আলী আজম তার শাসনামলে রাজ্যের হৃতগৌরব পুনঃপ্রতিষ্ঠার জন্য পদক্ষেপগুলোর সাথে সুলতানি আমলের কোন সুলতানের পদক্ষেপগুলোর সাদৃশ্য রয়েছে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আলী আজমের সাম্রাজ্যের হৃত গৌরব পুনঃপ্রতিষ্ঠার জন্য গৃহীত পদক্ষেপগুলোর সাথে সুলতানি আমলের সুলতান ইলতুৎমিশের পদক্ষেপের সাদৃশ্য রয়েছে। সুলতান ইলতুৎমিশ সিংহাসনে আরোহণের পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয়। সুলতান ইলতুৎমিশ এসব বিদ্রোহ কঠোর হস্তে দমন করেছিলেন। ইলতুৎমিশ প্রথমেই দিল্লির বিদ্রোহী আমিরের দিকে দৃষ্টি দেন। দিল্লির উপকণ্ঠে বিদ্রোহী মুঈজী ও কুতুবী আমিরদের পরাজিত করেন। তিনি সামরিক ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে কয়েক মাসের মধ্যে বিদ্রোহ দমন করে অযোধ্যা, বদাউন, বারানসি, সিওয়ালিকসহ দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে শাসনব্যবস্থাকে সুদৃঢ় করেন। লাহোরের তুর্কি বাহিনী ও ইলতুৎমিশের আনুগত্য স্বীকার করে নেয়। এ সময়ে তাজউদ্দিন ইলদুজ নামক এক গজনি শাসকের আবির্ভাব ঘটে। তাজউদ্দিন ইলদুজ খাওয়ারিজ শাহ কর্তৃক গজনি থেকে বিতাড়িত হয়ে ভারতে এসে পাঞ্জাব থেকে থানেশ্বর পর্যন্ত দখল করে নেয়। ইলতুৎমিশ ইলদুজের ক্ষমতা বৃদ্ধিতে শঙ্কিত হয়ে ১২১৫ খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং তাকে পরাজিত করেন। ইলতুৎমিশ দূরদর্শিতার দ্বারা মোঙ্গল আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেন। ১২২১ খ্রিস্টাব্দে খাওয়ারিজম শাহ জালালউদ্দিন চেঙ্গিস খান কর্তৃক বিতাড়িত হয়ে ইলতুৎমিশের নিকট আশ্রয় প্রার্থনা করেন। কিন্তু ইলতুৎমিশ দূরদর্শিতার দ্বারা তাকে আশ্রয় না দিয়ে মোঙ্গল আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেন। এছাড়া তিনি পশ্চিম ভারত ও বাংলায় স্বীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। এভাবে ইলতুৎমিশ দিল্লি সালতানাতের হৃত গৌরব পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, ইলুতৎমিশ নিজ যোগ্যতা, দূরদর্শিতা ও কূটনীতি দ্বারা দিল্লি সালতানাতের আলী আযম সাহেবের মতো হৃত গৌরব ফিরিয়ে এনেছিলেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
আলী আজম তার শাসনামলে রাজ্যের হৃতগৌরব পুনঃপ্রতিষ্ঠার জন্য পদক্ষেপগুল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর