উদ্দীপকে উল্লিখিত জমিদারের কন্যার সাথে দিল্লি সালতানাতের সুলতান রাজিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। ভারতের মুসলিম শাসনের ইতিহাসে সুলতান রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম ও একমাত্র মহিলা।
সালতানাতের এক সংকটকালে তিনি সিংহাসনে আরোহণ করেন এবং মিনহাজের হিসাব মতে, ৩ বছর ৬ মাস ৬ দিন রাজত্ব করেন। তিনি ছিলেন। ব্যক্তিত্বসম্পন্ন এবং অসাধারণ প্রতিভাশালিনী একজন নারী। প্রচলিত প্রথায় তিনি নিজেকে উমদাদ-উল-নিসওয়ান (নারীদের মধ্যে বিশিষ্ট) বলে উল্লেখ করেন। মিনহাজ উস সিরাজ তাকে মহান নৃপতি, বিচক্ষণ ন্যায়পরায়ণ ও মহানুভব বলে বর্ণনা করেছেন। মিনহাজ-এর মতে, তিনি একজন সার্বভৌম নৃপতির প্রয়োজনীয় সকল গুণাবলি ও যোগ্যতার অধিকারী ছিলেন। এ. বি. এম. হাবিবুল্লাহর মতে, সাহসিকতা ও অদম্য দৃঢ়তাই (Courage and unflincing determination) ছিল রাজিয়ার আদর্শ। চারিত্রিক দৃঢ়তায় তিনি নিজেকে পুরুষ অপেক্ষা যোগ্যতর প্রমাণ করেন। ত্রয়োদশ শতকের ভারত শাসকের ব্যক্তিগত দৃঢ়তা ও যোগ্যতাই তার ক্ষমতা ও অস্তিত্বের চাবিকাঠি ছিল। সুলতান রাজিয়া তার প্রশাসনের দৃঢ়তা ও ব্যক্তিগত শক্তি-সামর্থ্য প্রমাণের লক্ষ্যেই মহিলা পোশাক পরিত্যাগ করেন। অশ্বারোহণে জনসম্মুখে বের হন এবং প্রকাশ্য দরবার অনুষ্ঠান করেন। L. P. Sharma বলেন, "যদিও শাসক হিসেবে রাজিয়া ব্যর্থ হন, তবে 'দিল্লি সালতানাতের ইতিহাসে তিনি বিশেষ মর্যাদার স্থান দখল করে আছেন।
" অধ্যাপক কে. এ. নিজামী যথার্থই বলেছেন, "অস্বীকার করার অবকাশ নেই যে, তিনি ছিলেন ইলতুৎমিশের উত্তরাধিকারীদের মধ্যে যোগ্যতম।