উদ্দীপকে বর্ণিত আলী আজমের সাথে তোমার পাঠ্যবইয়ে পঠিত সুলতানি আমলের কোন শাসকের মিল রয়েছে তা বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে বর্ণিত আলী আজমের সাথে আমার পাঠ্যবইয়ের পঠিত ।। সুলতানি আমলের সুলতান ইলতুৎমিশের মিল রয়েছে। উদ্দীপকে আযম সাহেবের মতো ভাগ্য বিড়ম্বনা ও পরবর্তীতে যোগ্যতা বলে শাসন দক্ষতা গ্রহণ, ইলতুৎমিশের অনুরূপ। ইলতুৎমিশ তুর্কিস্তানের প্রখ্যাত ইলবারি বংশে জন্মগ্রহণ করেন। শৈশবকালে তিনি অতীব সুন্দর, সুশ্রী চেহারা ও ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ইলতুৎমিশের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে তার বৈমাত্রেয় ভাইয়েরা, ঈর্ষান্বিত হয়ে তাকে জনৈক দাস ব্যবসায়ীর নিকট বিক্রয় করে দেন। উক্ত দাস ব্যবসায়ী তাকে বোখারার সম্ভ্রান্ত সদর-ই জাহানের নিকট বিক্রি করে দেয়। এ পরিবারে থাকাকালীন তিনি সমরবিদ্যায় পারদর্শী হয়ে উঠেন। এরপর তাকে জামালউদ্দিন নামে অপর দাস ব্যবসায়ী ক্রয় করেন। জামালউদ্দিন তাকে গঞ্জনিতে নিয়ে আসেন এবং কুতুবউদ্দিনের নিকট বিক্রয় করেন। ইলতুৎমিশের অনুগত ও প্রতিভা দেখে কুতুবউদ্দিন আইবেক মুগ্ধ হন। পাঞ্জাবের দুর্ধর্ষ খোজার জাতির বিদ্রোহ দমনে অসাধারণ কৃতিত্ব দেখানোর জন্য পুরস্কারস্বরূপ তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়। কুতুবউদ্দিন ইলতুৎমিশের দৈহিক সৌন্দর্য, প্রতিভা, জ্ঞান, বিশ্বস্ততা, আনুগত্য ও বিচক্ষণতায় মুগ্ধ হয়ে নিজ কন্যার সাথে বিবাহ দেন। সুলতান কুতুবউদ্দিন আইবেকের আকস্মিক মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ সিংহাসনে বসেন। কিন্তু আরাম শাহের কুশাসনে জনগণ ও অভিজাতবর্গ অতিষ্ঠ হয়ে ওঠে। ফলে অভিজাতবর্গ কুতুবউদ্দিনের জামাতা ইলতুৎমিশকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানান। ইলতুৎমিশ এ আহ্বানে সাড়া দিয়ে আরাম শাহের বিরুদ্ধে অস্ত্রধারণ করে তাকে পরাজিত করেন। এভাবে তিনি ১২১১ খ্রিস্টাব্দে দিল্লির মসনদে আরোহণ করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের আলী আযম সাহেবের মতো সামান্য ক্রীতদাস থেকে নিজ যোগ্যতাবলে দিল্লির শাসকে পরিণত হন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত আলী আজমের সাথে তোমার পাঠ্যবইয়ে পঠিত সুলতানি আমলের ক…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর