শেয়ারFacebookWhatsApp

দাসবংশের শাসনামলে চল্লিশচক্রের ভূমিকা কী ছিল?

উত্তর: ভারতে তুর্কি সালতানাতের প্রথম দিকের কয়েকজন শাসক দাস ছিলেন তাই অনেকে এ সময়কালকে দাস শাসনামল বলে থাকেন। ।। সুলতান ইলতুৎমিশ ব্যক্তিগত জীবনে প্রথম দিকে একজন দাস ছিলেন। ।। তাই দাসদের অধিকার সংরক্ষণের জন্য তিনি বিজ্ঞ ও প্রভাবশালী ৪০ জন দাস নিয়ে 'বন্দেগান-ই-চেহেলগান' বা চল্লিশচক্র গঠন করেন। । কিন্তু পরবর্তীকালে এ চল্লিশচক্র খুবই প্রভাবশালী হয়ে ওঠে এবং তারা ।। শাসকের উত্থান-পতনের নিয়ামক শক্তিতে পরিণত হয়। সুলতান ।। গিয়াসউদ্দিন বলবন চল্লিশচক্রের কুকীর্তি উপলব্ধি করে তাদের ক্ষমতা খর্ব করেন।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

দাসবংশের শাসনামলে চল্লিশচক্রের ভূমিকা কী ছিল?

উদ্দীপক

আলী আযম সাহেব সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করলেও দুর্ভাগ্যজনক সত্য যে তিনি মানব পাচারের চক্রে পতিত হয়ে ইরানের শাসনকর্তার নিকট বিক্রি হন। পরবর্তীতে তিনি নিজ মেধা, দক্ষতা এবং যোগ্যতা বলে ইরানের শাসনকর্তার সন্তুষ্টি অর্জন করে তার কন্যাকে বিবাহ করেন। পরবর্তীতে তার শ্বশুর ইরানের শাসনকর্তা ইন্তেকাল করলে আলী আযম কৌশলে ইরানের শাসক হন। ইরানের শাসক হয়েই তিনি বিদ্রোহীদের কঠোর হস্তে দমন করেন এবং রাজ্যের অরাজকতা দূর করে শান্তি-শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন।

উত্তর

আমির খসবুকে ভারতে তোতাপাখি (Parrot of India) বলা হয়

উত্তর

ভারতে তুর্কি সালতানাতের প্রথম দিকের কয়েকজন শাসক দাস ছিলেন তাই অনেকে এ সময়কালকে দাস শাসনামল বলে থাকেন। ।। সুলতান ইলতুৎমিশ ব্যক্তিগত জীবনে প্রথম দিকে একজন দাস ছিলেন। ।। তাই দাসদের অধিকার সংরক্ষণের জন্য তিনি বিজ্ঞ ও প্রভাবশালী ৪০ জন দাস নিয়ে 'বন্দেগান-ই-চেহেলগান' বা চল্লিশচক্র গঠন করেন। । কিন্তু পরবর্তীকালে এ চল্লিশচক্র খুবই প্রভাবশালী হয়ে ওঠে এবং তারা ।। শাসকের উত্থান-পতনের নিয়ামক শক্তিতে পরিণত হয়। সুলতান ।। গিয়াসউদ্দিন বলবন চল্লিশচক্রের কুকীর্তি উপলব্ধি করে তাদের ক্ষমতা খর্ব করেন।

উত্তর

উদ্দীপকে বর্ণিত আলী আজমের সাথে আমার পাঠ্যবইয়ের পঠিত ।। সুলতানি আমলের সুলতান ইলতুৎমিশের মিল রয়েছে। উদ্দীপকে আযম সাহেবের মতো ভাগ্য বিড়ম্বনা ও পরবর্তীতে যোগ্যতা বলে শাসন দক্ষতা গ্রহণ, ইলতুৎমিশের অনুরূপ। ইলতুৎমিশ তুর্কিস্তানের প্রখ্যাত ইলবারি বংশে জন্মগ্রহণ করেন। শৈশবকালে তিনি অতীব সুন্দর, সুশ্রী চেহারা ও ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ইলতুৎমিশের বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে তার বৈমাত্রেয় ভাইয়েরা, ঈর্ষান্বিত হয়ে তাকে জনৈক দাস ব্যবসায়ীর নিকট বিক্রয় করে দেন। উক্ত দাস ব্যবসায়ী তাকে বোখারার সম্ভ্রান্ত সদর-ই জাহানের নিকট বিক্রি করে দেয়। এ পরিবারে থাকাকালীন তিনি সমরবিদ্যায় পারদর্শী হয়ে উঠেন। এরপর তাকে জামালউদ্দিন নামে অপর দাস ব্যবসায়ী ক্রয় করেন। জামালউদ্দিন তাকে গঞ্জনিতে নিয়ে আসেন এবং কুতুবউদ্দিনের নিকট বিক্রয় করেন। ইলতুৎমিশের অনুগত ও প্রতিভা দেখে কুতুবউদ্দিন আইবেক মুগ্ধ হন। পাঞ্জাবের দুর্ধর্ষ খোজার জাতির বিদ্রোহ দমনে অসাধারণ কৃতিত্ব দেখানোর জন্য পুরস্কারস্বরূপ তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়া হয়। কুতুবউদ্দিন ইলতুৎমিশের দৈহিক সৌন্দর্য, প্রতিভা, জ্ঞান, বিশ্বস্ততা, আনুগত্য ও বিচক্ষণতায় মুগ্ধ হয়ে নিজ কন্যার সাথে বিবাহ দেন। সুলতান কুতুবউদ্দিন আইবেকের আকস্মিক মৃত্যুর পর তার পুত্র আরাম শাহ সিংহাসনে বসেন। কিন্তু আরাম শাহের কুশাসনে জনগণ ও অভিজাতবর্গ অতিষ্ঠ হয়ে ওঠে। ফলে অভিজাতবর্গ কুতুবউদ্দিনের জামাতা ইলতুৎমিশকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানান। ইলতুৎমিশ এ আহ্বানে সাড়া দিয়ে আরাম শাহের বিরুদ্ধে অস্ত্রধারণ করে তাকে পরাজিত করেন। এভাবে তিনি ১২১১ খ্রিস্টাব্দে দিল্লির মসনদে আরোহণ করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের আলী আযম সাহেবের মতো সামান্য ক্রীতদাস থেকে নিজ যোগ্যতাবলে দিল্লির শাসকে পরিণত হন।

উত্তর

উদ্দীপকে আলী আজমের সাম্রাজ্যের হৃত গৌরব পুনঃপ্রতিষ্ঠার জন্য গৃহীত পদক্ষেপগুলোর সাথে সুলতানি আমলের সুলতান ইলতুৎমিশের পদক্ষেপের সাদৃশ্য রয়েছে। সুলতান ইলতুৎমিশ সিংহাসনে আরোহণের পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। সাম্রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয়। সুলতান ইলতুৎমিশ এসব বিদ্রোহ কঠোর হস্তে দমন করেছিলেন। ইলতুৎমিশ প্রথমেই দিল্লির বিদ্রোহী আমিরের দিকে দৃষ্টি দেন। দিল্লির উপকণ্ঠে বিদ্রোহী মুঈজী ও কুতুবী আমিরদের পরাজিত করেন। তিনি সামরিক ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে কয়েক মাসের মধ্যে বিদ্রোহ দমন করে অযোধ্যা, বদাউন, বারানসি, সিওয়ালিকসহ দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে শাসনব্যবস্থাকে সুদৃঢ় করেন। লাহোরের তুর্কি বাহিনী ও ইলতুৎমিশের আনুগত্য স্বীকার করে নেয়। এ সময়ে তাজউদ্দিন ইলদুজ নামক এক গজনি শাসকের আবির্ভাব ঘটে। তাজউদ্দিন ইলদুজ খাওয়ারিজ শাহ কর্তৃক গজনি থেকে বিতাড়িত হয়ে ভারতে এসে পাঞ্জাব থেকে থানেশ্বর পর্যন্ত দখল করে নেয়। ইলতুৎমিশ ইলদুজের ক্ষমতা বৃদ্ধিতে শঙ্কিত হয়ে ১২১৫ খ্রিস্টাব্দে তার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এবং তাকে পরাজিত করেন। ইলতুৎমিশ দূরদর্শিতার দ্বারা মোঙ্গল আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেন। ১২২১ খ্রিস্টাব্দে খাওয়ারিজম শাহ জালালউদ্দিন চেঙ্গিস খান কর্তৃক বিতাড়িত হয়ে ইলতুৎমিশের নিকট আশ্রয় প্রার্থনা করেন। কিন্তু ইলতুৎমিশ দূরদর্শিতার দ্বারা তাকে আশ্রয় না দিয়ে মোঙ্গল আক্রমণ থেকে ভারতকে রক্ষা করেন। এছাড়া তিনি পশ্চিম ভারত ও বাংলায় স্বীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। এভাবে ইলতুৎমিশ দিল্লি সালতানাতের হৃত গৌরব পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, ইলুতৎমিশ নিজ যোগ্যতা, দূরদর্শিতা ও কূটনীতি দ্বারা দিল্লি সালতানাতের আলী আযম সাহেবের মতো হৃত গৌরব ফিরিয়ে এনেছিলেন।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।