শেয়ারFacebookWhatsApp

ফিরোজ শাহ তুঘলকের একটি অন্যতম ত্রুটি হচ্ছে জায়গির প্রথা ব্যাখ্যা কর।

উত্তর: ফিরোজ শাহ তুঘলকের একটি অন্যতম ত্রুটি হচ্ছে জায়গির প্রথা। সুলতান সামরিক কর্মকর্তা, সাধারণ সৈনিক এবং বেসামরিক কর্মকর্তাদের মধ্যে রাজ্যের সমস্ত গ্রাম ও শহর বিতরণ করে দিয়েছিলেন। জায়গির প্রথার মূলকথা হলো জায়গির প্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীরা প্রাপ্ত জমি থেকে নিজেদের বেতন-ভাতাদি লাভ করতেন। তারা সরকারের নিকট হতে নগদ অর্থে কোনো আর্থিক সুবিধা পেতেন না। এর ফলে সরকারি কাজের পরিবর্তে জমিতে ফসল ফলানোতে কর্মচারীরা বেশি ব্যস্ত হয়ে পড়ে। পূর্বে জিজিয়া কর ব্রাহ্মণ পুরোহিতদের ওপর ধার্য করেন। এতে অমুসলিমদের ওপর বিরূপ জনমত গড়ে ওঠে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

ফিরোজ শাহ তুঘলকের একটি অন্যতম ত্রুটি হচ্ছে জায়গির প্রথা ব্যাখ্যা কর।

উদ্দীপক

চিত্রটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

উত্তর

সুলতান আলাউদ্দিন খলজি ১২১৬ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন।

উত্তর

ফিরোজ শাহ তুঘলকের একটি অন্যতম ত্রুটি হচ্ছে জায়গির প্রথা। সুলতান সামরিক কর্মকর্তা, সাধারণ সৈনিক এবং বেসামরিক কর্মকর্তাদের মধ্যে রাজ্যের সমস্ত গ্রাম ও শহর বিতরণ করে দিয়েছিলেন। জায়গির প্রথার মূলকথা হলো জায়গির প্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীরা প্রাপ্ত জমি থেকে নিজেদের বেতন-ভাতাদি লাভ করতেন। তারা সরকারের নিকট হতে নগদ অর্থে কোনো আর্থিক সুবিধা পেতেন না। এর ফলে সরকারি কাজের পরিবর্তে জমিতে ফসল ফলানোতে কর্মচারীরা বেশি ব্যস্ত হয়ে পড়ে। পূর্বে জিজিয়া কর ব্রাহ্মণ পুরোহিতদের ওপর ধার্য করেন। এতে অমুসলিমদের ওপর বিরূপ জনমত গড়ে ওঠে।

উত্তর

চিত্রে যে দুর্গটি দেখানো হয়েছে সে দুর্গটি হচ্ছে ফিরোজ শাহ তুঘলকের শাসনামলের দুর্গ। এ দুর্গের সাথে ফিরোজ শাহ তুঘলকের স্মৃতি ওতপোতভাবে জড়িত। সুলতান ফিরোজ শাহ অনুধাবন করেছিলেন যে, কৃষি মানুষের আয়ের প্রধান উৎস। তার রাজত্বকালে সেচ ব্যবস্থার অসুবিধা ছিল প্রকট। এজন্য তিনি পূর্ত বিভাগের অধীনে সেচ খাল খননের মহাপরিকল্পনা হাতে নেন। ঐতিহাসিক শামস-ই-সিরাজের মতে, সুলতান দুটি খাল। খননের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ঐতিহাসিক ইয়াহিয়া সরহিন্দের মতে, সুলতান চারটি খাল খননের নির্দেশ দিয়েছিলেন। দক্ষ প্রকৌশলীর সরাসরি তত্ত্বাবধানে এ খাল ও কূপগুলো খনন করা হয়। পুরাতন পুষ্করিণীগুলো সংস্কারের ব্যবস্থা করা হয়। এসব বিবেচনা করলে বোঝা যায়, সুলতান ফিরোজ শাহ তুঘলকের ভারতের সেচ ব্যবস্থার জনক বলা হয়। তিনি ৩৬টি ক্ষুদ্র শিল্পকারখানা গড়ে তোলেন। প্রত্যেকটি কারখানার জন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয় আর প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন সংশ্লিষ্ট অঞ্চলের একজন মুকতা বা শাসনকর্তা। এসব কারখানায় বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি তৈরি করা হতো। সুলতানের কারখানাগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে- রতিবি ও গায়েরে রতিবি। রতিবি কারখানায় মানুষ ও পশুর জন্য খাদ্য দ্রব্য তৈরি করা হতো এবং গায়েরে রতিবি কারখানায় অন্যান্য দ্রব্য সামগ্রী তৈরি করা হতো। সুলতান ফিরোজ শাহ তুঘলকের রাজস্বনীতি ও কৃষি নীতির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে ইতিবাচক প্রভাব পড়ে। জনগণের আর্থিক সুখ- স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। জনসাধারণের গৃহ শস্য, সম্পদ, ঘোড়া এবং আসবাবপত্রে ভরে যায়। এ শাসনামলে রাষ্ট্র অর্থনৈতিক সংকটে পরেনি।

উত্তর

চিত্রে যে দুর্গটির ছবি দেওয়া হয়েছে সে দুর্গটি ফিরোজ শাহ। তুঘলকের শাসনামলের। ফিরোজ শাহ ছোটবড় অনেক নগরের পত্তন করেন। ফিরোজ শাহ দিল্লিতে অবস্থিত ফাতেহাবাদ, হিসার, জৌনপুর, ফিরোজপুর নগরগুলো পত্তন করেন। সুলতান এসব নগরীতে ৪টি মসজিদ, ৩০টি প্রাসাদ, ২০০টি সরাইখানা, ৫টি খাল, ৪টি হাসপাতাল, ১০০টি ব্রিজ, শতাধিক মিলার, ১০টি গোসলখানা, ১০টি স্মৃতিসৌধ এবং পর্যটকদের জন্য ১০৫টি কূপ নির্মাণ করেন। যমুনা নদীর তীরে অবস্থিত ফিরোজাবাদ নগরটি সুলতানের খুব প্রিয় ছিল। সুলতান দিল্লিতে দার- উল-শিফা, বিমারিস্তান ও শিফাখানা নামে হাসপাতাল নির্মাণ করেন। অভিজ্ঞ চিকিৎসকদের হাসপাতালগুলোতে নিয়োগ দেওয়া হতো। হাসপাতালের ডিসপেনসারিতে অনেক ওষুধ ছিল এবং রোগীদের ওষুধ বিনামূল্যে দেওয়া হতো। সাম্রাজ্যের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন মালিক গাজী সাহানা। তার সহকারী ছিল আব্দুল হক। বাগান ছিল সুলতানের অন্যতম শখ। সুলতান দিল্লির উপকণ্ঠে ১২০০ বাগান নির্মাণ করেন। তিনি, পুরাকীর্তি সংরক্ষণেরও নজর দিয়েছিলেন। এগুলোর মধ্যে অন্যতম সংস্কারগুলো হচ্ছে কুতুবমিনার, আলাউদ্দিন খলজির সমাধি এবং শেখ নিজামউদ্দিন আওলিয়ার স্মৃতিসৌধ। সুলতানের নির্দেশে মৌর্য সম্রাট অশোক নির্মিত দুটি স্তম্ভের একটি মিরাট এবং আমবালা জেলার টোপরা হতে ১টি দিল্লিতে আনা হয়। একটি স্তম্ভ ফিরোজাবাদের জামে মসজিদের দরজায় এবং অন্যটি দিল্লির হাসপাতালের নিকটবর্তী স্থানে স্থাপন করা হয়। ফিরোজ শাহ একজন বিখ্যাত নির্মাতা ছিলেন। সুলতান একজন বিখ্যাত উদ্যানপাল ছিলেন। সুলতানের নির্মিত বাগানগুলো হতে বছরে ১ লাখ ৮০ হাজার টঙ্কা রাজস্ব আদায় হতো। এ বাগানগুলো হতে দিল্লি নগরীর অধিবাসীদের খাদ্য সমস্যারও কিছুটা সমাধান হয়েছিল।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।