মুহাম্মদ শাহ সৈয়দ বংশের শাসকদের মধ্যে ব্যর্থ ছিলেন কেন? ২
উত্তর: মুহাম্মদ শাহ ছিলেন সৈয়দ বংশের তৃতীয় শাসক। তিনি ১৪৩৪ খ্রিস্টাব্দ থেকে ১৪৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেন। মুহাম্মদ শাহের শাসন দক্ষতা থাকলেও তিনি দেশকে অভ্যন্তরীণ অনৈক্য ও রাজনৈতিক কোন্দল থেকে রক্ষা করতে পারেননি। গোয়ালিয়রের শাসক সুলতানকে কর প্রদান বন্ধ করে দেয়। তার রাজত্বকালে মালবের মাহমুদ খিলজি দিল্লি পর্যন্ত সসৈন্যে অগ্রসর হন। জৌনপুরের সুলতান ইব্রাহিম শাহ শর্কী দিল্লির কয়েকটি পরগণা দখল করে নেন। উচ্চাভিলাষী মাহমুদ লোদী দিল্লি অধিকার করার চেষ্টা করে ব্যর্থ হন। আর এসব ঘটনা মুহাম্মদ শাহের নিষ্ক্রিয়তার জন্য হয়েছিল। তাই মুহাম্মদ শাহকে সৈয়দ বংশের মধ্যে ব্যর্থ শাসক হিসেবে অভিহিত করা হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
মুহাম্মদ শাহ সৈয়দ বংশের শাসকদের মধ্যে ব্যর্থ ছিলেন কেন? ২
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর