উদ্দীপকে উল্লিখিত সুপার শপ ব্যবস্থার সাথে সুলতান আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির সাদৃশ্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুপার শপ ব্যবস্থাপনার সাথে সুলতান আলাউদ্দিন খলজির মূল্যনিয়ন্ত্রণ পদ্ধতির দাম নির্ধারণ ও পণ্যের মান সরবরাহের নিশ্চিতের মিল রয়েছে।দ্রব্যমূল্য প্রজাসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং স্বপ্নমূল্যে বিশাল সেনাবাহিনী পোষণের জন্য সুলতান আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেন। এ লক্ষ্যে তিনি প্রতিটি দ্রব্যের নির্দিষ্ট মূল্য ধার্য করে দিয়েছিলেন যাতে ব্যবসায়ীরা অধিক মুনাফায় বিক্রি করতে না পারে। আলাউদ্দিন খলজির মূল্যনিয়ন্ত্রণ নীতির আওতায় নির্ধারিত কয়েকটি দ্রব্যের মূল্য তালিকা দেওয়া হলো- এছাড়া পোশাক-পরিচ্ছদ, অস্ত্রশস্ত্র, সুচ, টুপি, গরু, ছাগল, দাস তথা সবকিছুর মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। প্রথম শ্রেণির ঘোড়ার মূল্য ছিল ১২০ টঙ্কা, দ্বিতীয় শ্রেণির ঘোড়ার মূল্য ৯০ টঙ্কা, তৃতীয় শ্রেণির ঘোড়ার মূল্য ৭০ টঙ্কা এবং ছোট টাট্টু ঘোড়ার মূল্য ১০-২০ টঙ্কা।অতএব, উদ্দীপকের সুপার শপের মতো সুলতান আলউদ্দিন খলজি নিত্যপ্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সুপার শপ ব্যবস্থার সাথে সুলতান আলাউদ্দিন খলজির মূ…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর