তুমি কি মনে কর উক্ত কারণগুলো ছাড়া অভিজাতদের দ্বন্দ্ব এবং সাম্রাজ্যের বিশালতার কারণেও দিল্লি সালতানাতের পতন ঘটেছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের কারণগুলো ছাড়াও অভিজাতদের দ্বন্দ্ব এবং সাম্রাজ্যের বিশালতার কারণে দিল্লির সালতানাতের পতন ঘটেছিল। অভিজাতদের দ্বন্দ্ব: অভিজাতগণ সুলতান বা ক্ষমতার খুব কাছাকাছি অবস্থান করতেন। এজন্য তাদের ষড়যন্ত্র অধিক কার্যকরী ছিল। তাছাড়া অভিজাতগণ মেধা ও শ্রম দিয়ে সুলতানদের সহযোগিতা করতেন। কিন্তু সকল সুলতানের শাসনামলে অভিজাতগণ যে সহযোগিতা করেছেন এমন নয়। তারা সুলতানের প্রিয়ভাজন হওয়া এবং ক্ষমতা ভোগ করা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়েছে। ব্যক্তিত্বসম্পন্ন, শক্তিশালী, রাজনীতিবিদ ও দূরদর্শী সুলতানের ভারসাম্যপূর্ণভাবে অভিজাতদের নিয়ন্ত্রণে রেখেছিলেন। কিন্তু দুর্বল সুলতানদের শাসনামলে অভিজাতদের কেউ কেউ বেপরোয়াভাবে ক্ষমতা চর্চা করেছে এবং অন্যান্য অভিজাতগণ সুলতানের বিপক্ষে অবস্থা নিয়েছে। সাম্রাজ্যের বিশালতা: আলাউদ্দিন খলজির শাসনামলে দিল্লি সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটে। এত বড় সাম্রাজ্যের স্থিতিশীলতা, সংহতি ও রাজনৈতিক ঐক্য বজায় রাখার জন্য শক্তিশালী সুলতানের প্রয়োজন। কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুঘলক, মুহাম্মদ বিন তুঘলক ছাড়া বাকি সুলতানেরা ছিলেন দুর্বল, বলতে গেলে অনুপযুক্ত। এছাড়া চতুর্দশ শতকে যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা অনুন্নত ছিল। এজন্য সুদূর দিল্লি হতে দুর্বল, শাসকদের ক্ষেত্রে গোটা সাম্রাজ্যের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। পরিশেষে বলা যায়, নানা কারণের পাশাপাশি অভিজাতদের দ্বন্দ্ব ও সাম্রাজ্যের বিশালতাও দিল্লি সালতানাতের পতনের জন্য দায়ী।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত কারণগুলো ছাড়া অভিজাতদের দ্বন্দ্ব এবং সাম্রাজ্যে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর