শেয়ারFacebookWhatsApp

দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর: দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উদ্দীপক

জয়দেবপুরের জমিদার বিক্রমাদিত্যের কনিষ্ঠ পুত্র চন্দ্ররাজ। চন্দ্ররাজের দৈহিক সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতায় ঈর্ষান্বিত হয়ে তার ভাইয়েরা তাকে বিক্রি করে দেয়। নানা হাত ধরে বিক্রি হয়ে তাকে সম্রাট বুলবুলের কাছে বিক্রি করা হয়। সম্রাট তার আনুগত্য, বিশ্বস্ততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে নিজ কন্যাকে তার সাথে বিয়ে দেয়। ঢাকা কলেজ

উত্তর

দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবেক।

উত্তর

সুলতান ইলতুৎমিশ ৪০ জন দাস নিয়ে একটি চক্র গঠন করে যা ইতিহাসে চল্লিশ চক্র নাঙে পরিচিত। সুলতান ইলতুৎমিশের মৃত্যুর পর এ চল্লিশচক্র অনেক প্রভারআালী হয়ে উঠে এবং প্রাসাদ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উত্থান-পতনে ভূক্তি রাখে। সুলতান গিয়াসউদ্দিন বলবন এই চল্লিশ চক্রের ক্ষমতা খর্ব করেন। তিনি চল্লিশচক্রের সদস্যদের বিশেষ সুবিধা বাতিল করেন এবং অবাধ মেলামেশা, রাজদরবারে হাসি-ঠাট্টার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। জনগণের মন থেকে চল্লিশচক্র গোষ্ঠীর প্রভাব দূর করার জন্য তিনি অতি সামান্য অপরাধে কঠোর শাস্তির ব্যবস্থা করেন। এমনকি তাদের জায়গিরদারিও বাতিল করেন। এভাবে গিয়াসউদ্দিন বলবন চল্লিশ চক্রের ক্ষমতা খর্ব করেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত চন্দ্ররাজের সাথে আমার পাঠ্যবইয়ের সুলতান ইলতুৎমিশের মিল রয়েছে। উদ্দীপকে উল্লিখিত জয়দেবপুরের জমিদার বিক্রমাদিত্যের কনিষ্ঠ পুত্র চন্দ্ররাজ। তার দৈহিক সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও বিচক্ষণতায় ঈর্যান্বিত হয়ে তার ভাইয়েরা তাকে বিক্রি করে দেয়। নানা হাত ধরে বিক্রি হয়ে তাকে সম্রাট বুলবুলের কাছে বিক্রি করা হয়। সম্রাট তার আনুগত্য, বিশ্বস্ততা ও কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে নিজ কনাকে তার সাথে বিয়ে দেয়। উদ্দীপকের চন্দ্ররাজের সাথে সুলতান ইলতুৎমিশের জীবনের সাদৃশ্য রয়েছে। ইলতুৎমিশ তুর্কি অভিজাত পরিবারে জন্মলাভ করলেও তার বুদ্ধিমত্তায় শক্তিত হয়ে তার ভাইয়েরা তাকে বোখারার কাজীর কাছে বিক্রি করে দেন। সেখান থেকে জামালউদ্দিন নামে অপর এক ক্রীতদাস ব্যবসায়ী তাকে ক্রয় করে গজনিতে নিয়ে আসেন। ইলতুৎমিশের বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে সুলতান কুতুবউদ্দিন আইবেক তাকে ক্রয় করে গজনিতে নিয়ে আসেন এবং তার দেহরক্ষীর প্রধান হিসেবে নিয়োগ দেন। ইলতুৎমিশ তার যোগ্যতা ও গুণাবলির দ্বারা কুতুবউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন এবং আমির-ই-শিকার ও বদাউনের শাসনকর্তার পদে উন্নীত হন। কুতুবউদ্দিন ইলতুৎমিশের কর্মদক্ষতায় মুগ্ধ হয়ে তার কন্যাকে ইলতুৎমিশের সাথে বিয়ে দেন। এরপর তিনি ইলতুৎমিশকে দাসত্ব থেকে মুক্ত করেন। কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পর আরাম শাহ সিংহাসনে আরোহণ করলেও আমির ও মালিকগণ তার অকর্মণ্যতায় বীতশ্রদ্ধ হয়ে ইলতুৎমিশকে ক্ষমতা গ্রহণের অনুরোধ করেন। ফলে ১২১১ খ্রিস্টাব্দে আরাম শাহকে পরাজিত করে ইলতুৎমিশ দিল্লির সিংহাসনে আরোহণ করেন। তাই দেখা যায়, উদ্দীপকের চন্দ্ররাজের সাথে ইলতুৎমিশের জীবনের মিল রয়েছে।

উত্তর

সুলতান ইলতুৎমিশ ছিলেন দিল্লির প্রাথমিক তুর্কি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা ও অন্যতম শ্রেষ্ঠ নৃপতি। সামান্য ক্রীতদাস থেকে ইলতুৎমিশ নিজ যোগ্যতা ও প্রতিভাবলে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণের পর তিনি কিছু অভ্যন্তরীণ বিদ্রোহের মুখোমুখী হন। প্রথমেই তিনি বিদ্রোহী আমিরদের পরাজিত করে অযোধ্যা, বেনারস, বদায়ূন ও সিওয়ালিতে নিজের আধিপত্য বিস্তার করেন। নাসিরউদ্দিন কুবাচা স্বাধীনতা ঘোষণা করে লাহোর পর্যন্ত অগ্রসর হলে ইলতুৎমিশ তাকে পরাজিত করেন। বখতিয়ার খলজির মৃত্যুর পর বাংলার খলজি মালিকগণ দিল্লির আনুগত্য অস্বীকার করলে ইলতুৎমিশ তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আনুগত্য স্বীকারে বাধ্য করেন। অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের পর সুলতান ইলতুৎমিশ প্রশাসনের দিকে নজর দেন। শাসনকার্যের সুবিধার জন্য সুলতান ইলতুৎমিশ সমগ্র সাম্রাজ্যকে কতকগুলো ইকতায় বিভক্ত করেন এবং প্রত্যেক ইকতার একজন করে ইকতাদার নিযুক্ত করেন। নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ছাড়াও ইকতাদারগণ রাজস্ব সংগ্রহ করত। সুলতান ইলতুৎমিশের একটি গুরুত্বপূর্ণ অবদান ছিল 'রূপাইয়া' নামে খাঁটি আরবি রৌপ্য মুদ্রার প্রচলন। তিনি সাম্রাজ্যের সর্বত্র অসংখ্য সড়ক, সরাইখানা নির্মাণ করেছিলেন। রাজ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এবং ধনী-দরিদ্র সবাই যেন বিচার পায় সেজন্য তিনি প্রাসাদে একটি শিকলে ঘণ্টা ঝুলিয়ে রাখতেন। বিচার প্রার্থীরা ঘণ্টা বাজিয়ে বিচারকের দৃষ্টি আকর্ষণ করত। ইলতুৎমিশ জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্যের উদার পৃষ্ঠপোষক ছিলেন। তার দরবারে বহু কবি-সাহিত্যিক, বিদ্বান ও সুফি সাধকের সমাবেশ ঘটেছিল। পরিশেষে বলা যায়, শাসক হিসেবে ইলতুৎমিশের কৃতিত্ব অসাধারণ।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।