শেয়ারFacebookWhatsApp

রফি-বিন-সাফওয়ান ভারতবর্ষের কোন রাজবংশের অনুরূপ রাজবংশ প্রতিষ্ঠা করেছিল? তার ব্যাখ্যা দাও।

উত্তর: রফি-বিন-সাফওয়ান ভারতবর্ষের মামলুক রাজবংশের অনুরূপ একটি বংশ প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দীপকের রফি-বিন-সাফওয়ান খুব কম বয়সে ক্রীতদাস হয়েছিলেন তেমনি মামলুক বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেকও কম বয়সে ক্রীতদাসে পরিণত হয়েছিলেন। পরবর্তীতে তিনি নিজ যোগ্যতা ও মেধার বলে শাসকের স্থানে উপনীত হন। ১২০৬ খ্রিষ্টাব্দে মুইজউদ্দিন মুহম্মদ ঘুরী অপুত্রক অবস্থায় নিহত হলে। তার সর্বাপেক্ষা বিশ্বস্ত সেনাপতি, প্রধান অনুচর কুতুবউদ্দিন আইবেক ঘুরীর ভ্রাতুষ্পুত্র ঘুর রাজ্যের অধিপতি গিয়াসউদ্দিন মাহমুদ কর্তৃক মুক্তির ছাড়পত্র লাভ করে ভারতের প্রথম স্বাধীন সুলতান বলে ঘোষিত হন। তুর্কি বংশোদ্ভূত কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ ১২০১ হতে ১২৯০ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ৯০ বছর ভারতীয় উপমহাদেশের শাসনকার্য পরিচালনা করেন। ইতিহাসে এ বংশ সাধারণ দাশবংশ নামে পরিচিত। এ যুগের ইতিহাস প্রাথমিক তুর্কিদের ইতিহাস বলেও অভিহিত হয়ে থাকে। কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত বংশকে ড. হাবিবুল্লাহ মামলুক বংশ এবং কেউ কেউ একে পাঠান ও আফগান বংশ বলেও বর্ণনা করেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

রফি-বিন-সাফওয়ান ভারতবর্ষের কোন রাজবংশের অনুরূপ রাজবংশ প্রতিষ্ঠা করে…

উদ্দীপক

খুব কম বয়সেই ক্রীতদাসে পরিণত হয়েছিল রফি-বিন-সাফওয়ান। কালক্রমে নিজের যোগ্যতা ও মেধাগুণে নিজ দেশের শাসক হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। একসময় তিনি একটি বংশের প্রতিষ্ঠা করেছিলেন। এ বংশের মোট ১১ জন শাসক ছিলেন। তবে এদের সবাই দাস ছিলেন না। একই পরিবারেরও ছিলেন না। অনেকের মতে, শাসকদের সবাই একই বংশেরও ছিলেন না।

উত্তর

ইলতুৎমিশের পিতার নাম ইয়ালম খান।

উত্তর

কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর লাহোরের অভিজাতবর্গ ভারতবর্ষে শাসনের জন্য ১২১০ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে আরাম শাহকে সুলতান নির্বাচিত করেন। আরাম শাহের রাজত্বকাল ছিল মাত্র ৮ মাস। ১২১০ খ্রিষ্টাব্দের নভেম্বরে তিনি সিংহাসনে বসেন এবং ১২১১ খ্রিষ্টাব্দের জুন মাসে ক্ষমতা হারান। তার রাজত্বকাল ছিল নিষ্প্রভ। রাজ্য পরিচালনার মতো যোগ্যতা বা ক্ষমতা তার ছিল না।

উত্তর

রফি-বিন-সাফওয়ান ভারতবর্ষের মামলুক রাজবংশের অনুরূপ একটি বংশ প্রতিষ্ঠা করেছিলেন। উদ্দীপকের রফি-বিন-সাফওয়ান খুব কম বয়সে ক্রীতদাস হয়েছিলেন তেমনি মামলুক বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেকও কম বয়সে ক্রীতদাসে পরিণত হয়েছিলেন। পরবর্তীতে তিনি নিজ যোগ্যতা ও মেধার বলে শাসকের স্থানে উপনীত হন। ১২০৬ খ্রিষ্টাব্দে মুইজউদ্দিন মুহম্মদ ঘুরী অপুত্রক অবস্থায় নিহত হলে। তার সর্বাপেক্ষা বিশ্বস্ত সেনাপতি, প্রধান অনুচর কুতুবউদ্দিন আইবেক ঘুরীর ভ্রাতুষ্পুত্র ঘুর রাজ্যের অধিপতি গিয়াসউদ্দিন মাহমুদ কর্তৃক মুক্তির ছাড়পত্র লাভ করে ভারতের প্রথম স্বাধীন সুলতান বলে ঘোষিত হন। তুর্কি বংশোদ্ভূত কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশ ১২০১ হতে ১২৯০ খ্রিষ্টাব্দ পর্যন্ত প্রায় ৯০ বছর ভারতীয় উপমহাদেশের শাসনকার্য পরিচালনা করেন। ইতিহাসে এ বংশ সাধারণ দাশবংশ নামে পরিচিত। এ যুগের ইতিহাস প্রাথমিক তুর্কিদের ইতিহাস বলেও অভিহিত হয়ে থাকে। কুতুবউদ্দিন আইবেক কর্তৃক প্রতিষ্ঠিত বংশকে ড. হাবিবুল্লাহ মামলুক বংশ এবং কেউ কেউ একে পাঠান ও আফগান বংশ বলেও বর্ণনা করেন।

উত্তর

উদ্দীপকের অনুরূপ বংশকে অনেকেই দাসবংশ বলতে নারাজ- এ নারাজি যথার্থ ও যুক্তিযুক্ত। কুতুবউদ্দিন আইবেক কর্তৃক ১২০৬ সালে প্রতিষ্ঠিত বংশকে দাস বা মামলুক বংশ নামে আখ্যায়িত করা কতদূর যুক্তিসংগত হবে সে সম্পর্কে পর্যালোচনা করলে দেখা যায় যে, এ বংশের সর্বমোট ১১ জন শাসকের মধ্যে শুধুমাত্র কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ ও বলবন ছাড়া প্রাথমিক জীবনে কেউই ক্রীতদাস ছিলেন না। উল্লেখ্য যে, এ তিন জন মূলত অভিজাত পরিবারভুক্ত ছিলেন কিন্তু ভাগ্যচক্রে ক্রীতদাসে পরিণত হয়েছিলেন। অধিকন্তু তারা ক্রীতদাসরূপে জীবন আরম্ভ করলেও স্বীয় যোগ্যতা ও দক্ষতা বলে দাসত্ব হতে মুক্তি লাভ করেন এবং আপন প্রভুদের সাথে বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেন। সিংহাসন আরোহণকালে তারা সবাই মুক্ত নাগরিক হিসেবে উচ্চ রাজপদে সমাসীন ছিলেন। কাজেই এ বংশকে দাশ বংশ আখ্যায়িত করা যুক্তসংগত হবে না। দ্বিতীয়ত, এ যুগের সুলতানদের মধ্যে সকলে একই পরিবার কিংবা বংশোদ্ভূতও ছিলেন না। কুতুবউদ্দিন আইবেক 'ইলতুৎমিশ, বলবন ভিন্ন ভিন্ন পরিবারের ও বংশের লোক ছিলেন। কাজেই তথাকথিত দাসবংশের শাসকগণ দাসও ছিলেন না এবং একই বংশোদ্ভূতও ছিলেন না। অতএব এ বংশকে দাসবংশ বলা যায় না। বরং একে দিল্লি সালতানাত বলা অধিক যুক্তিযুক্ত।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।