উদ্দীপকে যে শাসকের ইঙ্গিত দেওয়া হয়েছে তার প্রাথমিক জীবন ও সিংহাসন আরোহণের ইতিহাস বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে যে শাসকের ইঙ্গিত দেওয়া হয়েছে তিনি হলেন ভারতবর্ষের সুলতান গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন সুলতান ইলতুৎমিশের ন্যায় তুর্কিস্তানের ইলবারি বংশোদ্ভূত ছিলেন। তার পিতা ছিলেন দশ হাজার ইলবারি তুর্কি পরিবারের 'খান' বা নেতা। তার পূর্ব নাম ছিল বাহাউদ্দিন। উলুঘ খান ও বলবন ছিল তার উপাধি। গিয়াসউদ্দিন ছিল তার রাজ উপাধি। তিনি যুবক বয়সে মোঙ্গলদের হাতে বন্দী হন। মোঙ্গলরা তাকে গজনীতে এনে বসরার খাজা জামালউদ্দিনের নিকট বিক্রি করে দেয়। গিয়াসউদ্দিন বলবন সুলতান ইলতুৎমিশের খাসবরদার। তার বহুমুখী প্রতিভা, বীরত্ব ও কর্মদক্ষতার দ্বারা তিনি সুলতান ইলতুৎমিশ ও পরবর্তীতে সুলতান রাজিয়ার সুনজর লাভ করতে সক্ষম হন। নাসিরউদ্দিনের মৃত্যুর পর ৬০ বছর বয়সে ১২৬৬ খ্রিষ্টাব্দে গিয়াসউদ্দিন বলবন দিল্লির সিংহাসনে আরোহণ করেন। উদ্দীপকের যুবকের দাস হিসেবে জামালউদ্দিনের নিকট বিক্রি ও সেখান থেকে ইলতুৎমিশের নিকট বিক্রি ও পালাক্রমে ৬০ বছর বয়সে ১২৬৬ খ্রিষ্টাব্দে গিয়াসউদ্দিন বলবন দিল্লির সিংহাসন আরোহণ করেন। উদ্দীপকের যুবকের দাস হিসেবে জামালউদ্দিনের নিকট বিক্রি ও সেখান থেকে ইলতুৎমিশের নিকট বিক্রি ও ভাগ্যক্রমে ৬০ বছর বয়সে সিংহাসনারোহণের সাথে গিয়াসউদ্দিন বলবনের জীবনী ফুটে উঠেছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে যে শাসকের ইঙ্গিত দেওয়া হয়েছে তার প্রাথমিক জীবন ও সিংহাসন আ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর