উদ্দীপকের শাসকের পরিকল্পনার সাথে সাদৃশ্য তোমার পাঠ্যবইয়ের শাসকের পরিকল্পনাগুলো ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাসকের পরিকল্পনার সাথে আমার পাঠ্যবইয়ের মুহাম্মদ বিন তুঘলকের পরিকল্পনার মিল রয়েছে। সুলতান মুহাম্মদ বিন তুঘলক ক্ষমতা গ্রহণ করে কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেন।সুলতান মুহাম্মদ বিন তুঘলক ১৩২৫ খ্রিষ্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণের পর তিনি ৫টি মহাপরিকল্পনা গ্রহণ করেছিলেন। এগুলো হলো- রাজধানী স্থানান্তর, তথাকথিত খোরাসান অভিযান, প্রতীক তাম্রমুদ্রা প্রচলন, কারাচিল অভিযান এবং দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। সুলতান মুহাম্মদ বিন তুঘলক ১৩২৭খ্রিষ্টাব্দে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তরের আদেশ দেন।কিন্তু জনগণ দেবগিরির নতুন পরিবেশের সাথে নিজেদের খাপ খাওয়াতে পারেনি। উপরন্তু সাম্রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চল মোঙ্গল আক্রমণের কাছে অরক্ষিত হয়ে পড়লে আবার দিল্লিতে রাজধানী ফিরিয়ে আনা হয়। সুলতান পারস্যের একটি অংশ খোরাসান জয়ের মনোবাসনা করেছিলেন। এ লক্ষ্যে তিনি ৩ লক্ষ ৭০ হাজার সৈন্য সংগ্রহ করেন এবং তাদের এক বছর ভরণ-পোষণ করেন। কিন্তু খোরাসান অভিযানের দুরূহতার কথা হৃদয়ঙ্গম করে এ অভিযান বাতিল করেন। সুলতান মুহাম্মদ বিন তুঘলকের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ছিল তাম্রমুদ্রা প্রচলন। মুহাম্মদ বিন তুঘলক ১৩২৯ খ্রিষ্টাব্দে প্রতীকী তাম্রমুদ্রা প্রচলন করেছিলেন। কিন্তু জনগণের অসহযোগিতার কারণে তার এ পরিকল্পনাও ব্যর্থ হয়েছিল। এছাড়া মুহাম্মদ বিন তুঘলকের কারাচিল অভিযান ও দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়।
HSC Islamic History 2nd paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · সৃজনশীল
উদ্দীপকের শাসকের পরিকল্পনার সাথে সাদৃশ্য তোমার পাঠ্যবইয়ের শাসকের পর…
উদ্দীপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর