কুতুবমিনার নামকরণের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: কুতব মিনার ছিল কুতুবউদ্দিন আইবেকের নির্মিত সর্বশ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি। ১১৯৯ খ্রিস্টাব্দে রাজ্য বিজয়ের স্মারক এবং ইসলামের বিজয়গাঁথা বিশ্ব দরবারে উপস্থাপনের উদ্দেশ্যে প্রখ্যাত সুফি-সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর নামানুসারে তিনি দিল্লিতে এ মিনারটির নির্মাণ কাজ শুরু করেন এবং তা সম্পন্ন করেন পরবর্তী সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। এটি ছিল তৎকালীন বিশ্বের সর্বোচ্চ মিনার। এটি আজানের জন্য ব্যবহৃত হতো। মিনারটি সাতটি স্তরে বিভক্ত ছিল। উপরের দুটি স্তর ভেঙে গিয়েছে। তবে অক্ষত অবস্থায় এর উচ্চতা ছিল ৩০০ ফুট, বর্তমানে ২২০ ফুট। সর্বোচ্চ স্তরে গমনের জন্য ইমারতের ভিতরে ৩৭৯টি ধাপবিশিষ্ট একটি ঘোরানো সিঁড়ি আছে। মুসলিম ও হিন্দু স্থাপত্যরীতির সংমিশ্রণে এটি তৈরি। প্রতি স্তরে ঝোলানো বারান্দা আছে। এর প্রাচীরের গায়ে কুরআনের আয়াত খোদাই করা আছে।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
কুতুবমিনার নামকরণের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর