গিয়াসউদ্দিন তুঘলকের সিংহাসন লাভের ইতিহাস ব্যাখ্যা কর।
উত্তর: খসরু শাহের শাসনামলে অভিজাত আমিরগণ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে। এ সময় অভিজাতশ্রেণির একাংশে গিয়াসউদ্দিন তুঘলকে সিংহাসন দখলের জন্য আহ্বান জানান। ফলে গিয়াসউদ্দিন 1 তুঘলক দিপালপুরে সুলতান বিরোধী বাহিনী তৈরি করেন। এ বাহিনী দিল্লির উপকণ্ঠে সুলতান খসরুর সাথে যুদ্ধে লিপ্ত হয়। ৫ সেপ্টেম্বর ১৩২০ খ্রিষ্টাব্দে খসরু শাহ তার নিকট পরাজিত ও নিহত হন। দিল্লির অভিজাতশ্রেণির অনুরোধে গিয়াসউদ্দিন তুঘলক ৮ সেপ্টেম্বর ১৩২০ খ্রিষ্টাব্দে সিংহাসন লাভের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
গিয়াসউদ্দিন তুঘলকের সিংহাসন লাভের ইতিহাস ব্যাখ্যা কর।
উত্তর