শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'সুপার শপ ব্যবসায় গৃহীত ব্যবস্থাসমূহ আলাউদ্দিন, খলজির মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির গৃহীত ব্যবস্থার অনুরূপ' উক্তিটি তোমার পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুপার শপ ব্যবস্থা ফলপ্রসূ করার জন্য গৃহীত ব্যবস্থাবলির মতো সুলতান আলাউদ্দিন খলজিও তার মূল্যনিয়ন্ত্রণ নীতি ফলপ্রসূ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন।- উক্তিটি যথার্থ। সুলতান আলাউদ্দিন খলজি মূল্যনিয়ন্ত্রণ নীতি সফল করার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি প্রতিটি দ্রব্যের জন্য নির্দিষ্ট বাজার স্থাপন করেছিলেন। তিনি প্রত্যেক ব্যবসায়ীকে রেজিস্ট্রি খাতায় নাম তালিকাভুক্ত করেছিলেন যাতে তারা কালোবাজারি না করতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় সচল রাখার উদ্দেশ্যে তিনি তাদের ঋণ প্রদান করতেন। ব্যবসায়ীদের যাতায়াতের সুবিধার্থে তিনি রাস্তাঘাটের উন্নয়ন করেছিলেন। কালোবাজারি বন্ধের উদ্দেশ্যে সুলতান মাল মজুত না করার নির্দেশ দেন। ব্যবসায়ীরা যাতে ওজনে কম দিতে না পারে এবং অধিক মুনাফা না করতে পারে তা পরিদর্শনের জন্য একজন 'শাহান-ই-মান্ডি' নিয়োগ দিতেন। তিনি ঘুরে ঘুরে বাজার পরিদর্শন করতেন। এছাড়া মূল্য তালিকা থাকার ফলে জনগণও সচেতনভাবে দ্রব্য ক্রয় করত। জনগণের সচেতনতা, ব্যবসায়ীদের সহযোগিতা এবং সুলতানের তীক্ষ্ণ নজর রাখার ফলে তার মূল্যনিয়ন্ত্রণ নীতি সফল হয়েছিল।পরিশেষে বলা যায়, আলাউদ্দিন খলজির মূল্যনিয়ন্ত্রণ ছিল একটি কালোত্তীর্ণ পদক্ষেপ। তার এ মূল্যনিয়ন্ত্রণ নীতি তাকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে।

HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · সৃজনশীল

উদ্দীপকের 'সুপার শপ ব্যবসায় গৃহীত ব্যবস্থাসমূহ আলাউদ্দিন, খলজির মূল…

উদ্দীপক

শহর অঞ্চলে মানুষের নিত্যদিনের পণ্যের চাহিদার কথা চিন্তা করে বিভিন্ন সুপার শপ গড়ে ওঠে। এতে বিভিন্ন পণ্যসামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রির পাশাপাশি পণ্যের মানের উপর গুরুত্ব দেওয়া হয়। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে পর্যাপ্ত সরবরাহের ব্যবস্থা যাতায়াত ও পরিবহণের পর্যাপ্ততা এবং ভোক্তার অধিকার রক্ষায় নিয়মিত তদারকির ব্যবস্থা করা হয়। ফলে নগরবাসী নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় করতে পারে। পরবর্তীতে এই ব্যবসার সফলতার জন্য গ্রাম পর্যায়েও এমন সুপার শপের চাহিদা লক্ষ করা যায়।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026

উত্তর

কারাচিল হিন্দুস্তান ও চীনের মধ্যবর্তী এলাকায় অবস্থিত।

উত্তর

তুর্কি জাতি বিপদাপন্ন, বিদ্রোহী সর্দারগণ, মালিকগণ ও ক্ষমতাশালী অভিজাতগণ সুলতানের অস্তিত্ব বিলোপ সাধনের কৃতসঙ্কল্প; সিন্ধুদেশ, রণথম্ভোর, গোয়ালিয়র ইত্যাদি অঞ্চলে বিদ্রোহীদের স্বাধীনতা ঘোষণা এমন জটিল পরিস্থিতিতে ইলতুৎমিশ ক্ষমতায় আরোহণ করেন। তখন দিল্লির সালতানাতের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত ও গোলযোগপূর্ণ। এমতাবস্থায় ক্ষমতা গ্রহণ করে তিনিই সর্বপ্রথম ভারতে নির্ভেজাল ভারতীয় প্রশাসনের ভিত্তি রচনা করেন। দিল্লি প্রশাসনের প্রকৃত সংগঠক হিসেবে তিনি ইক্কা, প্রাদেশিক প্রশাসন, সামরিক বাহিনীর সংগঠন ও মুদ্রার প্রবর্তন করে একটি কেন্দ্রীয় প্রশাসন গড়ে তোলেন। এসব বিবিধ মৌলিক কৃতিত্বের জন্য ইলতুৎমিশকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সুপার শপ ব্যবস্থাপনার সাথে সুলতান আলাউদ্দিন খলজির মূল্যনিয়ন্ত্রণ পদ্ধতির দাম নির্ধারণ ও পণ্যের মান সরবরাহের নিশ্চিতের মিল রয়েছে।দ্রব্যমূল্য প্রজাসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং স্বপ্নমূল্যে বিশাল সেনাবাহিনী পোষণের জন্য সুলতান আলাউদ্দিন খলজি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেন। এ লক্ষ্যে তিনি প্রতিটি দ্রব্যের নির্দিষ্ট মূল্য ধার্য করে দিয়েছিলেন যাতে ব্যবসায়ীরা অধিক মুনাফায় বিক্রি করতে না পারে। আলাউদ্দিন খলজির মূল্যনিয়ন্ত্রণ নীতির আওতায় নির্ধারিত কয়েকটি দ্রব্যের মূল্য তালিকা দেওয়া হলো- এছাড়া পোশাক-পরিচ্ছদ, অস্ত্রশস্ত্র, সুচ, টুপি, গরু, ছাগল, দাস তথা সবকিছুর মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। প্রথম শ্রেণির ঘোড়ার মূল্য ছিল ১২০ টঙ্কা, দ্বিতীয় শ্রেণির ঘোড়ার মূল্য ৯০ টঙ্কা, তৃতীয় শ্রেণির ঘোড়ার মূল্য ৭০ টঙ্কা এবং ছোট টাট্টু ঘোড়ার মূল্য ১০-২০ টঙ্কা।অতএব, উদ্দীপকের সুপার শপের মতো সুলতান আলউদ্দিন খলজি নিত্যপ্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সুপার শপ ব্যবস্থা ফলপ্রসূ করার জন্য গৃহীত ব্যবস্থাবলির মতো সুলতান আলাউদ্দিন খলজিও তার মূল্যনিয়ন্ত্রণ নীতি ফলপ্রসূ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন।- উক্তিটি যথার্থ। সুলতান আলাউদ্দিন খলজি মূল্যনিয়ন্ত্রণ নীতি সফল করার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি প্রতিটি দ্রব্যের জন্য নির্দিষ্ট বাজার স্থাপন করেছিলেন। তিনি প্রত্যেক ব্যবসায়ীকে রেজিস্ট্রি খাতায় নাম তালিকাভুক্ত করেছিলেন যাতে তারা কালোবাজারি না করতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় সচল রাখার উদ্দেশ্যে তিনি তাদের ঋণ প্রদান করতেন। ব্যবসায়ীদের যাতায়াতের সুবিধার্থে তিনি রাস্তাঘাটের উন্নয়ন করেছিলেন। কালোবাজারি বন্ধের উদ্দেশ্যে সুলতান মাল মজুত না করার নির্দেশ দেন। ব্যবসায়ীরা যাতে ওজনে কম দিতে না পারে এবং অধিক মুনাফা না করতে পারে তা পরিদর্শনের জন্য একজন 'শাহান-ই-মান্ডি' নিয়োগ দিতেন। তিনি ঘুরে ঘুরে বাজার পরিদর্শন করতেন। এছাড়া মূল্য তালিকা থাকার ফলে জনগণও সচেতনভাবে দ্রব্য ক্রয় করত। জনগণের সচেতনতা, ব্যবসায়ীদের সহযোগিতা এবং সুলতানের তীক্ষ্ণ নজর রাখার ফলে তার মূল্যনিয়ন্ত্রণ নীতি সফল হয়েছিল।পরিশেষে বলা যায়, আলাউদ্দিন খলজির মূল্যনিয়ন্ত্রণ ছিল একটি কালোত্তীর্ণ পদক্ষেপ। তার এ মূল্যনিয়ন্ত্রণ নীতি তাকে ইতিহাসে স্মরণীয় করে রেখেছে।
HSCIslamic History 2nd paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-

Dhaka · 2017

  • রাজস্ব সংস্কারে
  • স্থাপত্য শিল্পের বিকাশে
  • পুলিশ বিভাগের উন্নয়নে
  • শিক্ষার উন্নয়নে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

Dhaka · 2017

  • মালিক সুলেমান
  • খিজির খান
  • মুবারক শাহ
  • মুহম্মদ শাহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2017

  • আর্য
  • দ্রাবিড়
  • শক
  • কুষাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?
i. গজনী অধিকার
ii. হিরাত অধিকার
iii. উক্ত নগরী ধ্বংস সাধন নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?

Dhaka · 2018

  • আর্য
  • শক্
  • হুন
  • দ্রাবিড়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উক্ত আন্দোলনের ফলাফল ছিল-
i. শেখ মুজিবুর রহমান এর কারা মুক্তি
ii. আইয়ুবের পতন
iii. গণতান্ত্রিক শাসন কায়েম নিচের কোনটি সঠিক?

Dhaka · 2018

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলনের অবিসংবাদিত নেতা তখন কারাগারে। বিকল্প নেতার নেতৃত্বে স্বৈরশাসনের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলনের তীব্রতায় রাজপথ রঞ্জিত হয়। নিহতদের আত্মত্যাগে শেষ পর্যন্ত এ আন্দোলন গণঅভ্যুত্থানে পরিণত হয়।Q. উদ্দীপকের অনুরূপ ৬৯'র গণঅভুত্থানে নিহতরা-

Dhaka · 2018

  • ড. শাসসুজ্জোহা ও আসাদ
  • তিউর ও বাবুল
  • সার্জেন্ট জহুরুল হক ও ওয়াজিউল্লাহ
  • মনু মিয়া ও মতিউর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.আগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?

Dhaka · 2018

  • ২৫ জন
  • ২৮ জন
  • ৩০ জন
  • ৩৫ জন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?

Combined · 2019

  • আগ্রাবাদ
  • কালুরঘাট
  • মুজিবনগর
  • মেহেরপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-
i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্র
ii. স্বাধীনতার দিক নির্দেশনা
iii. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণানিচের কোনটি সঠিক?

Combined · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.শেরশাহের প্রকৃত নাম ছিল-

Combined · 2019

  • হাসান
  • ইব্রাহিম
  • ফরিদ
  • ফজল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

Combined · 2019

  • দাক্ষিণাত্য
  • দৌলতাবাদ
  • মুফাস্সরবাদ
  • আফগানপুর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

শের শাহ মৌলিক প্রতিভার পরিচয় দেন-সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ভারতের প্রাচীনতম অধিবাসী কারা?আলাউদ্দিন হোসেনকে 'জাহানসুজ' বলা হয় কেন?i. গজনী অধিকারii. হিরাত অধিকারiii. উক্ত ভারতবর্ষেল প্রাচীনতম অধিবাসী কারা?নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যানিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:দেশটির স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত পর্যাআগরতলা মামলায় কতজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ উত্থাপন করা হয়?স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায় অবস্থিত?বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ-i. বাংলাদেশের স্বাধীনতার মূলমন্ত্রii. স্বাধীনতার দিক নশেরশাহের প্রকৃত নাম ছিল-হাম্মদ বিন তুঘলক দেবগিরির কী নাম রাখেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।