শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত তোমার পঠিত কোন শাসকের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত ঘটনাটিতে আমার পঠিত সুলতান মুহাম্মদ বিন তুঘলকের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে। সুলতান মুহাম্মদ বিন তুঘলক ১৩২৫ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণের পর তিনি ৫টি মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন। এগুলো হলো- রাজধানী স্থানান্তর, তথাকথিত খোরাসান অভিযান, প্রতীক তাম্রমুদ্রা প্রচলন, কারাচিল অভিযান এবং দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। সুলতান মুহাম্মদ বিন তুঘলক ১৩২৭ খ্রিষ্টাব্দে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের আদেশ দেন। 1 কিন্তু জনগণ দেবগিরির নতুন পরিবেশের সাথে নিজেদের খাপ খাওয়াতে পারেনি। উপরন্তু সাম্রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চল মোঙ্গল আক্রমণের কাছে অরক্ষিত হয়ে পড়লে আবার দিল্লিতে রাজধানী ফিরিয়ে আনা হয়। সুলতান পারস্যের একটি অংশ খোরাসান জয়ের মনোবাসনা করেছিলেন। এ লক্ষ্যে তিনি ৩ লক্ষ ৭০ হাজার সৈন্য সংগ্রহ করেন এবং তাদের এক বছর ভরণ-পোষণ করেন। কিন্তু খোরাসান অভিযানের দুরূহতার কথা হৃদয়ঙ্গম করে এ অভিযান বাতিল করেন। সুলতান মুহাম্মদ বিন তুঘলকের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছিল তাম্রমুদ্রা প্রচলন। মুহাম্মদ বিন তুঘলক ১৩২৯ খ্রিস্টাব্দে প্রতীকী তাম্রমুদ্রা প্রচলন করেছিলেন। কিন্তু জনগণের অসহযোগিতার কারণে তার এ পরিকল্পনাও ব্যর্থ হয়েছিল। এছাড়া মুহাম্মদ বিন তুঘলকের কারাচিল অভিযান ও দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। পরিশেষে বলা যায়, ভাগ্যের নির্মম পরিহাসে সুলতান মুহাম্মদ বিন তুঘলকের সকল পরিকল্পনাগুলো ব্যর্থ হয়।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত তোমার পঠিত কোন শাসকের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে…

উদ্দীপক

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান রশীদ স্যার একদিন প্রথম বর্ষের ক্লাসে পাঠদান করার সময় দিল্লি সালতানাতের। তুঘলক বংশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, সালতানাতে এমন একজন শাসক ছিলেন যিনি সিংহাসনে আরোহণের পর পরই কতকগুলো মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন। এ মহাপরিকল্পনাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল রাজধানী স্থানান্তর। কিন্তু দুর্ভাগ্যবশত মহাপরিকল্পনাগুলো সময় উপযোগী না হওয়ায় জনসাধারণ সেগুলো মনেপ্রাণে গ্রহণ করতে পারেনি। ফলশ্রুতিতে তিনি এমন কতকগুলো সমস্যার সম্মুখীন হন। যেগুলোর ওপর তিনি আর কোনো নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি। রশিদ স্যার আরও বলেন, সদিচ্ছা থাকা সত্ত্বেও মহাপরিকল্পনাগুলো যুগোপযোগী না হওয়ায় সামঞ্জস্যের অভাবে সেগুলো সম্পূর্ণ ব্যর্থ হয়।

উত্তর

সুলতান মুহাম্মদ বিন তুঘলক ১৩২৫ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন।

উত্তর

মুহাম্মদ শাহ ছিলেন সৈয়দ বংশের তৃতীয় শাসক। তিনি ১৪৩৪ খ্রিস্টাব্দ থেকে ১৪৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। মুহাম্মদ শাহের শাসন দক্ষতা থাকলেও তিনি দেশকে অভ্যন্তরীণ অনৈক্য ও রাজনৈতিক কোন্দল থেকে রক্ষা করতে পারেননি। গোয়ালিয়রের শাসক সুলতানকে কর প্রদান বন্ধ করে দেয়। তার রাজত্বকালে মালবের মাহমুদ খিলজি দিল্লি পর্যন্ত সসৈন্যে অগ্রসর হন। জৌনপুরের সুলতান ইব্রাহিম শাহ শর্কী দিল্লির কয়েকটি পরগণা দখল করে নেন। উচ্চাভিলাষী মাহমুদ লোদী দিল্লি অধিকার করার চেষ্টা করে ব্যর্থ হন। আর এসব ঘটনা মুহাম্মদ শাহের নিষ্ক্রিয়তার জন্য হয়েছিল। তাই মুহাম্মদ শাহকে সৈয়দ বংশের মধ্যে ব্যর্থ শাসক হিসেবে অভিহিত করা হয়।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ঘটনাটিতে আমার পঠিত সুলতান মুহাম্মদ বিন তুঘলকের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে। সুলতান মুহাম্মদ বিন তুঘলক ১৩২৫ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণের পর তিনি ৫টি মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন। এগুলো হলো- রাজধানী স্থানান্তর, তথাকথিত খোরাসান অভিযান, প্রতীক তাম্রমুদ্রা প্রচলন, কারাচিল অভিযান এবং দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। সুলতান মুহাম্মদ বিন তুঘলক ১৩২৭ খ্রিষ্টাব্দে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের আদেশ দেন। 1 কিন্তু জনগণ দেবগিরির নতুন পরিবেশের সাথে নিজেদের খাপ খাওয়াতে পারেনি। উপরন্তু সাম্রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চল মোঙ্গল আক্রমণের কাছে অরক্ষিত হয়ে পড়লে আবার দিল্লিতে রাজধানী ফিরিয়ে আনা হয়। সুলতান পারস্যের একটি অংশ খোরাসান জয়ের মনোবাসনা করেছিলেন। এ লক্ষ্যে তিনি ৩ লক্ষ ৭০ হাজার সৈন্য সংগ্রহ করেন এবং তাদের এক বছর ভরণ-পোষণ করেন। কিন্তু খোরাসান অভিযানের দুরূহতার কথা হৃদয়ঙ্গম করে এ অভিযান বাতিল করেন। সুলতান মুহাম্মদ বিন তুঘলকের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছিল তাম্রমুদ্রা প্রচলন। মুহাম্মদ বিন তুঘলক ১৩২৯ খ্রিস্টাব্দে প্রতীকী তাম্রমুদ্রা প্রচলন করেছিলেন। কিন্তু জনগণের অসহযোগিতার কারণে তার এ পরিকল্পনাও ব্যর্থ হয়েছিল। এছাড়া মুহাম্মদ বিন তুঘলকের কারাচিল অভিযান ও দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়। পরিশেষে বলা যায়, ভাগ্যের নির্মম পরিহাসে সুলতান মুহাম্মদ বিন তুঘলকের সকল পরিকল্পনাগুলো ব্যর্থ হয়।

উত্তর

হ্যাঁ, আমি রশিদ স্যারের সর্বশেষ বক্তব্যের সাথে একমত। রশিদ স্যারের শেষ বক্তব্য হলো- 'সদিচ্ছা থাকা সত্ত্বেও মহা পরিকল্পনাগলো যুগোপযোগী না হওয়ায় সামঞ্জস্যের অভাবে সেগুলো সম্পূর্ণ ব্যর্থ হয়। সুলতান মুহাম্মম বিন তুঘলক ১৩২৫ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে বসার পর তিনি ৫টি উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন। এ পরিকল্পনাগুলো অত্যন্ত দূরদর্শী হলেও সময়োপযোগী না হওয়ার কারণে তা ব্যর্থ হয়েছিল। সুলতান মুহাম্মদ বিন তুঘলক দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন যা সময়োপযোগী ছিল না। কেননা এ সময় মোঙ্গলরা প্রায়ই উত্তর- পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে আক্রমণ চালাত। এ মোঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য সুলতানকে দিল্লিতে থাকতে হতো। এছাড়া সুলতান যদি ধীরে ধীরে সময় নিয়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করতেন সেটাও মোটামুটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু মুহাম্মদ বিন তুঘলক তৎক্ষণাৎ রাজধানী স্থানান্তর করে ভুল করেন। এছাড়া তাম্রমুদ্রা প্রচলন ছিল একেবারেই যুগের উর্ধ্বে। পূর্বে জনগণ এমন পদ্ধতি না দেখে এর যথার্থতা বুঝতে পারেনি। ফলে জনগণ তাম্রমুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানায় এবং বিদেশি বণিকগণ তাম্রমুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে। উপরন্তু জনগণ তাম্রমুদ্রা জাল করতে থাকে এবং জাল মুদ্রা দিয়ে রাজস্ব পরিশোধ করতে থাকে। তাছাড়া সময়ের প্রয়োজনে কারাচিল অভিযান, দোয়াব আঞ্চলে কর বৃদ্ধি ইত্যাদি গুরুত্বপূর্ণ হলো জনগণের অসচেতনতায় তা ব্যর্থ হয়। এভাবে জনগণের অসহযোগিতার কারণে তার পরিকল্পনাগুলো ব্যর্থ হয়। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, সুলতান মুহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলো ভালো হলেও সময়োপযোগী না হওয়ার কারণে তা ব্যর্থ হয়।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।