শেয়ারFacebookWhatsApp

ভারতবর্ষে এ ধরনের একজন শাসকের রাজস্ব সংস্কার খুবই প্রশংসনীয়- মতামত দাও।

উত্তর: ভারতবর্ষের এ ধরনের একজন শাসক অর্থাৎ ফিরোজ শাহ। তুঘলকের রাজস্ব সংস্কার খুবই প্রশংসনীয়। মুহাম্মদ বিন তুঘলক কৃষকদের তাকাভী ঋণ (অগ্রিম ঋণ/ধার) দিয়েছিলেন। কৃষকদের এ ঋণ পরিশোধের অক্ষমতা লক্ষ করে তাকাভী ঋণ ফিরোজ শাহ মাফ করে দেন। রাজকর্মচারীদের প্রতি কড়া নির্দেশ জারি করা হয় যে, তারা যেন কোনোভাবে অতিরিক্ত রাজস্ব আদায় করতে না পারে। তাদের দুর্নীতি বন্ধ করার জন্য সুলতান বেতন বৃদ্ধি করে দেন। সুলতান তার ভূমি রাজস্ব ব্যবস্থায় জনসাধারণের আস্থা ফিরিয়ে আনেন। ভূমি রাজস্ব ব্যবস্থায় খালিসা জমির হিসাব-নিকাশের ফলে একটি নির্দিষ্ট অঙ্কে সুলতান রাজস্ব লাভ করতে থাকেন। তিনি শুরুতেই পূর্ববর্তী সুলতানের ২৪ ধরনের দমনমূলক কর প্রত্যাহার করে নেন। চারণ ভূমিকর, গৃহকর এই ২৪ প্রকার করের অন্তর্ভুক্ত ছিল। পূর্বে উচ্চপদস্থ কর্মচারী নিয়োগ লাভের সময়ও প্রতিবছর সরকারকে অর্থ ও বিভিন্ন সুবিধা দিত। এর ফলে তারা জনগণের নিকট হতে এ বাড়তি অর্থ জোরপূর্বক আদায় করত। এতে জনসাধারণ সীমাহীন দুর্ভোগ করত। সুলতান উৎকোচের বিনিময়ে কর্মচারী নিয়োগ প্রথা বাতিল করে দেন। সুলতানের রাজস্বনীতির ভিত্তি ছিল ইসলামি আইন। তাই ইসলামি বিধানমতে, তিনি চার ধরনের কর নির্ধারণ করেন। সেগুলো হলো- খারাজ, যাকাত, জিজিয়া ও খুমস। খুমস হলো শত্রু সম্পত্তি। সে যুগে আবাদি জমিতে সেচ দেওয়ার তেমন ব্যবস্থা ছিল না। সুলতান বেশ কয়েকটি খাল খনন করেন। রাষ্ট্রীয় অর্থে খনন করা খাল হতে সেচ দেওয়ার ব্যবস্থা করায় সুলতান / ভাগ হারে কৃষকদের নিকট হতে সেচ কর আদায় করতেন। মূলত এ ছিল ফিরোজ শাহ তুঘলকের রাজস্ব সংস্কার।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

ভারতবর্ষে এ ধরনের একজন শাসকের রাজস্ব সংস্কার খুবই প্রশংসনীয়- মতামত …

উদ্দীপক

সকল যুগেই কৃষি ছিল মানুষের প্রাণ। কৃষির বিকল্প হিসেবে কখনো কিছু সৃষ্টি হয়নি। তাই সুলতান জামাল অনুধাবন করেছিলেন যে কৃষিই মানুষের আয়ের প্রধান উৎস। তার রাজত্বকালে সেচব্যবস্থার অসুবিধা ছিল প্রকট। এজন্য তিনি পূর্ত বিভাগের অধীনে সেচ খাল খননের মহাপরিকল্পনা হাতে নেন। এ শাসককে তার দেশের সেচ ব্যবস্থার জনক বলেও অভিহিত করা হয়।

উত্তর

তুলি খান ১২৭৮ খ্রিষ্টাব্দে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন।

উত্তর

প্রতীক তাম্রমুদ্রার প্রচলন মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। রাজধানী স্থানান্তরের কিছুকাল পর এটি তার একটি নিরীক্ষামূলক পদক্ষেপ। তার পিতার আমলে বা তার পূর্বেও সোনা ও ! রূপা মুদ্রা হিসেবে ব্যবহৃত হতো। তিনি দীর্ঘদিনের সোনা ও রূপার বদলে তাম্রমুদ্রার প্রচলন করেন। তিনি বিভিন্ন প্রকার মূল্যবান ধাতুর তুলনামূলক মূল্যমান নির্দিষ্ট করেন এবং বিভিন্ন রকম মুদ্রার প্রচলন করেন। তিনি দিনার নামে একটি নতুন স্বর্ণমুদ্রার প্রচলন করেন। ২০০ গ্রেন বা রতি = ১ দিনার, ১০টি রুপার টক্কা = ১ দিনার, ১৪০ রৌপ্য = ১ আদালি, পূর্বে ১৭৫ রতি ওজনের রৌপ্য ও স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল। বিশিষ্ট মুদ্রা বিশেষজ্ঞ এন্ডওয়ার্ড থমাস মুহাম্মদ বিন তুঘলককে টাকা নির্মাতার রাজা হিসেবে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকের সুলতান-জামালের মাঝে আমার পাঠ্যপুস্তকের ফিরোজ শাহ তুঘলকের প্রভাব লক্ষণীয়। ফিরোজ শাহ তুঘলক উদার শাসক হিসেবে খ্যাতিলাভ করেন। তিনি শাসনব্যবস্থার বহুবিধ সংস্কার প্রবর্তন করেন। তিনি উলামা ও অভিজাতশ্রেণির ক্ষোভ ও ষড়যন্ত্রের সাথে পূর্ব থেকে (মুহাম্মদ বিন তুঘলকের রাজত্বকালে) পরিচিত ছিলেন। এজন্য তিনি সিংহাসনে আরোহণ করে উলামা ও অভিজাতদের পূর্বতন পদে ও গৌরবে পুনঃ প্রতিষ্ঠিত করেন। আলাউদ্দিন খলজি ও মুহাম্মদ বিন তুঘলক উভয়ই জায়গির প্রথা বিলুপ্ত করতে সচেষ্ট ছিলেন। তিনি জায়গির প্রথা ফিরিয়ে আনেন। সতীশ চন্দ্রের ভাষায়, "He decreed that whenever a noble died, his son should be allowed to succeed to his position, including his Iqta and if the had no son, his son-in- law and in his absence, his slave." অর্থাৎ তিনি ঘোষণা দেন যে, যখন কোনো অভিজাত মারা যাবে, তখন তার পুত্র ইকতার মালিক হবে। পুত্র না থাকলে তার জামাতা, জামাতা না থাকলে তার দাস উক্ত ইক্কার মালিক হবে। ফিরোজ শাহ অভিজাতদের ওপর দমনপীড়ন নীতি প্রত্যাহার করে নেন। অনেকের মতে, সুলতানের অভিজাত প্রীতি ছিল সুলতানি সাম্রাজ্যের ভাঙনের অন্যতম কারণ। ঈশ্বরীপ্রসাদ বলেন, "The welfare of the people was the watch ward to his administration." অর্থাৎ, জনকল্যাণকর তার শাসনব্যবস্থার মূল লক্ষ্য ছিল। তিনি সকল অবৈধ কর প্রত্যাহার করে নেন। তিনি শরিয়তভিত্তিক কর চালু করেন। ফিরোজ শাহ তুঘলকের জনকল্যাণমুখী শাসননীতির কারণে জনগণ সুখশান্তিতে বসবাস করতে সক্ষম হয়। সতীশচন্দ্র বলেন, "His reign was a period of peace and of quiet devolopment." অর্থাৎ, তার রাজত্বকাল ছিল সুখ-শান্তি ও উন্নয়নের যুগ।

উত্তর

ভারতবর্ষের এ ধরনের একজন শাসক অর্থাৎ ফিরোজ শাহ। তুঘলকের রাজস্ব সংস্কার খুবই প্রশংসনীয়। মুহাম্মদ বিন তুঘলক কৃষকদের তাকাভী ঋণ (অগ্রিম ঋণ/ধার) দিয়েছিলেন। কৃষকদের এ ঋণ পরিশোধের অক্ষমতা লক্ষ করে তাকাভী ঋণ ফিরোজ শাহ মাফ করে দেন। রাজকর্মচারীদের প্রতি কড়া নির্দেশ জারি করা হয় যে, তারা যেন কোনোভাবে অতিরিক্ত রাজস্ব আদায় করতে না পারে। তাদের দুর্নীতি বন্ধ করার জন্য সুলতান বেতন বৃদ্ধি করে দেন। সুলতান তার ভূমি রাজস্ব ব্যবস্থায় জনসাধারণের আস্থা ফিরিয়ে আনেন। ভূমি রাজস্ব ব্যবস্থায় খালিসা জমির হিসাব-নিকাশের ফলে একটি নির্দিষ্ট অঙ্কে সুলতান রাজস্ব লাভ করতে থাকেন। তিনি শুরুতেই পূর্ববর্তী সুলতানের ২৪ ধরনের দমনমূলক কর প্রত্যাহার করে নেন। চারণ ভূমিকর, গৃহকর এই ২৪ প্রকার করের অন্তর্ভুক্ত ছিল। পূর্বে উচ্চপদস্থ কর্মচারী নিয়োগ লাভের সময়ও প্রতিবছর সরকারকে অর্থ ও বিভিন্ন সুবিধা দিত। এর ফলে তারা জনগণের নিকট হতে এ বাড়তি অর্থ জোরপূর্বক আদায় করত। এতে জনসাধারণ সীমাহীন দুর্ভোগ করত। সুলতান উৎকোচের বিনিময়ে কর্মচারী নিয়োগ প্রথা বাতিল করে দেন। সুলতানের রাজস্বনীতির ভিত্তি ছিল ইসলামি আইন। তাই ইসলামি বিধানমতে, তিনি চার ধরনের কর নির্ধারণ করেন। সেগুলো হলো- খারাজ, যাকাত, জিজিয়া ও খুমস। খুমস হলো শত্রু সম্পত্তি। সে যুগে আবাদি জমিতে সেচ দেওয়ার তেমন ব্যবস্থা ছিল না। সুলতান বেশ কয়েকটি খাল খনন করেন। রাষ্ট্রীয় অর্থে খনন করা খাল হতে সেচ দেওয়ার ব্যবস্থা করায় সুলতান / ভাগ হারে কৃষকদের নিকট হতে সেচ কর আদায় করতেন। মূলত এ ছিল ফিরোজ শাহ তুঘলকের রাজস্ব সংস্কার।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।