উদ্দীপকে শ্রীমাভো বন্দরনায়েকের সাথে দিল্লির সালতানাতের সুলতান রাজিয়ার সাদৃশ্য রয়েছে।
শ্রীমাভো বন্দরনায়েক ছিলেন আধুনিক বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি ক্ষমতা গ্রহণ করার পর দেশ-বিদেশের কতিপয় অভিজাতশ্রেণির সমালোচনার মুখোমুখী হন। সমালোচকগণ নারী বলে শ্রীমাভো বন্দরনায়েককে শাসনকার্যে অনুপযোগী, অদক্ষ বলে অভিহিত করেন। কিন্তু নিজ মেধা-গুণ, তেজস্বিতা আর কর্মদক্ষতার গুণে শ্রীমাভো বন্দরনায়েক দেশের সকল বিশৃঙ্খলা ও দুর্নীতি প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যম দেশের উন্নতি করেন। অনুরূপ ঘটনা দিল্লি সালতানাতের সুলতান রাজিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। দিল্লি সালতানের প্রথম নারী শাসক ছিলেন সুলতান রাজিয়া। তিনি ১২৩৬ সালে ক্ষমতায় আরোহণ করার সাথে সাথে একটি গোলযোগপূর্ণ প্রশাসন লাভ করেন। উজির মুহাম্মদ জুনাইদি ও বদায়ুন লাহোর, বাংলা, হাঙ্গী এবং মুল৩।নের শাসনকর্তাগণ সুলতান হিসেবে রাজিয়ার মনোনয়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন এবং ষড়যন্ত্র শুরু করেন। রাজিয়া নিজ মেধা, গুণ, তেজস্বিতা আর অসীম সাহসিকতার সাথে এসব পরিস্থিতির মোকাবিলা করেন।
পরিশেষে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে, শ্রীমাভো ফদরনায়েক ও সুলতান রাজিয়ার মধ্যে যথেষ্ট সাদৃশ্য রয়েছে।