্দিন ফিরোজের অপসারণের পর ১২৩৬ খ্রিষ্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তিনি তার পূর্ববর্তী শাসকদের কুশাসনজনিত বিশৃঙ্খলা দূরীকরণে আত্মনিয়োগ করেন। সুলতান রাজিয়া পুরুষের পোশাক পরিধান করতেন। এজন্য অনেকে তাকে ধর্মবিরোধী বলে তার বিরুদ্ধে বিদ্রোহ করে। এছাড়া হাবসি অনুচর জামালউদ্দিন ইয়াকুতকে আমির-ই-আখুর নিযুক্ত করায় তুর্কি । আমিরগণ তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হন। কারামাতিয়া ও মূলাহিদ সম্প্রদায়ের লোকজনও তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। পাঞ্জাবের শাসনকর্তা কবির খান সর্বপ্রথম রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। অবশ্য ১২৪০ খ্রিষ্টাব্দে সুলতান রাজিয়া তাকে দমন করেন। এরই মধ্যে ভাতিন্দার শাসনকর্তা আলতুনিয়া বিদ্রোহ করলে রাজিয়া তার কাছে পরাজিত ও বন্দি হন। রাজিয়ার পরাজয়ের সংবাদ পেয়ে দিল্লিতে ষড়যন্ত্রকারীরা ইলতুৎমিশের তৃতীয় পুত্র বাহরামকে সিংহাসনে অধিষ্ঠিত করেন। করারুদ্ধ রাজিয়া আলতুনিয়াক বিয়ে করেন। তাদের সম্মলিত চেষ্টায় সিংহাসন পুনরুদ্ধারের উদেশ্যে দিল্লি অভিমুখে যাত্রা করেন। তবে বাহরামের সেনাবাহিনীর কাছে তারা পরাজিত হয়ে পলায়ন পথে আততায়ীর হাতে নিহত হন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের মহীয়সী নারীর বিরুদ্ধে নানা চক্রান্ত সাধিত হয়েছিল'- ব্যাখ্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর