ক্ষমতা গ্রহণের পর ইলতুৎমিশের সমস্যা চিহ্নিত করো।
উত্তর: দিল্লি সালতানাতের শাসন ক্ষমতা গ্রহণের পর সুলতান ইলতুৎমিশ অভ্যন্তরীণ এবং বাহ্যিক নানা সমস্যার মুখোমুখি হন। ১২১১ খ্রিষ্টাব্দে ইলতুৎমিশ দিল্লির সুলতান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহের সম্মুখীন হন। উচ ও মুলতানের শাসনকর্তা নাসিরউদ্দিন কুবাচা স্বাধীনতা ঘোষণা করেন। তিনি ভাতিন্দা, গুহরাম, সারাসুতি প্রভৃতি এলাকা দখল করেন। গজনির শাসনকর্তা তাজউদ্দিন ইয়ালদুজ দিল্লির সার্বভৌম ক্ষমতা লাভের চেষ্টা চালায় । দিল্লির অধীনতা অস্বীকার করে আলী মর্দান খলজি বাংলায় (লাখনৌতি স্বাধীনতা ঘোষণা করেন। এসব অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি এ সময় ভারতে মোঙ্গল আক্রমণেরও আশঙ্কা দেখা দেয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
ক্ষমতা গ্রহণের পর ইলতুৎমিশের সমস্যা চিহ্নিত করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর