তুমি কি রশীদ স্যারের সর্বশেষ বক্তব্যের সাথে একমত? 8 উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: হ্যাঁ, আমি রশিদ স্যারের সর্বশেষ বক্তব্যের সাথে একমত। রশিদ স্যারের শেষ বক্তব্য হলো- 'সদিচ্ছা থাকা সত্ত্বেও মহা পরিকল্পনাগলো যুগোপযোগী না হওয়ায় সামঞ্জস্যের অভাবে সেগুলো সম্পূর্ণ ব্যর্থ হয়। সুলতান মুহাম্মম বিন তুঘলক ১৩২৫ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে বসার পর তিনি ৫টি উচ্চাভিলাষী কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন। এ পরিকল্পনাগুলো অত্যন্ত দূরদর্শী হলেও সময়োপযোগী না হওয়ার কারণে তা ব্যর্থ হয়েছিল। সুলতান মুহাম্মদ বিন তুঘলক দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছিলেন যা সময়োপযোগী ছিল না। কেননা এ সময় মোঙ্গলরা প্রায়ই উত্তর- পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে আক্রমণ চালাত। এ মোঙ্গল আক্রমণ প্রতিহত করার জন্য সুলতানকে দিল্লিতে থাকতে হতো। এছাড়া সুলতান যদি ধীরে ধীরে সময় নিয়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করতেন সেটাও মোটামুটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু মুহাম্মদ বিন তুঘলক তৎক্ষণাৎ রাজধানী স্থানান্তর করে ভুল করেন। এছাড়া তাম্রমুদ্রা প্রচলন ছিল একেবারেই যুগের উর্ধ্বে। পূর্বে জনগণ এমন পদ্ধতি না দেখে এর যথার্থতা বুঝতে পারেনি। ফলে জনগণ তাম্রমুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানায় এবং বিদেশি বণিকগণ তাম্রমুদ্রা গ্রহণে অস্বীকৃতি জানায়। ফলে ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে পড়ে। উপরন্তু জনগণ তাম্রমুদ্রা জাল করতে থাকে এবং জাল মুদ্রা দিয়ে রাজস্ব পরিশোধ করতে থাকে। তাছাড়া সময়ের প্রয়োজনে কারাচিল অভিযান, দোয়াব আঞ্চলে কর বৃদ্ধি ইত্যাদি গুরুত্বপূর্ণ হলো জনগণের অসচেতনতায় তা ব্যর্থ হয়। এভাবে জনগণের অসহযোগিতার কারণে তার পরিকল্পনাগুলো ব্যর্থ হয়। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, সুলতান মুহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনাগুলো ভালো হলেও সময়োপযোগী না হওয়ার কারণে তা ব্যর্থ হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
তুমি কি রশীদ স্যারের সর্বশেষ বক্তব্যের সাথে একমত? 8 উত্তরের সপক্ষে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর