চিত্রে যে দুর্গটি দেখানো হয়েছে সে দুর্গের সাথে যে শাসকের স্মৃতি ওতপোতভাবে জড়িত তার জনহিতকর কার্যাবলির ব্যাখ্যা দাও।
উত্তর: চিত্রে যে দুর্গটি দেখানো হয়েছে সে দুর্গটি হচ্ছে ফিরোজ শাহ তুঘলকের শাসনামলের দুর্গ। এ দুর্গের সাথে ফিরোজ শাহ তুঘলকের স্মৃতি ওতপোতভাবে জড়িত। সুলতান ফিরোজ শাহ অনুধাবন করেছিলেন যে, কৃষি মানুষের আয়ের প্রধান উৎস। তার রাজত্বকালে সেচ ব্যবস্থার অসুবিধা ছিল প্রকট। এজন্য তিনি পূর্ত বিভাগের অধীনে সেচ খাল খননের মহাপরিকল্পনা হাতে নেন। ঐতিহাসিক শামস-ই-সিরাজের মতে, সুলতান দুটি খাল। খননের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ঐতিহাসিক ইয়াহিয়া সরহিন্দের মতে, সুলতান চারটি খাল খননের নির্দেশ দিয়েছিলেন। দক্ষ প্রকৌশলীর সরাসরি তত্ত্বাবধানে এ খাল ও কূপগুলো খনন করা হয়। পুরাতন পুষ্করিণীগুলো সংস্কারের ব্যবস্থা করা হয়। এসব বিবেচনা করলে বোঝা যায়, সুলতান ফিরোজ শাহ তুঘলকের ভারতের সেচ ব্যবস্থার জনক বলা হয়। তিনি ৩৬টি ক্ষুদ্র শিল্পকারখানা গড়ে তোলেন। প্রত্যেকটি কারখানার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয় আর প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন সংশ্লিষ্ট অঞ্চলের একজন মুকতা বা শাসনকর্তা। এসব কারখানায় বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করা হতো। সুলতানের কারখানাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে- রতিবি ও গায়েরে রতিবি। রতিবি কারখানায় মানুষ ও পশুর জন্য খাদ্য দ্রব্য তৈরি করা হতো এবং গায়েরে রতিবি কারখানায় অন্যান্য দ্রব্য সামগ্রী তৈরি করা হতো। সুলতান ফিরোজ শাহ তুঘলকের রাজস্বনীতি ও কৃষি নীতির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ইতিবাচক প্রভাব পড়ে। জনগণের আর্থিক সুখ- স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। জনসাধারণের গৃহ শস্য, সম্পদ, ঘোড়া এবং আসবাবপত্রে ভরে যায়। এ শাসনামলে রাষ্ট্র অর্থনৈতিক সংকটে পরেনি।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
চিত্রে যে দুর্গটি দেখানো হয়েছে সে দুর্গের সাথে যে শাসকের স্মৃতি ওতপ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর