সুলতান ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন?
উত্তর: তুর্কি জাতি বিপদাপন্ন, বিদ্রোহী সর্দারগণ, মালিকগণ ও ক্ষমতাশালী অভিজাতগণ সুলতানের অস্তিত্ব বিলোপ সাধনের কৃতসঙ্কল্প; সিন্ধুদেশ, রণথম্ভোর, গোয়ালিয়র ইত্যাদি অঞ্চলে বিদ্রোহীদের স্বাধীনতা ঘোষণা এমন জটিল পরিস্থিতিতে ইলতুৎমিশ ক্ষমতায় আরোহণ করেন। তখন দিল্লির সালতানাতের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত ও গোলযোগপূর্ণ। এমতাবস্থায় ক্ষমতা গ্রহণ করে তিনিই সর্বপ্রথম ভারতে নির্ভেজাল ভারতীয় প্রশাসনের ভিত্তি রচনা করেন। দিল্লি প্রশাসনের প্রকৃত সংগঠক হিসেবে তিনি ইক্কা, প্রাদেশিক প্রশাসন, সামরিক বাহিনীর সংগঠন ও মুদ্রার প্রবর্তন করে একটি কেন্দ্রীয় প্রশাসন গড়ে তোলেন। এসব বিবিধ মৌলিক কৃতিত্বের জন্য ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
সুলতান ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কেন?
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর