শেয়ারFacebookWhatsApp

কেন্দ্রীয় শাসনের ভিত্তি রচনা করা ইলতুৎমিশের অন্যতম কৃতিত্ব' ব্যাখ্যা কর।

উত্তর: ইলতুৎমিশই প্রথম সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রীয় প্রশাসনের ভিত্তি রচনা করেন। তিনি ছিলেন দিল্লি প্রশাসনের প্রকৃত সংগঠক। সুলতান ইলতুৎমিশের শাসনামল হতে ইক্কা প্রথার প্রবর্তন ভারতবর্ষে শুরু হস। ইক্কা অর্থ অংশ বা ভাগ। ভারতীয় সামন্তপ্রথা উচ্ছেদ করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, রাজস্ব আদায় করা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি উদ্দেশ্যে ইলতুৎমিশ ইক্কার প্রবর্তন করেন। ইক্তারদারদের আঞ্চলিক প্রভাব-প্রতিপত্তি দূর করার জন্য বদলির ব্যবস্থা ছিল।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

কেন্দ্রীয় শাসনের ভিত্তি রচনা করা ইলতুৎমিশের অন্যতম কৃতিত্ব' ব্যাখ্য…

উদ্দীপক

চিত্রটি লক্ষ কর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।

উত্তর

বন্দেগান-ই-চেহেলগান দাসদের নিয়ে গঠিত হয়।

উত্তর

ইলতুৎমিশই প্রথম সুলতানি সাম্রাজ্যের কেন্দ্রীয় প্রশাসনের ভিত্তি রচনা করেন। তিনি ছিলেন দিল্লি প্রশাসনের প্রকৃত সংগঠক। সুলতান ইলতুৎমিশের শাসনামল হতে ইক্কা প্রথার প্রবর্তন ভারতবর্ষে শুরু হস। ইক্কা অর্থ অংশ বা ভাগ। ভারতীয় সামন্তপ্রথা উচ্ছেদ করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা, রাজস্ব আদায় করা, শান্তিশৃঙ্খলা বজায় রাখা ইত্যাদি উদ্দেশ্যে ইলতুৎমিশ ইক্কার প্রবর্তন করেন। ইক্তারদারদের আঞ্চলিক প্রভাব-প্রতিপত্তি দূর করার জন্য বদলির ব্যবস্থা ছিল।

উত্তর

উদ্দীপকের খালি বক্সে যে শাসকের নাম যুক্তিসংগত তিনি হলেন কুতুবউদ্দিন আইবেক। সর্বজনবিদিত যে, কুতুবউদ্দিন আইবেক বাল্যকালে ক্রীতদাস ছিলেন। নানা প্রতিকূলতাকে প্রতিহত করে তিনি সামান্য ক্রীতদাস থেকে ভারতের স্বাধীন সুলতান ছিলেন এটাই তার সবচেয়ে বড় কৃতিত্ব। মুহাম্মদ ঘুরীর জীবদ্দশায় তার ওপর অর্জিত ভারতের অধিকৃত অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব সুচারুরূপে সম্পন্ন করেন। আবার দিল্লি সিংহাসনের অধিকর্তা হিসেবেও তিনি তার প্রশাসনিক দক্ষতা অক্ষুণ্ণ রাখতে সক্ষম হন। তিনি সুলতানি সাম্রাজ্যের বিস্তার অপেক্ষা সাম্রাজ্যের নিরাপত্তা ও সংগঠনের দিকে বেশি দৃষ্টি দেন। বিশেষ করে তাজউদ্দিন ইলদুজের আগ্রাসন হতে দিল্লিকে রক্ষা করে দিল্লি সুলতানির ঐক্য ও সংহতি রক্ষা করেন। এভাবেই তিনি ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম মুসলিম শাসনের গোড়াপত্তন করেন। তিনি সাধারণ সৈনিক হিসেবে কর্মজীবন শুরু করে নিজ যোগ্যতা, দক্ষতা, সমরকুশলতা ইত্যাদির মাধ্যমে নিজেকে আস্তাবলের প্রধান হিসেবে উন্নীত করেন। যুদ্ধের পারদর্শিতা দিয়েই তিনি মুহাম্মদ ঘুরীর সুনজর লাভ করেন। আইবেক ছিলেন প্রধানত সামরিক নায়ক। তিনি তার সামরিক প্রজ্ঞা দ্বারা তাজউদ্দিন ইলদুজ ও বিদ্রোহী রাজপুতদের মোকাবিলা করেন। কুতুবউদ্দিন আইবেক তার শাসনামলে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। একজন দানশীল সুলতান হিসেবে তার যথেষ্ট ছিল। এর প্রমাণস্বরূপ বলা যায়, তিনি 'লাখবখশ' বা লক্ষ মুদ্রা দানকারী হিসেবে পরিচিতি লাভ করেন। তার দরবার হতে কেউ খালি হাতে ফিরে আসেনি। তিনি ইসলাম ধর্মের একনিষ্ঠ ভক্ত হলেও উগ্র ছিলেন না।

উত্তর

উদ্দীপকে সুলতানদের নামের তালিকা দেখে দাসবংশের শাসক মনে হয়। কারণ তারা সকলেই দাসবংশের শাসক ছিলেন। এ বংশের দাসবংশ নামকরণ যুক্তিসংগত নয়। কুতুবুদ্দিন আইবেক মুহাম্মদ ঘুরীর ক্রীতদাস ছিলেন। এজন্য তার প্রবর্তিত রাজবংশ দাসবংশ হিসেবে পরিচিতি লাভ করে। এ নামকরণের পক্ষে ছিলেন ঐতিহাসিক এলফিন স্টোন, ভিনসেন্ট স্মিথ প্রমুখ মুহাম্মদ ঘুরী ক্রীতদাস কুতুবউদ্দিন আইবেক এবং তার ক্রীতদাস ইলতুৎমিশ ও তার ক্রীতদাস বলবনের শাসনকালকে 'দাস' বংশ বা Slave Dynasty বলে অভিহিত করেন। কিন্তু ঐতিহাসিক তথ্যের ওপর নির্ভর করলে এ ধরনের নাম অযৌক্তিক বলে মনে হয়। কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ ও গিয়াসউদ্দিন বলবন সরাসরি ক্রীতদাস ছিলেন। তারা যখন ক্ষমতায় আরোহণ করেন তখন- তারা দাস বা মামলুক ছিলেন না। ড. নিজামিসহ ঐতিহাসিকগণ এ মতকে সমর্থন করেছেন। ১২০৬ থেকে ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিতে তিনটি পৃথক রাজবংশ রাজত্ব করেন। কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ ও গিয়াসউদ্দিন বলবন ছিলেন এ তিনটি রাজবংশের প্রতিষ্ঠাতা। তারা কেউই একই বংশোদ্ভূত ছিলেন না। তারা অভিজাত পরিবারের সন্তান ছিলেন। তবে ভাগ্যক্রমে দাসে পরিণত হন। তারা ছিলেন জাতিতে তুর্কি। কুতুবউদ্দিন আইবেক নিজে তুর্কি ছিলেন। ইলতুৎমিশ ও গিয়াসউদ্দিন বলবন তুর্কিস্তানে প্রসিদ্ধ ইলবারি তুর্কি গোষ্ঠীর সদস্য ছিলেন। এজন্য বেশিরভাগ গবেষক তুর্কি সুলতানদের 'ইলবারি তুর্কি' বলা যুক্তিসংগত মনে করেন। ঐতিহাসিক প্রফেসর আজিজ আহমদসহ অনেক ঐতিহাসিক উল্লিখিত বংশের শাসনকে 'প্রাথমিক তুর্কি সুলতানি বংশ' নামে অভিহিত করাই শ্রেয় মনে করেন।তাই আমি মনে করি, উক্ত বংশের নামকরণ দাস বংশ করা যুক্তিসংগত নয়।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।